বিনিয়োগকারীরা আতঙ্কে, খালি হচ্ছে বিও হিসাব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ডিসেম্বর ২০২১, ১৮:৪৪আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ১৮:৫৮

শেয়ার বাজারে আবারও মন্দার হাওয়া। বিনিয়োগকারীদের ভেতর ভর করেছে আতঙ্ক। অনেকে বিক্রি করে দিতে শুরু করেছেন শেয়ার। মাত্র ছয় কার্যদিবসে প্রায় ৪৫ হাজার বিনিয়োগকারী তাদের বিও (বেনিফিশারি ওনার্স) হিসাবে থাকা সব শেয়ার বিক্রি করে দিয়েছেন। বিনিয়োগকারীদের বিও হিসাব সংরক্ষণকারী একমাত্র প্রতিষ্ঠান সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেড বা সিডিবিএল সূত্রে এই তথ্য জানা গেছে।  

সিডিবিএল তথ্য অনুযায়ী, ১৫ ডিসেম্বর লেনদেন শেষে শেয়ার বাজারে শেয়ারশূন্য বিও হিসাব ছিল ৪ লাখ ২৪ হাজার ১৩৩টি। ২৩ ডিসেম্বর তা বেড়ে দাঁড়ায় ৪ লাখ ৬৯ হাজার ২৭৩টিতে। ৬ কার্যদিবসে ৪৫ হাজার বিও হিসাবের সব শেয়ার বিক্রি হয়েছে।

এত অল্প সময়ে প্রায় অর্ধলক্ষ বিনিয়োগকারীর বিও হিসাব খালি হওয়ায় বাজারে এখন চাপা আতঙ্ক।

একাধিক ব্রোকারেজ হাউজ ও মার্চেন্ট ব্যাংকের কর্মকর্তারা বলছেন, কিছু দিন ধরে বাজারে মন্দাভাব চলছে। এতে নিষ্ক্রিয় বিনিয়োগকারী বেড়ে গেছে। যার প্রভাব পড়েছে সূচক ও লেনদেনে।

সিডিবিএলের আরেক তথ্যে দেখা যায়, ১৫ ডিসেম্বর লেনদেন শেষে শেয়ার আছে এমন বিও হিসাবের সংখ্যা ছিল ১৪ লাখ ৯১ হাজার ৩৮৫টি। ২৩ ডিসেম্বর তা কমে দাঁড়িয়েছে ১৪ লাখ ৪৭ হাজার ৩২টিতে। অর্থাৎ শেয়ার আছে এমন বিও হিসাবের সংখ্যাও কমেছে।

/জিএম/এফএ/এমওএফ/
সম্পর্কিত
নতুন অর্থবছরে বিনিয়োগ ও কর্মসংস্থান কতটা বাড়বে? 
এবার তাহলে শেয়ার বাজার চাঙা হবে?
ডিএসইতে অধিকাংশ শেয়ারের দরে ঊর্ধ্বগতি, লেনদেন ১১১০ কোটি টাকা ছাড়িয়েছে
সর্বশেষ খবর
ব্রাজিলের ‘অ্যান্টি-হালান্ড’ প্ল্যান নেই! 
ব্রাজিলের ‘অ্যান্টি-হালান্ড’ প্ল্যান নেই! 
‘নেতানিয়াহু ভালো করেই জানেন বস কে’
‘নেতানিয়াহু ভালো করেই জানেন বস কে’
খুলনায় ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার
খুলনায় ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার
প্রাক্তন দুই স্ত্রীর শুভকামনা সঙ্গে নিয়ে আজ আমিরের বিয়ে
প্রাক্তন দুই স্ত্রীর শুভকামনা সঙ্গে নিয়ে আজ আমিরের বিয়ে
সর্বাধিক পঠিত
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২
শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২
মির্জা আব্বাসের সঙ্গে দেখা করে যা জানালেন বিএনপি নেতা আলাল
মির্জা আব্বাসের সঙ্গে দেখা করে যা জানালেন বিএনপি নেতা আলাল
চার দেশ ঘুরে ৪৪ বছর পর ফিরলেন হারিয়ে যাওয়া নুরু মিয়া
চার দেশ ঘুরে ৪৪ বছর পর ফিরলেন হারিয়ে যাওয়া নুরু মিয়া
প্রিপেইড মিটারের ভাড়া বহাল, ‘প্রত্যাহার’ ছিল গুজব
প্রিপেইড মিটারের ভাড়া বহাল, ‘প্রত্যাহার’ ছিল গুজব