২৮ ডিসেম্বরের পর অ্যাপের মাধ্যমে বুস্টার ডোজের নিবন্ধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ডিসেম্বর ২০২১, ১৬:২৭আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ১৬:৪৪

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আপাতত করোনাভাইরাসের বুস্টার ডোজ নিতে চেয়ে সুরক্ষা অ্যাপে নিবন্ধন করা যাবে না। আগামী ২৮ ডিসেম্বরের পরে নিবন্ধন করা যাবে, তবে এই সময়ের মধ্যে কেউ বুস্টার ডোজ নিতে চাইলে আগের টিকা কার্ডের মাধ্যমে নিতে পারবেন।

রবিবার (১৯ ডিসেম্বর) দুপুরে রাজধানী ঢাকার মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান'স অ্যান্ড সার্জন'স (বিসিপিএস) মিলনায়তনে এ টিকাদান কার্যক্রম উদ্বোধন করে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে আজ থেকে বুস্টার ডোজ দেওয়া শুরু হলো। ষাটোর্ধ্বদের বুস্টার ডোজ দিতে যা যা প্রস্তুতি দরকার, আমরা নিচ্ছি। তবে আমাদের প্রস্তুতি এখনও পুরোপুরি শেষ হয়নি। সুষ্ঠুভাবে এ কার্যক্রম চালাতে আমরা সুরক্ষা অ্যাপ আপডেট করছি। আইসিটি মন্ত্রণালয় জানিয়েছে, তারা আরেকটু সময় নেবে, আগামী ২৮ ডিসেম্বরের আগে তারা অ্যাপটা আপডেট করতে পারবে না। তাই অ্যাপের মাধ্যমে বুস্টার ডোজের রেজিস্ট্রেশন (নিবন্ধন) এখনই করতে পারছি না। কিন্তু বুস্টার ডোজ কর্মসূচি চলমান থাকবে।

আগের কার্ডের মাধ্যমে টিকার বুস্টার ডোজ নেওয়া যাবে।

এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বেশ কয়েক ধরনের ভ্যাকসিন আমরা দিয়েছি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রটোকল অনুযায়ী এসব দিয়েছি। বুস্টার ডোজও আমরা ডব্লিউএইচও'র প্রটোকল অনুযায়ী দেবো। প্রাথমিক পর্যায়ে আমরা ফাইজারের টিকা দেবো। ডব্লিউএইচও বলেছে, যারা অন্যান্য টিকা নিয়েছে তারাও বুস্টার হিসেবে ফাইজারের টিকা নিতে পারবে। আমরা শুনেছি মডার্নাও বুস্টার ডোজ হিসেবে দেওয়া যায়। আমাদের স্টকেও মডার্নার টিকা আছে।

/জেএ/এমএস/এমওএফ/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
তিতাসের হাই-প্রেসার লাইনে অবৈধ গ্যাস সংযোগ, দুই জমির মালিক গ্রেফতার
তিতাসের হাই-প্রেসার লাইনে অবৈধ গ্যাস সংযোগ, দুই জমির মালিক গ্রেফতার
সব হাসপাতালে দুর্ঘটনায় আহতদের চিকিৎসা নিশ্চিতের নির্দেশ হাইকোর্টের
সব হাসপাতালে দুর্ঘটনায় আহতদের চিকিৎসা নিশ্চিতের নির্দেশ হাইকোর্টের
জাফর ইকবাল ও ঢাবির সাবেক ভিসিসহ ৮ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল
জাফর ইকবাল ও ঢাবির সাবেক ভিসিসহ ৮ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল
সাবেক সেনাসদস্যকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা
সাবেক সেনাসদস্যকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা
সর্বাধিক পঠিত
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
দক্ষিণ এশিয়ায় চমক দেখালো টাকা
দক্ষিণ এশিয়ায় চমক দেখালো টাকা
সূর্যের সবচেয়ে নিখুঁত ছবিতে নতুন বিস্ময়
সূর্যের সবচেয়ে নিখুঁত ছবিতে নতুন বিস্ময়
কোন ডালে প্রোটিনের পরিমাণ সবচেয়ে বেশি
কোন ডালে প্রোটিনের পরিমাণ সবচেয়ে বেশি
বিশ্বকাপে স্পেন-আর্জেন্টিনাকে আটকে দেওয়া সেই ভোজিনিয়ার অবশেষে স্বপ্নপূরণ
বিশ্বকাপে স্পেন-আর্জেন্টিনাকে আটকে দেওয়া সেই ভোজিনিয়ার অবশেষে স্বপ্নপূরণ