‘রাশিয়াকে গুরুতর পরিণতি বরণ করতে হবে’

বিদেশ ডেস্ক
১২ ডিসেম্বর ২০২১, ২১:২৮আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ২১:২৮

ইউক্রেন দখল করলে রাশিয়াকে গুরুতর পরিণতি বরণ করতে হবে। রবিবার জি-৭-এর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এমন মন্তব্য করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

লিজ ট্রাস বলেন, এটি খুব স্পষ্ট যে ইউক্রেনে অনুপ্রবেশ করলে রাশিয়াকে বড় ধরনের পরিণতির মুখোমুখি হতে হবে। বৈশ্বিক জিডিপির ৫০ শতাংশের প্রতিনিধিত্বকারী জি-৭ দেশগুলো এ ব্যাপারে ঐক্যবদ্ধ।

ইউক্রেনের দাবি অনুযায়ী, দেশটির সীমান্তের কাছে ৯৪ হাজারের মতো রুশ সেনা অবস্থান নিয়েছে। এই ধরনের সমাবেশের কারণে যে কোনও সময় সংঘর্ষ শুরু হতে পারে বলে উদ্বেগ জানিয়ে আসছে কিয়েভ। তবে মস্কোর দাবি, ইউক্রেনে হামলার কোনও পরিকল্পনা তাদের নেই।

এদিকে ইউক্রেনের সামরিক সক্ষমতা বাড়াতে দেশটিকে সহায়তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন লিজ ট্রাস। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই ইস্যুতে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার আরোপেরও হুমকি দিয়েছেন।

/এমপি/
সম্পর্কিত
পশ্চিম তীরে ইউরোপীয় নিষেধাজ্ঞায় যোগ দেবে না যুক্তরাষ্ট্র
জেরুজালেম ব্রিটিশ কনস্যুলেট বন্ধ করার ঘোষণা ইসরায়েলের
পশ্চিম তীরে ইহুদি বসতির বিরুদ্ধে যুক্তরাজ্যসহ ১২ ইউরোপীয় দেশের নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
স্বর্ণের দাম আরও কমলো
স্বর্ণের দাম আরও কমলো
হরমুজে ২ মার্কিন জাহাজ ও ৮ তেলবাহী ট্যাংকারে ইরানের আঘাত
হরমুজে ২ মার্কিন জাহাজ ও ৮ তেলবাহী ট্যাংকারে ইরানের আঘাত
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে নিয়োগ
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে নিয়োগ
ল্যাপটপের ব্যাটারি এক চার্জে কতক্ষণ চলা স্বাভাবিক?
ল্যাপটপের ব্যাটারি এক চার্জে কতক্ষণ চলা স্বাভাবিক?
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
গাড়ির বনেটের ভেতর থেকে ৭ ফুট দীর্ঘ অজগর উদ্ধার
গাড়ির বনেটের ভেতর থেকে ৭ ফুট দীর্ঘ অজগর উদ্ধার