স্বাধীনতাবিরোধীদের বিষয়ে সজাগ থাকতে হবে: বাণিজ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ডিসেম্বর ২০২১, ১৯:১৭আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১৯:১৭

দেশের স্বাধীনতাবিরোধীদের বিষয়ে সজাগ থাকতে হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেছেন,বাংলাদেশ স্বাধীন হলেও স্বাধীনতাবিরোধীদের তৎপরতা শেষ হয়নি। বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি। কিন্তু পরাজিত শক্তি থেমে থাকেনি। 
শনিবার (১১ ডিসেম্বর) ঢাকায় বিয়াম অডিটোরিয়ামে রংপুর বিভাগ সমিতি, ঢাকা আয়োজিত ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি। বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সেমিনারে সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু কালাম সিদ্দিক বক্তব্য দেন।

সেমিনারে বিষয়ের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য প্রফেসর ড. রাশিদ আসকারী।

অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, দেশি-বিদেশি স্বাধীনতার শত্রুরা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। তারা স্বাধীনতা যুদ্ধের স্লোগান রাতারাতি বদল করে জয় বাংলার পরিবর্তে বাংলাদেশ জিন্দাবাদ করে। এতেই প্রমাণিত হয় বাংলাদেশের স্বাধীনতা তারা মেনে নেয়নি। বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্র হিসাবে প্রমাণ করার জন্য তারা আজও কাজ করে যাচ্ছে। স্বাধীনতার মূল্যবোধকে তারা ধ্বংস করার চেষ্টা চালাচ্ছে। 

/এসআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক এমপি নূর মোহাম্মদের তিন দিনের রিমান্ড
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক এমপি নূর মোহাম্মদের তিন দিনের রিমান্ড
বিচার বাধাগ্রস্ত করতে ট্রাইব্যুনাল আইন নিয়ে রিট: চিফ প্রসিকিউটর
বিচার বাধাগ্রস্ত করতে ট্রাইব্যুনাল আইন নিয়ে রিট: চিফ প্রসিকিউটর
হরমুজ এখনও সম্পূর্ণ ইরানের নিয়ন্ত্রণে: আরাঘচি
হরমুজ এখনও সম্পূর্ণ ইরানের নিয়ন্ত্রণে: আরাঘচি
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯৮৮ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯৮৮ মামলা
সর্বাধিক পঠিত
সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি
সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান
চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান
তুরাগ নদ থেকে ৩ লাশ উদ্ধার, জানা গেলো পরিচয় 
তুরাগ নদ থেকে ৩ লাশ উদ্ধার, জানা গেলো পরিচয় 
ভারতের ট্যুরিস্ট ভিসা নিয়ে যা জানালো আইভ্যাক
ভারতের ট্যুরিস্ট ভিসা নিয়ে যা জানালো আইভ্যাক