পরিবর্তনশীল বিশ্বে সময়োপযোগী নেতৃত্বের ওপর গুরুত্ব দিলেন আইডিআরএ চেয়ারম্যান

‘‘রিথিংকিং লিডারশিপ ইন দ্য এজ অব ডিসরাপশন’ ‘শীর্ষক
১২ নভেম্বর ২০২৬, ১৮:৫২ আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ১৮:৫২

পরিবর্তনশীল বৈশ্বিক পরিস্থিতিতে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন ও টেকসই উন্নয়নে কার্যকর, দূরদর্শী ও সময়োপযোগী নেতৃত্বের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান নাদিয়া নিভিন।

তিনি বলেছেন, প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া, তথ্যনির্ভর সিদ্ধান্ত গ্রহণ এবং প্রাতিষ্ঠানিক দক্ষতা বাড়ানোর মাধ্যমে নেতৃত্বের গুণগত মান উন্নয়ন করতে হবে। পাশাপাশি উদ্ভাবনী চিন্তা, নৈতিকতা, জবাবদিহি ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা একটি প্রতিষ্ঠানের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ‘‘রিথিংকিং লিডারশিপ ইন দ্য এজ অব ডিসরাপশন’ ‘শীর্ষক দুই দিনব্যাপী ট্রান্সফরমেশনাল লিডারশিপ প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রশিক্ষণ কর্মসূচিতে বীমা খাতের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তারা অংশ নেন। এতে সমসাময়িক বিশ্বে নেতৃত্বের ধরন ও চ্যালেঞ্জ, সংকটকালীন ব্যবস্থাপনা, ডিজিটাল রূপান্তর, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার এবং তথ্যনির্ভর সিদ্ধান্ত গ্রহণের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রশিক্ষণে প্রাতিষ্ঠানিক কার্যকারিতা বৃদ্ধি, কর্মীদের নেতৃত্বের দক্ষতা উন্নয়ন এবং পরিবর্তিত পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা তৈরির ওপরও গুরুত্ব দেওয়া হয়।

দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে আইডিআরএ চেয়ারম্যান নাদিয়া নিভিন অংশগ্রহণকারী কর্মকর্তাদের মধ্যে সনদপত্র বিতরণ করেন।

 

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গুজব-অপতথ্য ছড়ানো ৮০০ ফেসবুক অ্যাকাউন্ট ও ১০০ এক্স অ্যাকাউন্ট চিহ্নিত
গুজব-অপতথ্য ছড়ানো ৮০০ ফেসবুক অ্যাকাউন্ট ও ১০০ এক্স অ্যাকাউন্ট চিহ্নিত
২৭ নভেম্বরের মধ্যে অমিতাভের বাড়ি ওড়ানোর হুমকি
২৭ নভেম্বরের মধ্যে অমিতাভের বাড়ি ওড়ানোর হুমকি
কাশি-গলাব্যথায় কাবু? শীতে চুমুক দিন এই উষ্ণ পানীয়ে
কাশি-গলাব্যথায় কাবু? শীতে চুমুক দিন এই উষ্ণ পানীয়ে
পরিবর্তনশীল বিশ্বে সময়োপযোগী নেতৃত্বের ওপর গুরুত্ব দিলেন আইডিআরএ চেয়ারম্যান
পরিবর্তনশীল বিশ্বে সময়োপযোগী নেতৃত্বের ওপর গুরুত্ব দিলেন আইডিআরএ চেয়ারম্যান
সর্বাধিক পঠিত
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
‘কাজ নেই তো বেতন নেই’ নীতিতে কারখানা বন্ধের পথে পোশাক মালিকরা
‘কাজ নেই তো বেতন নেই’ নীতিতে কারখানা বন্ধের পথে পোশাক মালিকরা
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি