আফগানিস্তানে খাদ্য-চিকিৎসা দেওয়ার প্রস্তাব করেছে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ডিসেম্বর ২০২১, ০৯:৪৫আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ০৯:৪৫

আফগানিস্তানের জনগণের জন্য খাদ্য ও চিকিৎসা সহযোগিতার প্রস্তাব করেছে বাংলাদেশ। রবিবার (১৯ ডিসেম্বর) পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত ওআইসির ১৭তম বিশেষ মন্ত্রী পর্যায়ের বৈঠকে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এই সহযোগিতার ঘোষণা দেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে পররাষ্ট্র সচিব বলেন, আফগানিস্তানের উন্নয়ন প্রক্রিয়ায় বাংলাদেশ অংশীদার হতে পারে, কারণ আমাদের দেশ আঞ্চলিক সহযোগিতায় বিশ্বাস করে।

ওই বৈঠকে পররাষ্ট্রসচিব বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। প্রতিনিধি দলে আরও রয়েছেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, পাকিস্তানের রাষ্ট্রদূত এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সংস্থার মহাপরিচালক।

আফগানিস্তানের অর্থনৈতিক ও মানবিক সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করে পররাষ্ট্র সচিব বলেন, ‘শীতকালে এটি আরও বেশি প্রকট হতে পারে।’

/এসএসজেড/ইউএস/
সম্পর্কিত
রোহিঙ্গা ইস্যুতে গাম্বিয়ার মামলা পরিচালনায় ওআইসি’র সহযোগিতা চাইলো বাংলাদেশ 
জেদ্দা গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির
ভারতের বিপক্ষে আফগানিস্তানের অধিনায়ক ইব্রাহিম জাদরান
সর্বশেষ খবর
ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে প্রথমবার ঢামেক হাসপাতাল পরিদর্শনে মির্জা আব্বাস
ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে প্রথমবার ঢামেক হাসপাতাল পরিদর্শনে মির্জা আব্বাস
পাঁচ বছরের প্রেমের সম্পর্ক একরাতেই শেষ, সেদিন কী ঘটেছিল জানালেন প্রেমিক
লাগেজ ও বস্তায় নারীর খণ্ডিত দেহপাঁচ বছরের প্রেমের সম্পর্ক একরাতেই শেষ, সেদিন কী ঘটেছিল জানালেন প্রেমিক
ঋণখেলাপি হওয়ায় রিহ্যাব সভাপতির পদ শূন্য ঘোষণা
ঋণখেলাপি হওয়ায় রিহ্যাব সভাপতির পদ শূন্য ঘোষণা
মদের জন্য মাঝআকাশে যাত্রীর তাণ্ডব, ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড় ও লাথি
মদের জন্য মাঝআকাশে যাত্রীর তাণ্ডব, ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড় ও লাথি
সর্বাধিক পঠিত
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর