কেনিয়ায় স্রোতের তোড়ে বাস নদীতে, নিহত ২৩

বিদেশ ডেস্ক
০৫ ডিসেম্বর ২০২১, ১৯:০২ আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ১৯:০২

কেনিয়ায় একটি বাস বন্যার পানির স্রোতের তোড়ে নদীতে পড়ে গেলে পানিতে ডুবে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। বাসটির যাত্রীরা একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

ভিডিও ফুটেজে দেখা গেছে, এনজিও নদীর একটি সেতুতে স্রোতের মধ্যে বাস চালিয়ে নেওয়ার চেষ্টার সময় তা পড়ে যায়। রাজধানী নাইরোবি থেকে ২০০ কিলোমিটার পূর্বে এই ঘটনা ঘটেছে।

একটি গির্জার কইর সদস্যদের পরিবহনের জন্য বাসটি ভাড়া করা হয়েছিল।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই রাস্তাটি বাস চালকের পরিচিত না। সেতুটি সম্পর্কেও তিনি জানতেন না। মৃতদের মধ্যে চার জন শিশু রয়েছে। অন্তত ১২ জনকে উদ্ধার করা হয়েছে।

শনিবার সকালের এই দুর্ঘটনাকে ভয়াবহ বলে উল্লেখ করেছেন কিটুই চ্যারিটি গিলু অঞ্চলের গভর্নর। তিনি জানান, ২৩টি মরদেহ উদ্ধার করা হয়েছে। বাসে কয়েকজন আটকা পড়েছেন। রবিবার উদ্ধার অভিযান চলবে।

/এএ/
সম্পর্কিত
দেশে সেপ্টেম্বরে ৪৪২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩
মহাসড়কে তল্লাশির সময় ট্রাকচাপায় এসআরবি সদস্য নিহত
সড়কে ৭ মৃত্যু: ‘আমি রাজীব পরিবহন, আমার আত্মার মাগফিরাত কামনা করুন’
সর্বশেষ খবর
বিমানে খাবারের স্বাদ মাটির তুলনায় আলাদা লাগে কেন?
বিমানে খাবারের স্বাদ মাটির তুলনায় আলাদা লাগে কেন?
‘শিক্ষকেরা স্মৃতির নয়, জীবনের অংশ হয়েছেন’
‘শিক্ষকেরা স্মৃতির নয়, জীবনের অংশ হয়েছেন’
নিজের পছন্দমতো গ্যাজেট বানাতে এআই, কোড উন্মুক্ত করলো মেটা
নিজের পছন্দমতো গ্যাজেট বানাতে এআই, কোড উন্মুক্ত করলো মেটা
সীমান্তের টানে ঘুরে আসুন ফেনীর বিলোনিয়া
সীমান্তের টানে ঘুরে আসুন ফেনীর বিলোনিয়া
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব