দুর্ঘটনাস্থলে যাচ্ছেন তামিল নাড়ুর মুখ্যমন্ত্রী

বিদেশ ডেস্ক
০৮ ডিসেম্বর ২০২১, ১৭:০৮ আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১১:৫২

ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতকে বহনকারী হেলিকপ্টারের দুর্ঘটনাস্থলে যাচ্ছেন তামিল নাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। ভাড়া করা বিমানে বুধবার বিকাল ৪টা ৪৫ মিনিটে তিনি সেখানে যাওয়ার জন্য রওনা দেবেন। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু এখবর জানিয়েছে।

হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় ১১ জন নিহত হয়েছে। বুধবার (৮ ডিসেম্বর) স্থানীয় সময় বেলা সাড়ে ১২টার দিকে তামিল নাড়ুর নীলগিরি পাহাড়ে এটি বিধ্বস্ত হয়। এ সময় এতে ১৪ আরোহী ছিল। জেনারেল বিপিন ও তার স্ত্রীর অবস্থা সম্পর্কে জানা যায়নি।

টুইটারে এমকে স্ট্যালিন লিখেছেন, চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতসহ ১৪ জনকে কুনুরের কাছে হেলিকপ্টারের দুর্ঘটনার খবর জানতে পেরে আমি গভীর শোকাহত।

তিনি আরও লিখেছেন, স্থানীয় প্রশাসনকে আমি নির্দেশ দিয়েছি উদ্ধার অভিযানে সব ধরনের সহযোগিতা করতে এবং আমি নিজেই ঘটনাস্থলে যাচ্ছি।

কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসাবারাজ বোম্মাইও দুর্ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি লিখেছেন, আমি আরও তথ্য পাওয়ার চেষ্টা করছি। এটি সবচেয়ে দুর্ভাগ্যজনক ঘটনা। পুরো জাতি স্তব্ধ।

/এএ/
সম্পর্কিত
পানামার সঙ্গে ড্র করা ভারতকে সমীহ করছে ব্রাজিল
যারা বিরিয়ানি খেতে জন্মেছেন তারা পশু: আসামের মুখ্যমন্ত্রী
কোনও ধনসম্পদ রেখে যাননি ভারতের সাবেক এই প্রধানমন্ত্রী, রেখে গেছেন গাড়ি কেনার ঋণ
সর্বশেষ খবর
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
স্কুল-কলেজে তায়কোয়ান্দোকে ছড়িয়ে দেওয়ার আহ্বান চিপ হুইপের
স্কুল-কলেজে তায়কোয়ান্দোকে ছড়িয়ে দেওয়ার আহ্বান চিপ হুইপের
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম