মেয়র আব্বাস কারাগারে 

রাজশাহী প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০২১, ১৩:৫৯আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ১৪:০৮

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন নিয়ে মন্তব্যের ঘটনায় গ্রেফতার রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকালে এই আদেশ দেন মহানগর ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক শংকর কুমার।

এর আগে সকাল ৮টার দিকে আব্বাসকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। পরে রিমান্ড ও জামিন আবেদনের শুনানির দিন ধার্য করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

লাইভে এসে কাঁদলেন মেয়র আব্বাস, বললেন ‘আমি ভুল করেছি’

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র  ও অতিরিক্ত উপ পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস জানান, আগামী রবিবার পুলিশের চাওয়া ১০ দিনের রিমান্ড ও তার জামিন আবেদনের শুনানির দিন ধার্য করা হয়েছে।

তিনি আরও জানান, বুধবার (১ ডিসেম্বর) সকালে রাজধানীর রাজমণি ইশা খাঁ নামের একটি আবাসিক হোটেল থেকে তাকে আটক করে র‍্যাব। রাতেই বোয়ালিয়া থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়। এরপর আজ সকালে তাকে নিয়ে রাজশাহী আসে বোয়ালিয়া মডেল থানা পুলিশ। ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার দেখিয়ে ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করে। মামলার বাদী নগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও রাজশাহী সিটি করপোরশনের ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল মোমিন।

/এসএইচ/
সম্পর্কিত
হিজড়া নেত্রীর ঘরে ৩ ঘণ্টা অবস্থান করা সেই যুবককে খুঁজছে পুলিশ
টাকার বান্ডিল দেখে ড্রাইভার-হেলপার মিলে হত্যা, লাশ ফেলা হয় এক্সপ্রেসওয়েতে
ধানমন্ডিতে ৩৮ লাখ টাকা ছিনতাই: অবসরপ্রাপ্ত তিন সেনাসদস্যসহ গ্রেফতার ৮
সর্বশেষ খবর
সাবেক এমপির ছেলেসহ তিনজনের বিষয়ে তদন্ত প্রতিবেদন ২০ সেপ্টেম্বর
মান/বতা বি/রোধী অ/প/রাধসাবেক এমপির ছেলেসহ তিনজনের বিষয়ে তদন্ত প্রতিবেদন ২০ সেপ্টেম্বর
ইরানের ডলার সংগ্রহ বন্ধ করতে আমিরাতে ব্যাংকগুলোকে কেন নিশানা করছে যুক্তরাষ্ট্র?
কী, কেন, কীভাবেইরানের ডলার সংগ্রহ বন্ধ করতে আমিরাতে ব্যাংকগুলোকে কেন নিশানা করছে যুক্তরাষ্ট্র?
হিজড়া নেত্রীর ঘরে ৩ ঘণ্টা অবস্থান করা সেই যুবককে খুঁজছে পুলিশ
হিজড়া নেত্রীর ঘরে ৩ ঘণ্টা অবস্থান করা সেই যুবককে খুঁজছে পুলিশ
গবেষণায় চৌর্যবৃত্তি রোধে অভিন্ন নীতিমালা হচ্ছে: ইউজিসি চেয়ারম্যান
গবেষণায় চৌর্যবৃত্তি রোধে অভিন্ন নীতিমালা হচ্ছে: ইউজিসি চেয়ারম্যান
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’