অবিশ্বাস্য গোল, ঘরের মাঠের সমর্থনে উচ্ছ্বসিত ফারহান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০২৬, ০৯:০১ আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ০৯:০১

ইন্দোনেশিয়াতে প্রথম গোল পান। এবার ঘরের মাঠে অভিষেক, আর সেই ম্যাচেই গোল। এর চেয়ে আনন্দের আর কী হতে পারে! বাংলাদেশের জার্সিতে নিজের প্রথম ম্যাচেই গোল করে উচ্ছ্বসিত ফারহান আলী ওয়াহিদ। শুধু গোল করেই নয়, গ্যালারিতে দর্শকদের উন্মাদনা ও সমর্থনও দারুণ উপভোগ করেছেন এই প্রবাসী ফুটবলার।

ম্যাচ শেষে নিজের গোলের গল্প বলতে গিয়ে ফারহান জানান, বল পেয়ে বক্সের আশপাশে যাওয়ার পর তার লক্ষ্য ছিল প্রতিপক্ষের খেলোয়াড়কে কাটিয়ে শট নেওয়া। সুযোগ কাজে লাগিয়ে গোল পেয়ে তাই ভীষণ খুশি তিনি। 

ফারহান বলেন, ‘বল নিয়ে যখন ওই জায়গায় পৌঁছালাম, তখন মনে হচ্ছিল এটাই আমার খেলার জায়গা। বক্সের মধ্যে প্রতিপক্ষ আমাকে স্পর্শ করলে পেনাল্টি হতে পারে। তাই মাথায় একটাই চিন্তা ছিল, প্রতিপক্ষের খেলোয়াড়কে কাটিয়ে শট নেওয়া। শেষ পর্যন্ত সেটাই হয়েছে। ঘরের মাঠে অভিষেকেই প্রথম গোল পেয়ে আমি সত্যিই আনন্দিত।’

বাংলাদেশের মাটিতে প্রথম ম্যাচ খেলার অভিজ্ঞতাও তার কাছে স্মরণীয় হয়ে থাকবে। গ্যালারিতে দর্শকদের উচ্ছ্বাস তাকে বাড়তি আত্মবিশ্বাস জুগিয়েছে বলে জানিয়েছেন ফারহান।

তার ভাষায়, ‘সমর্থকরা অসাধারণ। স্টেডিয়ামের পরিবেশ, সবকিছুই আমাকে সাহায্য করেছে। তাদের সমর্থন আমাকে অনুপ্রাণিত করে, আত্মবিশ্বাস জোগায়। নিজের খেলাটা খেলতে এই সমর্থন অনেক কাজে লাগে। এখানে থাকতে পেরে আমি সত্যিই খুব খুশি।’

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে প্রতিপক্ষকে সমীহ করছেন ফারহান। তবে নিজেদের সামর্থ্য নিয়েও আত্মবিশ্বাসী তিনি।

ফারহান বলেন, ‘পাকিস্তান শক্তিশালী দল। তাদের কোনোভাবেই খাটো করে দেখা উচিত হবে না। তবে আমরাও শক্তিশালী দল। আশা করি, দারুণ একটি লড়াই হবে।’

সবশেষে সমর্থকদের ধন্যবাদ জানিয়ে পাকিস্তান ম্যাচে গ্যালারিতে উপস্থিত থাকার আহ্বানও জানিয়েছেন তিনি। ফারহানের কথায়, ‘সবাইকে ধন্যবাদ। ইনশাআল্লাহ, পাকিস্তানের বিপক্ষে ম্যাচে দেখা হবে।’ 

/টিএ/এসটি/ 
সম্পর্কিত
হামজাকে ১০ এ ১০ দিলেন ডুলি
‘ফারহান যেভাবে তিন-চারজনকে ড্রিবল করে কাটিয়ে গেলো, তা সত্যিই অসাধারণ’
সাফ চ্যাম্পিয়নশিপ হামজা-শমিতদের নৈপুণ্যে শ্রীলঙ্কাকে উড়িয়ে গ্রুপসেরা বাংলাদেশ
সর্বশেষ খবর
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
‘চিরাইয়া’ থেকে ‘লাস্ট ম্যান ইন টাওয়ার’, কেমন কাটছে দিব্যার চলতি বছর
‘চিরাইয়া’ থেকে ‘লাস্ট ম্যান ইন টাওয়ার’, কেমন কাটছে দিব্যার চলতি বছর
জাদুঘরে প্রদর্শিত হবে শচীনের ২৬ ব্যাট
জাদুঘরে প্রদর্শিত হবে শচীনের ২৬ ব্যাট
শুধু কুকুর-বিড়াল নয়, পোষ্য এবার ইঁদুরও!
শুধু কুকুর-বিড়াল নয়, পোষ্য এবার ইঁদুরও!
সর্বাধিক পঠিত
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতিবন্ধী ভাতার টাকা খোয়ালেন দৃষ্টিপ্রতিবন্ধী মা
ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতিবন্ধী ভাতার টাকা খোয়ালেন দৃষ্টিপ্রতিবন্ধী মা
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ