হোয়াটসঅ্যাপে ‘লাস্ট সিন’ স্ট্যাটাস বাই-ডিফল্ট লুকানো থাকবে

ইশতিয়াক হাসান
১৪ ডিসেম্বর ২০২১, ১৬:১০ আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১৬:১০

প্রাইভেসি ফিচারকে নতুনভাবে সাজাচ্ছে হোয়াটস্যাপ। নতুন এই ফিচারে অপরিচিত ব্যক্তি বা যাদের সঙ্গে আগে চ্যাট করা হয়নি, তাদের কাছে ‘লাস্ট সিন’ স্ট্যাটাস বাই ডিফল্ট লুকানো থাকবে। আগে এই ফিচারটি সবার জন্য উন্মুক্ত ছিল। যেকেউ এই স্ট্যাটাসটি দেখতে পেতো। এখন এই দৃশ্যমানতাকে সীমিত করে এনে ‘মাই কন্ট্যাক্টস’-কে বাই ডিফল্ট করা হয়েছে।

ভার্জ জানায়, এই ফিচারে একজন ব্যাক্তি কোনোভাবেই অপরিচিত কারও এই স্ট্যাটাসটি দেখতে পারবে না। অপরিচিত ব্যক্তির অনলাইনে উপস্থিতি এখন সীমিত করা হয়েছে।

‘লাস্ট সিন’ এ মাই কন্ট্যাক্টস অপশনটি আগে থেকেই আছে। কিন্তু এটি ডিফল্ট হিসেবে সেট করা থাকতো না। এছাড়া ‘নোবডি’ নামে আরও একটি অপশন রয়েছে. যেখানে কেউই ‘লাস্ট সিন’ দেখতে পারবে না। সাধারণত কোনও ব্যবহারকারী অনলাইনে সর্বশেষ কখন ছিল, বা যদি তখন অনলাইনে থাকে, সেটা স্ট্যাটাস হিসেবে দেখা যায়। এটা করা হয়েছিল বন্ধু বা পরিবারের সদস্যদের ট্র্যাক করার জন্য। কিন্তু ডব্লিউএ বিটাইনফো জানায়, কিছু থার্ড পার্টি অ্যাপ এটাকে অন্যভাবে ব্যবহার করছে।

অ্যাপটি নির্দিষ্ট ব্যবহারকারীদের সামগ্রিক চাহিদা মেটাবে। এখানে ‘লাস্ট সিন’ ভিজিবিলিটিতে মাই কন্ট্যাক্টস অপশন চালু থাকলে থার্ড পার্টি অ্যাপ এই লগইন অপশনটি দেখতে পারবে না।

প্রাইভেসি সেটিংস এ এটিই একমাত্র পরিবর্তন নয়। ডব্লিউএবিটাইনফো জানায়, নভেম্বরে হোয়াটসঅ্যাপ ‘মাই কন্ট্যাকস একসেপ্ট’ নামে আরও একটি অপশন পরিক্ষামূলকভাবে চালু করেছে যেখানে কন্ট্যাক্টে থাকা নির্দিষ্ট কিছু মানুষের কাছে ‘লাস্ট সিন’ ভিজিবল থাকবে। এছাড়া প্রাইভেসি ফিচারে ডিজঅ্যাপেয়ারিং মেসেজও বাই ডিফল্ট করেছে হোয়াটসঅ্যাপ।

/এইচএএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিবিরের সাথীপদ হারালেন রাকসু জিএস আম্মার, সামনে এলো পুরোনো অভিযোগ
শিবিরের সাথীপদ হারালেন রাকসু জিএস আম্মার, সামনে এলো পুরোনো অভিযোগ
দেশের ২৭৬ উপজেলায় আহ্বায়ক কমিটি গঠন শেষ করেছে এনসিপি
দেশের ২৭৬ উপজেলায় আহ্বায়ক কমিটি গঠন শেষ করেছে এনসিপি
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
মিরপুরে উচ্ছেদ অভিযান: সাংবাদিক ও পুলিশের ওপর হামলাকারী কারা
মিরপুরে উচ্ছেদ অভিযান: সাংবাদিক ও পুলিশের ওপর হামলাকারী কারা
সর্বাধিক পঠিত
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক