ষাটোর্ধ্বদের বুস্টার ডোজ দেওয়া হবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০২১, ১৯:১১ আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ১৯:৩৯

দেশের ষাটোর্ধ্ব ব্যক্তি ও যাদের কো-মর্বিডিটি আছে তাদের ভ্যাকসিনের বুস্টার ডোজ দেওয়া হবে। বুস্টার ডোজের কার্যক্রম শুরুর জন্য স্বাস্থ্য অধিদফতরকে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। মঙ্গলবার ( ৩০ নভেম্বর) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ওমিক্রন নিয়ে আন্তমন্ত্রণালয় সভায় সভাপতির বক্তব্যে এসব তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমেরিকা, ইউরোপ, থাইল্যান্ডসহ অনেক দেশই বুস্টার ডোজ দিয়েছে। আমাদের দেশের ষাটোর্ধ্ব ও কো-মর্বিডিটি যাদের আছে সেসব ব্যক্তিদের বুস্টার ডোজ দিলে করোনায় মৃত্যুর হার আরও অনেকটাই কমে আসবে।

দেশে ওমিক্রন চলে এলে তা মোকাবিলা করতে সরকার কী প্রস্তুতি নিয়েছে সে প্রসঙ্গ তুলে ধরে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, দেশের সব মানুষকেই ভ্যাকসিনের আওতায় আনতে শিগগিরই ‘নো ভ্যাকসিন, নো সার্ভিস’ বাস্তবায়ন করা হবে।

স্বাস্থ্যমন্ত্রী এ প্রসঙ্গে বলেন, বর্তমানে দেশের অন্তত ১০ কোটি মানুষকে প্রথম ও দ্বিতীয় ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে। অন্যদেরও ভ্যাকসিন দেওয়া হবে। সরকারের হাতে পর্যাপ্ত ভ্যাকসিন রয়েছে। তবে ভ্যাকসিন গ্রহণে অনেকের আগ্রহ কম থাকায় এখন থেকে নতুন একটি স্লোগান তৈরি করা হয়েছে, ‘নো ভ্যাকসিন, নো সার্ভিস।’

অর্থাৎ, ভ্যাকসিন সনদ ছাড়া কোথাও কোনও সার্ভিস পাওয়া যাবে না। আর এই নির্দেশনা বাস্তবায়নে দেশের জেলা পর্যায় থেকে সব জায়গায় চিঠি দেওয়া হবে।

সভায় স্বাস্থ্যমন্ত্রী জেলা পর্যায় থেকে সবখানে সব ধরনের সামাজিক, ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি সব কার্যক্রম পালনে কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি নির্দেশনা প্রদান করেন।

/জেএ/এমআর/এমওএফ/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউজ বুকিং করে ৩ জনকে নিয়ে কর্মচারীর ইয়াবা সেবন
বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউজ বুকিং করে ৩ জনকে নিয়ে কর্মচারীর ইয়াবা সেবন
ইরানে বিভেদ উসকাচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: পেজেশকিয়ান
ইরানে বিভেদ উসকাচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: পেজেশকিয়ান
মসজিদের মাইকে ডাকাত পড়েছে ঘোষণা দিয়ে ৫ জনকে পিটুনি
মসজিদের মাইকে ডাকাত পড়েছে ঘোষণা দিয়ে ৫ জনকে পিটুনি
অকালেই ত্বকে বয়সের ছাপ? যে অভ্যাস বাড়ায় অক্সিডেটিভ স্ট্রেস
অকালেই ত্বকে বয়সের ছাপ? যে অভ্যাস বাড়ায় অক্সিডেটিভ স্ট্রেস
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ