৮০ যাত্রী নিয়ে গ্রিসে অভিবাসীবাহী নৌকাডুবি, ১৬ জনের মৃত্যু

বিদেশ ডেস্ক
২৫ ডিসেম্বর ২০২১, ১৪:৫৯আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ১৪:৫৯

গ্রিসে উপকূলে নৌকা ডুবে মারা গেছেন ১৬ অভিবাসনপ্রত্যাশী। তুরস্ক থেকে ইতালির উদ্দেশে যাত্রা করা নৌকাটি ৮০ জন যাত্রী নিয়ে এজিয়ান সাগরে ডুবে যায়।

গ্রিসের আধা সরকারি এথেন্স নিউজ এজেন্সি জানিয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় উদ্ধারকারী দল। শুক্রবার রাতভর পারোসের উত্তর-পশ্চিমাঞ্চলে অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা চালায় কর্তৃপক্ষ। ওই এলাকা থেকে তিন নারী ও এক শিশুসহ ১২ জন পুরুষের লাশ উদ্ধার করা করা হয়েছে। এদের পরিচয় এখনও নিশ্চিত করেনি সংশ্লিষ্টরা।

শনিবার গ্রিস কোস্টগার্ড এক বিবৃতিতে জানায়, দুর্ঘটনা কবলিত এলাকায় উদ্ধার অভিযানে বিমানসহ প্রয়োজনীয় সহায়তা পাঠানো হয়েছে। ডুবে যাওয়া পাল তোলা নৌকা থেকে ৬২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে দাবি করে কোস্টগার্ড।

অবৈধ উপায়ে ইউরোপে প্রবেশ করতে গ্রিসকে অন্যতম রুট হিসেবে ব্যবহার করে থাকে আফ্রিকা ও মধ্যপ্রাচ্য থেকে আসা শরণার্থী ও অভিবাসনপ্রত্যাশীরা। যদিও গত কয়েক বছর ধরে এই পথে আগের তুলনায় প্রবেশের সংখ্যা কিছুটা কমছে।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)-এর তথ্যমতে চলতি বছর জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত অবৈধভাবে ইউরোপে প্রবেশ করতে গিয়ে আড়াই হাজার মানুষের মৃত্যু অথবা নিখোঁজ হন।

/এলকে/
সম্পর্কিত
ফ্রান্সে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত, আহত অন্তত ৪৪
উষ্ণতার নতুন রেকর্ড, যৌথভাবে সবচেয়ে গরম মাস আগস্ট
হাঙ্গেরিতে কবর খোঁড়ার ব্যতিক্রমী প্রতিযোগিতা
সর্বশেষ খবর
চট্টগ্রামে গ্রেফতার ৬৩ বিদেশিকে নিয়ে রহস্য, পাসপোর্ট-ভিসা কোথায়? 
চট্টগ্রামে গ্রেফতার ৬৩ বিদেশিকে নিয়ে রহস্য, পাসপোর্ট-ভিসা কোথায়? 
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী প্রসঙ্গে যা বললেন রিজভী
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী প্রসঙ্গে যা বললেন রিজভী
বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী
ইংল্যান্ডে প্রথমবার হোয়াইটওয়াশ হলো পাকিস্তান
ইংল্যান্ডে প্রথমবার হোয়াইটওয়াশ হলো পাকিস্তান
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন
দুর্নীতির দায়ে হয়েছিল শাস্তি, এবার ২৫৯৮ কোটি টাকার প্রকল্পের পরিচালক তিনি
দুর্নীতির দায়ে হয়েছিল শাস্তি, এবার ২৫৯৮ কোটি টাকার প্রকল্পের পরিচালক তিনি