‘বাবা মনোবল শক্ত রাখো, তোমাদের কিছুই হবে না’ (ভিডিও)

তোফায়েল হোছাইন
০৮ ডিসেম্বর ২০২১, ১৪:০০আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১৬:০৭

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় দণ্ডপ্রাপ্তদের সান্ত্বনা দিয়েছেন তাদের অভিভাবকরা। বুধবার (৮ ডিসেম্বর) রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে অভিভাবকরা আসামিদের উদ্দেশ করে বলেন, ‘বাবা মনোবল শক্ত রাখো। তোমাদের কিছুই হবে না। তোমরা হাইকোর্ট থেকে খালাস পাবে। এই রায় তোমাদের কিছুই করতে পারবে না।’

এ দিন দুপুর ১২টা ২০ মিনিটে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালত আবরার ফাহাদ হত্যা মামলার ২০ জনকে মৃত্যুদণ্ড এবং ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

রায় ঘোষণা শেষে স্বজনরা আক্ষেপ ও বুকভরা কষ্ট নিয়ে আদালত চত্বরে সন্তানদের শেষবারের মতো একবার দেখার জন্য অপেক্ষা করছিলেন। আসামিদের রায় ঘোষণা শেষে এজলাস থেকে আদালতের হাজতখানায় নিয়ে যাওয়া হয়। এরপর ১টা ১০ মিনিটে আদালতে হাজতখানা থেকে বের করে প্রিজনভ্যানে ওঠানো হয়। প্রিজনভ্যান থেকে তাদের নিয়ে যাওয়া হবে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে।

এ সময় দণ্ডপ্রাপ্ত আসামিদের স্বজনেরা তাদের বলতে থাকেন, ‘মনোবল শক্ত রাখো। কিছুই হবে না তোমাদের। তোমরা হাইকোর্ট থেকে খালাস পাবে।’

তারা আরও বলেন, ‘বাবা ভালোভাবে খাওয়া-দাওয়া করবে, টেনশন করবে না।’

আরও পড়ুন...

আবরার হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৫

রায়ে সন্তোষ প্রকাশ আবরারের বাবার, দ্রুত কার্যকরের দাবি

শিবির সন্দেহে গুজব ছড়িয়ে আবরারকে হত্যা করা হয়: আদালত

রায় পড়ার সময় নির্বিকার ছিলেন আসামিরা

দেখুন ভিডিও...

/টিএইচ/আইএ/
সম্পর্কিত
আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজছেলে নেই আছে হাজারো স্মৃতি, ক্ষোভ উসকে দেয় রায় কার্যকরের ‘ধীরগতি’
১৫ বছরে আওয়ামী সন্ত্রাসে নিহতদের তালিকা প্রস্তুতের নির্দেশ প্রধান উপদেষ্টার
রায় বহালে সন্তুষ্ট আবরারের মা, দ্রুত কার্যকর চান
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী