ত্বকের যত্নে কাজে লাগান এই ৭ সবজি

লাইফস্টাইল ডেস্ক
১৬ জানুয়ারি ২০২২, ২০:৪৭আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ২০:৫৪

অতিরিক্ত প্রসাধনী ব্যবহার কিংবা ধুলাবালিতে ত্বক রুক্ষ হয়ে পড়েছে? ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা ফেরাতে ভরসা করতে পারেন প্রাকৃতিক উপাদানের উপরেই। ত্বকের বিভিন্ন সমস্যার সমাধান করতে পারে হাতের কাছে থাকা কিছু সবজি। জেনে নিন ত্বকের যত্নে কোন সবজি কীভাবে ব্যবহার করবেন।

1085851748-H-1024x700

টমেটো
প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে টমেটোতে। এটি ত্বক উজ্জ্বল করে। এছাড়া টমেটোতে থাকা অ্যাসিড ত্বকের কালচে দাগ দূর করতে সক্ষম। টমেটো স্লাইস করে ত্বকে ঘষলে দূর হয় রোদে পোড়া দাগ। টমেটো চটকে মধু মিশিয়ে ত্বকে লাগান। ত্বক হবে ঝকঝকে।

লেবু
প্রাকৃতিকভাবে ত্বক ব্লিচ করতে লেবুর জুড়ি নেই। মধুর সঙ্গে লেবুর রস মিশিয়ে ত্বকে লাগালে দূর হয় মরা চামড়া। লেবু অর্ধেক করে কেটে কয়েক ফোঁটা মধু মিশিয়ে ত্বকে ঘষুন। ত্বক হবে উজ্জ্বল।

শসা
ত্বক ভেতর থেকে ঠান্ডা করে শসা। এছাড়া এটি ন্যাচারাল টোনার হিসেবেও অতুলনীয়। চোখের নিচের ফোলা ভাব ও ডার্ক সার্কেল দূর করতে শসা স্লাইস করে চোখের উপরে দিয়ে শুয়ে থাকুন কিছুক্ষণ।

বিটরুট

আলু
ত্বকের কালচে দাগ দূর করতে আলু বেশ কার্যকর। আলু স্লাইস করে ত্বকে ঘষলে ত্বকের উজ্জলতাও বাড়ে দ্রুত। পাশাপাশি দূর হয় তেলতেলে ভাব।

বিটরুট
ত্বকে চমৎকার গোলাপি আভা নিয়ে আসবে সবজিটি। বাড়বে ত্বকের জৌলুসও।

গাজর
ভিটামিন এ সমৃদ্ধ গাজর ব্যবহার করতে পারেন ত্বকের যত্নে। এটি ব্রণ দূর করতে সাহায্য করবে। পাশাপাশি ত্বকে নিয়ে আসবে প্রাকৃতিক উজ্জ্বলতা।

আদা
ফেস প্যাকে ব্যবহার করতে পারেন আদা। সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বক বাঁচাবে এটি। এছাড়াও দূর করবে কালচে দাগ।  

/এনএ/
সম্পর্কিত
২০২৬-এর দীর্ঘ ও তপ্ত গ্রীষ্মে স্বস্তি দিয়েছে যে প্রসাধনীগুলো
ত্বকের যত্নে প্রভার ভরসা ঘরোয়া তিন উপাদানে
পূজার আগে ত্বকের যত্নে ৫ ধাপ
সর্বশেষ খবর
তালের সেমাইয়ে মিশুক শরতের মিষ্টি স্বাদ, রইল সহজ রেসিপি
তালের সেমাইয়ে মিশুক শরতের মিষ্টি স্বাদ, রইল সহজ রেসিপি
বর্জ্য থেকে বিদ্যুৎ: পরিবেশের ঝুঁকি কতটা 
বর্জ্য থেকে বিদ্যুৎ: পরিবেশের ঝুঁকি কতটা 
‘স্প্যানিশ ফুটবলে মেসি-রোনালদোর বিনিয়োগ আমাদের জন্য সম্মানের’
‘স্প্যানিশ ফুটবলে মেসি-রোনালদোর বিনিয়োগ আমাদের জন্য সম্মানের’
স্বাধীনতার কত বছর পর ঢাকার সিনেমায় ফেরেন শবনম, জানালেন নিজেই
স্বাধীনতার কত বছর পর ঢাকার সিনেমায় ফেরেন শবনম, জানালেন নিজেই
সর্বাধিক পঠিত
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা?