মাদ্রাসায় বিজয় দিবস পালনের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ডিসেম্বর ২০২১, ১৯:১৩আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১৯:১৩

দেশের সরকারি ও বেসরকারি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালনের নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদফতর। সোমবার (১৩ ডিসেম্বর) মাদ্রাসা শিক্ষা অধিদফতর এ সংক্রান্ত অফিস আদেশ জারি করে।

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নির্দেশনা অনুযায়ী এই নির্দেশ দেয় অধিদফতর। শিক্ষা মন্ত্রণালয় মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে বিজয় দিবস উদযাপন কমিটির সিদ্ধান্ত বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়।

মাদ্রাসা শিক্ষা অধিদফতর স্টিয়ারিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী জেলা ও উপজেলা সদরে স্কুল কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের জাতীয় কর্মসূচিতে অংশগ্রহণ, সমাবেশ, ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করতে হবে। এছাড়া বিকালে মহিলাদের ক্রীড়া অনুষ্ঠানেরও ব্যবস্থা করতে হবে। 

‘জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার’ শীর্ষক আলোচনা ও সিম্পোজিয়াম অনুষ্ঠানের বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগকে অনুরোধ জানাতে হবে।

জাতীয় পর্যায়ে রচনা ও আবৃত্তি প্রতিযোগিতার আয়োজনসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে তাদের বীরত্বগাথা মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ ঘটনার স্মৃতিচারণ শিক্ষার্থীদের সামনে উপস্থাপনের ব্যবস্থা করতে হবে। উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্টরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তৃতীয় ওয়ানডেতে দুই পরিবর্তন নিয়ে বোলিংয়ে বাংলাদেশ
তৃতীয় ওয়ানডেতে দুই পরিবর্তন নিয়ে বোলিংয়ে বাংলাদেশ
হাল্যান্ড প্রেমে মজেছে বিশ্ব: শুধু গোল নয়, মনোবিজ্ঞান বলছে কারণ অন্য
হাল্যান্ড প্রেমে মজেছে বিশ্ব: শুধু গোল নয়, মনোবিজ্ঞান বলছে কারণ অন্য
আবার খোলা হলো শাহজালালের মাজারের দানবাক্স
আবার খোলা হলো শাহজালালের মাজারের দানবাক্স
দেশের হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানোর কাজ চলছে: প্রধানমন্ত্রী
দেশের হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানোর কাজ চলছে: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
এখনও অন্ধকারে জাপান গার্ডেন সিটির ৯ ভবন
এখনও অন্ধকারে জাপান গার্ডেন সিটির ৯ ভবন
নেশাগ্রস্ত পিতার আঘাতেই প্রাণ হারায় মেয়ে: আদালতে মা
নেশাগ্রস্ত পিতার আঘাতেই প্রাণ হারায় মেয়ে: আদালতে মা
সরকারি শিশু পরিবারে কীভাবে অন্তঃসত্ত্বা হলো কিশোরী, বরখাস্ত ৫ কর্মকর্তা
সরকারি শিশু পরিবারে কীভাবে অন্তঃসত্ত্বা হলো কিশোরী, বরখাস্ত ৫ কর্মকর্তা
যুক্তরাষ্ট্র-ইসরায়েল চালায়নি, তাহলে ইরানে হামলা চালালো কোন দেশ
যুক্তরাষ্ট্র-ইসরায়েল চালায়নি, তাহলে ইরানে হামলা চালালো কোন দেশ