X
সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১, ২৯ ভাদ্র ১৪২৮

সেকশনস

টাঙ্গাইলে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

আপডেট : ০৭ এপ্রিল ২০১৬, ১০:১০

র‌্যাব টাঙ্গাইলে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (সর্বহারা) নেতা ফজলু ড্রাইভার ও তার ঘনিষ্ট সহযোগী উজ্জল নিহত হয়েছেন। বুধবার রাত ১টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার যুগনী হাট এলাকায় এই ঘটনা ঘটে। এসময় দুই র‌্যাব সদস্য আহত হন।
টাঙ্গাইল র‌্যাব ১২-এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি (সিপিসি-৩)এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন ফারুকী জানান,গোপন সংবাদের ভিক্তিতে ওই এলাকায় অস্ত্র উদ্ধারে যায় র‌্যাবের একটি দল। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে সর্বহারা সদস্যরা।র‌্যাবও পাল্টা গুলি ছুড়লে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন ফজলু ও তার সহযোগী উজ্জল। এসময় আহত হন র‌্যাবের দুই সদস্য।
এ সময় ফজলুর অপর সহযোগিরা পালিয়ে যান।পরে ঘটনাস্থল থেকে ১ টি বিদেশি রিভলভার ও ১টি ৭.৬৫ মি.মি পিস্তল,১টি ম্যাগজিন,৭ রাউন্ড গুলি ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। নিহত ফজলুর বিরুদ্ধে টাঙ্গাইল মডেল থানাসহ বিভিন্ন থানায় প্রায় ২০টি হত্যা মামলা রয়েছে।
এপিএইচ/

সম্পর্কিত

৫ লাখ টাকায় মেয়েকে বিক্রি, বাবার মামলায় মা গ্রেফতার

৫ লাখ টাকায় মেয়েকে বিক্রি, বাবার মামলায় মা গ্রেফতার

সোনারগাঁয়ে উপ-নির্বাচনে আ.লীগ প্রার্থীর প্রতিদ্বন্দ্বী নেই

সোনারগাঁয়ে উপ-নির্বাচনে আ.লীগ প্রার্থীর প্রতিদ্বন্দ্বী নেই

বেতন নিতে এসে দেখেন কারাখানা বন্ধ, শ্রমিকদের বিক্ষোভ

বেতন নিতে এসে দেখেন কারাখানা বন্ধ, শ্রমিকদের বিক্ষোভ

গোসলে নেমে ৩ ছাত্রীর মৃত্যু

গোসলে নেমে ৩ ছাত্রীর মৃত্যু

ময়মনসিংহে সয়াবিনের দাম লিটারে বেড়েছে ৭ টাকা

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২১, ২৩:০৭

ময়মনসিংহে ভোজ্যতেল সয়াবিন ও পাম অয়েলের দাম বেড়েই চলেছে। মাত্র দুই সপ্তাহের ব্যবধানে পাইকারি ও খুচরা বাজারে দাম লিটারে বেড়েছে সাত টাকা পর্যন্ত। তেলের দাম বৃদ্ধির জন্য পাইকারি বিক্রেতাদের দায়ী করেছেন খুচরা বিক্রেতারা। তাদের অভিযোগ, ময়মনসিংহের পাঁচ শীর্ষ পাইকারি বিক্রেতা সিন্ডিকেট করে ইচ্ছেমতো দাম বাড়িয়ে ভোজ্যতেল বিক্রি করে থাকেন। এজন্য পাইকারিতে ভোক্তাদের কাছে তা বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

ময়মনসিংহের মেছুয়া বাজারের খুচরা বিক্রেতারা জানান, ময়মনসিংহে ভোজ্য তেলের বড় পাইকারি বিক্রেতারা সিন্ডিকেট করে খুচরা বিক্রেতাদের একরকম জিম্মি করে ইচ্ছেমতো দাম বাড়িয়ে থাকেন। চলতি মাসের শুরুতে প্রতি লিটার সয়াবিন তেল পাইকারি বিক্রেতারা ১৩৫ টাকা দরে বিক্রি করেছেন। সোমবার (১৩ সেপ্টেম্বর) দাম বাড়িয়ে তা বিক্রি করা হচ্ছে ১৪২ টাকা দরে। মাত্র দুই সপ্তাহের ব্যবধানে পাইকারিতে লিটারে দাম বেড়েছে সাত টাকা। একইভাবে পাম অয়েল প্রতি লিটার দুই সপ্তাহ আগে পাইকারি বিক্রেতারা ১৩০ টাকা লিটার বিক্রি করলেও বর্তমানে তা বিক্রি করছেন ১৩৬ টাকায়। আর খুচরা বাজারে আগের ১৩৫ টাকা জায়গায় তা বর্তমানে বিক্রি হচ্ছে ১৪০ টাকায়।

মেছুয়া বাজারের খুচরা বিক্রেতা মোহাম্মদ আলী বলেন, ‘পাইকারি বিক্রেতারা সিন্ডিকেট করে দাম বাড়িয়ে দেওয়ায় বেশি দামে কিনতে হচ্ছে বলে তা আরও বেশি দরে বিক্রি করতে হয়। ময়মনসিংহের পাঁচ জন বড় ধরনের পাইকারি বিক্রেতা আছেন। তারা ঢাকা ও চট্টগ্রাম থেকে ভোজ্যতেল এনে বেশি মুনাফার আশায় দাম বাড়িয়ে বিক্রি করায় এর প্রভাব পড়ে খুচরা পর্যায়ে। ভোক্তারা পাইকারি বিক্রেতাদের কাছে তো যায় না। দাম বেড়ে যাওয়ায় ভোক্তাদের কাছে এর জবার আমাদের দিতে হয়।’ এ বিষয়ে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি করেছেন তিনি।

এদিকে, জানতে চাইলে সিন্ডিকেট করে দাম বাড়িয়ে বিক্রি করার অভিযোগ অস্বীকার করেন পাইকারি ভোজ্যতেল বিক্রেতা মেসার্স বিমল বালা পালের প্রতিনিধি কাঞ্চন পাল। তিনি বলেন, ‘ঢাকা ও চট্টগ্রামের মিল থেকে সরাসরি খোলা ভোজ্যতেল আমরা আনতে পারি না। একশ্রেণির মধ্যস্বত্বভোগী ব্রোকার ব্যবসায়ীদের মাধ্যমে তেল আনতে হয়। এসব ব্যবসায়ীকে ব্যাংক কিংবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আগাম টাকা পাঠানোর পর এক সপ্তাহ পরে তেলের গাড়ি পাঠিয়ে দেন তারা। ভোজ্যতেল আনার জন্য কোনও ভাউচার দেন না তারা। আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে গেছে দোহাই দিয়ে এসব ব্রোকার ব্যবসায়ীরা ইচ্ছেমতো দাম বাড়িয়ে দেন। আমরা পাইকারি বিক্রেতারা একরকম জিম্মি হয়ে ভোজ্যতেলের ব্যবসা করছি। বেশি দরে কিনে এনে পাইকারিতে বেশি দরে বিক্রি করার কারণে এর প্রভাব পড়ে খুচরা বাজারে।’

জেলা বাজার কর্মকর্তা জিল্লুর বারী জানান, পাইকারি বিক্রেতারা কী দরে ভোজ্যতেল কিনে এনে বিক্রি করছেন, এর কোনও ভাউচার দেখাতে পারেন না তারা। ভাউচার দেখতে চাইলে তারা জানান, ঢাকা ও চট্টগ্রামের ব্যবসায়ীরা তাদের ভোজ্যতেলের কোনও ভাউচার দেন না। দাম বাড়িয়ে দেওয়ার কারণে মাঝে মাঝে মোবাইল কোর্ট করে জরিমানা করা হয়। তবে ভোজ্যতেল নিয়ে বাজারে অস্থিরতা আছে স্বীকার করেছেন তিনি।

জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তেলের দাম বাড়ানোর বিষয়ে দ্রুতই মোবাইল কোর্ট পরিচালনা করে ব্যবস্থা নেওয়া হবে।’       

/এমএএ/

সম্পর্কিত

ঘুষের টাকা ফেরত দিলেন পুলিশ কর্মকর্তা

ঘুষের টাকা ফেরত দিলেন পুলিশ কর্মকর্তা

দুই বিজ্ঞপ্তিতে চাকরি গেলো ৯০ জনের

দুই বিজ্ঞপ্তিতে চাকরি গেলো ৯০ জনের

খুললো ময়মনসিংহ মেডিক্যাল, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

খুললো ময়মনসিংহ মেডিক্যাল, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

ময়মনসিংহ মেডিক্যালে সেপ্টেম্বরের ১৩ দিনে ৫২ মৃত্যু 

ময়মনসিংহ মেডিক্যালে সেপ্টেম্বরের ১৩ দিনে ৫২ মৃত্যু 

নৌপুলিশের ওপর হামলা, ৫ জেলে আটক

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২১, ২৩:০১

চাঁদপুরে মেঘনা নদীতে অভিযানকালে নৌপুলিশের ওপর জেলেদের হামলার ঘটনায় দুই পুলিশ সদস্যসহ তিনজন আহত হয়েছেন। সোমবার (১৩ সেপ্টেম্বর) ‌দুপুরে মেঘনার চিরারচর এলাকায় অভিযান চলাকালে এ ঘটনা ঘটে।

এ সময় পুলিশ ২০ লাখ মিটার কারেন্ট জালসহ হামলাকারী পাঁচ জেলেকে আটক করেছে। চাঁদপুর নৌথানা সূত্রে জানা গেছে, নৌপুলিশ সুপার কামরুজ্জামানের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন সিকদার ও নৌথানার ইনচার্জ মোহাম্মদ মুজাহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে মেঘনা নদীতে অভিযান চালায়। এ সময় নদীতে ফেলে রাখা কারেন্ট জাল ওঠাতে গেলে পুলিশের ওপর জেলেরা নৌকা নিয়ে হামলা করে। এতে নৌথানার কনস্টেবল শরীফ উল্লাহ, আব্দুল কাদের আহত হন। পরে হামলাকারী ছয় জেলেকে একটি নৌকাসহ আটক করে। এ সময় নদীকে ফেলা ২০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

নৌথানা পুলিশের ইনচার্জ মো. মুজাহিদুল ইসলাম জানান, তাৎক্ষণিক হামলাকারী পাঁচ জেলেকে আটক করলেও এর মধ্যে একজনের বয়স কম হওয়ায় তাকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। বাকিদের চাঁদপুর মডেল থানায় পাঠানো হয়েছে। এ ঘটনায় নৌথানায় দুইটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।

নৌপুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার কামরুজ্জামান বলেন, আমরা সকালে নদীতে অভিযানে যাই। নদী থেকে অবৈধ জাল ওঠানোর এক পর্যায়ে মোহনপুরের ওই এলাকায় কিছু জেলে আমাদের ওপর হামলা চালায়। এতে তিনজন আহত হয়। হামলার ঘটনায় আমরা পাঁচজনকে আটক করেছি।

/এফআর/

সম্পর্কিত

ঘুষের টাকা ফেরত দিলেন পুলিশ কর্মকর্তা

ঘুষের টাকা ফেরত দিলেন পুলিশ কর্মকর্তা

আইনজীবীর বিরুদ্ধে ২৭ কোটি টাকার চেক সরানোর অভিযোগ

আইনজীবীর বিরুদ্ধে ২৭ কোটি টাকার চেক সরানোর অভিযোগ

বিকাশ এজেন্টের ১২ লাখ টাকাসহ আট মোবাইল চুরি

বিকাশ এজেন্টের ১২ লাখ টাকাসহ আট মোবাইল চুরি

চট্টগ্রামে ব্যাংকের দেয়াল ধসের ঘটনা তদন্তে কমিটি

চট্টগ্রামে ব্যাংকের দেয়াল ধসের ঘটনা তদন্তে কমিটি

৫ লাখ টাকায় মেয়েকে বিক্রি, বাবার মামলায় মা গ্রেফতার

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২১, ২২:৫০

পাঁচ লাখ টাকার বিনিময়ে ১০ মাস বয়সী শিশু সন্তানকে বিক্রির অভিযোগে বাবার করা মামলায় মা শামীমা আক্তারসহ দুই আসামিকে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ। সোমবার (১৩ সেপ্টেম্বর) রাত ৮টায় শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) অঙ্কুর কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।

শামীমা বগুড়া সদর উপজেলার নামুজা পাল্লাপাড়া এলাকার শাহীন মিয়ার মেয়ে। গ্রেফতার অপর আসামি নুরুজ্জামান (৪৫) নরসিংদীর পলাশ উপজেলার কাজীরচর গ্রামের ইয়াকুব মিয়ার ছেলে। এ সময় তার কাছ থেকে জান্নাতুল ফেরদৌস নামের বিক্রি হওয়া শিশুটিকে উদ্ধার করা হয়। মামলার অপর আসামি ফজিলা বিবি (৪৫) পলাতক রয়েছেন। আসামি নুরুজ্জামান শিশুর মায়ের কাছ থেকে স্ট্যাম্প (দলিল) করে শিশু জান্নাতুল ফেরদৌসকে পাঁচ লাখ টাকায় কেনেন বলে জানা গেছে।

মামলার বাদী শিশু জান্নাতুল ফেরদৌসের বাবা জাহিদুল ইসলাম গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের কর্ণপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি জানান, শামীমা আক্তারের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। ২০১৯ সালে তারা বিয়ে করেন। তাদের সম্পর্ক মেনে নিতে পারেননি জাহিদুলের শ্বশুর ও শাশুড়ি। বিয়ের পর ২০২০ সালের ডিসেম্বরে তাদের মেয়ে জান্নাতুল ফেরদৌসের জন্ম হয়। শিশুর ছয় মাস হলে নরসিংদীতে চলে যান জাহিদুল ইসলাম। গত ১২ জুন মেয়ে জান্নাতুল ফেরদৌসকে নিয়ে তার স্ত্রী বাড়ি থেকে চলে যান এবং তার মোবাইল ফোন বন্ধ করে রাখেন। খবর পেয়ে সে নরসিংদী থেকে বাড়িতে এসে স্ত্রী ও মেয়েকে খোঁজাখুঁজি করেন জাহিদুল। দুই মাস সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজির পর গাজীপুর আদালতে মামলা দায়ের করেন। আদালত শ্রীপুর থানা পুলিশকে অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। শুক্রবার (১০ সেপ্টেম্বর) মানবপাচার দমন আইনে মামলা রুজু করে। তার অনুপস্থিতিতে সম্পর্ক ভাঙতেই স্ত্রীর পরিবারের লোকজনের পরামর্শে শিশুকে বিক্রি করার পরিকল্পনা করে।

গ্রেফতার নুরুজ্জামানের স্ত্রী বলেন, ‘জান্নাতুল ফেরদৌসকে নিয়ে তার মা শামীমা হোটেলে কাজ করার সময় শিশুর কান্না শুনে আমার স্বামী সহায়তার হাত বাড়ায়। এক পর্যায়ে পাঁচ লাখ টাকায় লিখিত স্ট্যাম্প (দলিল) করে শিশুকে আমাদের কাছে বিক্রি করে দেয়। আমাদের ১৬ বছরের দাম্পত্য জীবনে কোনও সন্তান হয়নি। আমার স্বামী নিরপরাধ।’

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) অঙ্কুর কুমার বলেন, ‘মামলা রুজু হওয়ার পর শিশুর বাবাকে সঙ্গে নিয়ে রবিবার (১২ সেপ্টেম্বর) রাতে নরসিংদীর পলাশ উপজেলার কাজীরচর গ্রামের নুরুজ্জামানের বাড়ি থেকে তাকে গ্রেফতার এবং শিশুকে উদ্ধার করা হয়। এ খবর শুনে শিশুর মা শামীমা আক্তার বগুড়া থেকে শ্রীপুর এলে সোর্সের মাধ্যমে খবর পেয়ে আজ সকালে শ্রীপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। দুপুরে আদালতের মাধ্যমে গ্রেফতারদের জেল হাজতে পাঠানো হয়েছে।’

/এফআর/

সম্পর্কিত

আইনজীবীর বিরুদ্ধে ২৭ কোটি টাকার চেক সরানোর অভিযোগ

আইনজীবীর বিরুদ্ধে ২৭ কোটি টাকার চেক সরানোর অভিযোগ

কথিত বন্ধুর বিরুদ্ধে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

কথিত বন্ধুর বিরুদ্ধে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

সোনারগাঁয়ে উপ-নির্বাচনে আ.লীগ প্রার্থীর প্রতিদ্বন্দ্বী নেই

সোনারগাঁয়ে উপ-নির্বাচনে আ.লীগ প্রার্থীর প্রতিদ্বন্দ্বী নেই

বেতন নিতে এসে দেখেন কারাখানা বন্ধ, শ্রমিকদের বিক্ষোভ

বেতন নিতে এসে দেখেন কারাখানা বন্ধ, শ্রমিকদের বিক্ষোভ

ঘুষের টাকা ফেরত দিলেন পুলিশ কর্মকর্তা

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২১, ২২:২৩

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিয়ে সংক্রান্ত ঘটনায় মামলা দায়েরের জন্য বরের পরিবারের কাছ থেকে নেওয়া ঘুষের টাকার আংশিক ফেরত দিয়েছেন পুলিশের অভিযুক্ত সহকারী উপপরিদর্শক (এএসআই) কামরুল হাসান। শনিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বর মিজান মিয়া বিজয়ের মামা বাবুল মিয়ার কাছে স্থানীয় গ্রাম পুলিশ মানিকের মাধ্যমে ১৫ হাজার টাকা ফেরত দেওয়া হয়। যদিও তিনি বর পক্ষ থেকে ২৪ হাজার টাকা নিয়েছেন বলে অভিযোগ রয়েছে।

সোমবার (১৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে মিজান মিয়া বিজয়ের মা সাবিনা আক্তার বলেন, ‘গত শনিবার এএসআই কামরুল হাসান গ্রাম পুলিশ মানিকের মাধ্যমে আমার পিতা কলিম উদ্দিনের কাছে ঘুষের ১৫ হাজার টাকা ফেরত পাঠায়। ওই টাকা আমার পিতা না নিয়ে ফেরত দেয়। পরে সন্ধ্যার দিকে মানিক উচাখিলা বাজারে আমার ছোট ভাই বাবুলের কাছে ১৫ হাজার টাকা ফেরত দেয় এবং মানিকের মোবাইলে বাবুলের সঙ্গে এএসআই কামরুলের কথা হয়। ভয়ে ঘুষের টাকা ফেরত দেওয়ার বিষয়টি আমরা কাউকে জানাইনি। তবে বর ও কনে পক্ষের কাছ থেকে ঘুষ নেওয়ার গণমাধ্যমে প্রকাশের পর ভয় কেটে যায়। তবে বাকি টাকা কবে ফেরত দেবে এটা কামরুল জানায়নি।’

এদিকে বর পক্ষের আংশিক টাকা ফেরত দিলেও কনে পক্ষের কাছ থেকে নেওয়া ২৭ হাজার টাকা এখনও ফেরত দেননি এএসআই কামরুল।

ঘুষের ১৫ হাজার টাকা ফেরত দেওয়ার কথা স্বীকার করে এএসআই কামরুল হাসান বলেন, ‘মামলা নথিভুক্ত করতে ও বর বিজয়কে উদ্ধারে থানার (ঈশ্বরগঞ্জ) ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) স্যারকে দেওয়ার জন্য গ্রাম পুলিশ মানিকের মাধ্যমে বর পক্ষের কলিম উদ্দিন ১৫ হাজার টাকা আমার কাছে পাঠিয়েছিল। এই নিয়ে সমস্যা তৈরি হওয়ায় ওসি স্যারের কাছ থেকে ১৫ হাজার টাকা ফেরত নিয়ে মানিকের মাধ্যমে বিজয়ের মামা বাবুলের কাছে ফেরত দেওয়া হয়েছে। ভয়ে প্রথমে বিজয়ের নানা কলিম উদ্দিন টাকা নিতে চাননি, পরে মোবাইল ফোনে কথা বলে বাবুলের কাছে টাকা দেওয়া হয়।’ বাকি টাকা ফেরতের বিষয়ে কামরুল কিছু জানাতে পারেননি। তবে বিষয়টি সঠিকভাবে তদন্ত হলে তিনি ‘দোষী সাব্যস্ত হবেন না’ বলে দাবি করেছেন।

তবে এএসআই কামরুল হাসানের করা অভিযোগ অস্বীকার করে ঈশ্বরগঞ্জ থানার ওসি আব্দুল কাদের বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিপদে পড়ে এএসআই কামরুল হাসান আমার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট কথা বলছে।’ এ বিষয়ে তিনি ‘কিছুই জানেন না’ বলে দাবি করেন। তিনি আরও জানান, তদন্ত হলেই মূল রহস্য বের হয়ে আসবে।

উল্লেখ্য, গত ১৩ আগস্ট উপজেলার উচাখিলার আলাদিয়া গ্রামের তারা মিয়ার নবম শ্রেণি পড়ুয়া ছেলে মিজান মিয়া বিজয়ের সঙ্গে প্রতিবেশী এক মামাতো বোনের জোরপূর্বক পাঁচ লাখ টাকা দেনমোহরে বিয়ে দেওয়া হয়। বরের বয়স ছিল ১৪, কনের ১৮-এর উপরে। জোরপূর্বক বিয়ের পর কনের বাড়িতে আটকে রাখার কয়েকদিনের মাথায় নতুন জামাই-বউকে কৌশলে অন্যত্র সরিয়ে দেওয়া হয়। এই নিয়ে বরের পরিবার থেকে কিশোর বিজয়কে উদ্ধার এবং কনের পরিবার থেকে বিয়ের পর যৌতুকের দাবিতে মারধর ও বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগে মামলা দায়ের করতে দুই পক্ষ থানায় যায়।

অভিযোগ রয়েছে, মামলা নথিভুক্ত করতে বিজয়ের পরিবার থেকে ২৪ হাজার ও কনের পরিবার থেকে ২৭ হাজার টাকা ঘুষ নেন এএসআই কামরুল হাসান।

এ ঘটনায় শনিবার এএসআই কামরুল হাসানকে ঈশ্বরগঞ্জ থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে যোগদানের নির্দেশ দেন জেলা পুলিশ সুপার আহমার উজ্জামান।

/এফআর/

সম্পর্কিত

ময়মনসিংহে সয়াবিনের দাম লিটারে বেড়েছে ৭ টাকা

ময়মনসিংহে সয়াবিনের দাম লিটারে বেড়েছে ৭ টাকা

নৌপুলিশের ওপর হামলা, ৫ জেলে আটক

নৌপুলিশের ওপর হামলা, ৫ জেলে আটক

দুই বিজ্ঞপ্তিতে চাকরি গেলো ৯০ জনের

দুই বিজ্ঞপ্তিতে চাকরি গেলো ৯০ জনের

উপবৃত্তির টাকা আত্মসাৎ, অধ্যক্ষসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

উপবৃত্তির টাকা আত্মসাৎ, অধ্যক্ষসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

আইনজীবীর বিরুদ্ধে ২৭ কোটি টাকার চেক সরানোর অভিযোগ

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২১, ২২:৩১

চেক ডিজঅনার মামলার আদালতে উপস্থাপন করা নথি থেকে ২৭ কোটি ৯৭ লাখ ৮৮ হাজার ৭২ টাকার চেক সরানোর অভিযোগে জোবায়ের মোহাম্মদ আওরঙ্গজেব নামে এক আইনজীবীর বিরুদ্ধে আদালতে অভিযোগ করেছেন বিচারক। এ ঘটনায় সোমবার (১৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের কাছে লিখিত অভিযোগ দেন যুগ্ম মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. জহির উদ্দিন।

চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের স্টেনোগ্রাফার দীপেন দাশগুপ্ত এ তথ্য জানিয়েছেন। আদালত অভিযোগটি গ্রহণ করে অভিযুক্ত আইনজীবীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে অভিযোগটি আইনজীবী সমিতির কাছে পাঠিয়েছে বলে তিনি জানান।

আদালত সূত্রে জানা যায়, গত ৯ সেপ্টেম্বর বিকালে চট্টগ্রাম যুগ্ম মহানগর দায়রা জজ আদালতে দায়রা-১৮৩৭/২০১৪ নথি দেখার জন্য নেন অ্যাডভোকেট আওরঙ্গজেব। ওই মামলার আইনজীবী না হয়েও তিনি নথি দেখার অনুরোধ করলে আদালতের অফিস সহায়ক নথিতে রক্ষিত সব কাগজপত্র সঠিক আছে যাচাই করে নথি দেন। নথি দেখার পর, রেকর্ড অফিস সহায়কের কাছে হস্তান্তর করলে, অফিস সহায়ক নথি যাচাই করে দেখেন তাতে রক্ষিত ২৭ কোটি ৯৭ লাখ ৮৮ হাজার ৭২ টাকার চেক নেই। অফিস সহায়ক এবং বেঞ্চ সহকারী আইনজীবীকে অনেক খোঁজাখুঁজির পরও না পেয়ে আদালতের বিচারককে অবহিত করেন। বিষয়টি আইনজীবী সমিতির সাধারণ সম্পাদককে জ্ঞাত করে আওরঙ্গজেবের চেম্বারে যান বেঞ্চ সহকারী। পরে রাত ১০টায় নগরের হোটেল আগ্রাবাদ থেকে আদালতের বেঞ্চ সহকারী ফরিদ আওরঙ্গজেবের কাছ থেকে উদ্ধার করেন। পরে এ ঘটনায় যুগ্ম মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. জহির উদ্দিন চট্টগ্রাম মহানগর দায়রা জজের কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগ আমলে নিয়ে ব্যবস্থা নিতে আইনজীবী সমিতির কাছে পাঠিয়ে দিয়েছেন আদালত।

এ সম্পর্কে জানতে চাইলে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এএইচএম জিয়াউদ্দিন বলেন, ‘আদালত থেকে আমাদের কাছে অভিযোগটি পাঠানো হয়েছে। এটি নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। কমিটির প্রতিবেদনের আলোকে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

অভিযোগে বিষয়ে জানতে আইনজীবী জোবায়ের মোহাম্মদ আওরঙ্গজেবের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

/এমএএ/

সম্পর্কিত

নৌপুলিশের ওপর হামলা, ৫ জেলে আটক

নৌপুলিশের ওপর হামলা, ৫ জেলে আটক

৫ লাখ টাকায় মেয়েকে বিক্রি, বাবার মামলায় মা গ্রেফতার

৫ লাখ টাকায় মেয়েকে বিক্রি, বাবার মামলায় মা গ্রেফতার

বিকাশ এজেন্টের ১২ লাখ টাকাসহ আট মোবাইল চুরি

বিকাশ এজেন্টের ১২ লাখ টাকাসহ আট মোবাইল চুরি

চট্টগ্রামে ব্যাংকের দেয়াল ধসের ঘটনা তদন্তে কমিটি

চট্টগ্রামে ব্যাংকের দেয়াল ধসের ঘটনা তদন্তে কমিটি

সর্বশেষসর্বাধিক

লাইভ

এ বিভাগের অন্যান্য সংবাদ

৫ লাখ টাকায় মেয়েকে বিক্রি, বাবার মামলায় মা গ্রেফতার

৫ লাখ টাকায় মেয়েকে বিক্রি, বাবার মামলায় মা গ্রেফতার

সোনারগাঁয়ে উপ-নির্বাচনে আ.লীগ প্রার্থীর প্রতিদ্বন্দ্বী নেই

সোনারগাঁয়ে উপ-নির্বাচনে আ.লীগ প্রার্থীর প্রতিদ্বন্দ্বী নেই

বেতন নিতে এসে দেখেন কারাখানা বন্ধ, শ্রমিকদের বিক্ষোভ

বেতন নিতে এসে দেখেন কারাখানা বন্ধ, শ্রমিকদের বিক্ষোভ

গোসলে নেমে ৩ ছাত্রীর মৃত্যু

গোসলে নেমে ৩ ছাত্রীর মৃত্যু

ক্লাসে মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা, উপস্থিতি প্রায় শতভাগ

ক্লাসে মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা, উপস্থিতি প্রায় শতভাগ

সৎমায়ের নির্যাতনের শিকার শিশুর হাসপাতালে মৃত্যু

সৎমায়ের নির্যাতনের শিকার শিশুর হাসপাতালে মৃত্যু

৪ শিশুকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগে মামলা

৪ শিশুকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগে মামলা

গাজীপুরে মাদক বিক্রির সময় রোহিঙ্গাসহ গ্রেফতার ২

গাজীপুরে মাদক বিক্রির সময় রোহিঙ্গাসহ গ্রেফতার ২

বিনা নোটিশে কারখানার ১৭ কর্মকর্তা-কর্মচারীকে ছাঁটাইয়ের অভিযোগ

বিনা নোটিশে কারখানার ১৭ কর্মকর্তা-কর্মচারীকে ছাঁটাইয়ের অভিযোগ

ফেল করেও পাসের দাবিতে অনশন

জাতীয় বিশ্ববিদ্যালয়ফেল করেও পাসের দাবিতে অনশন

সর্বশেষ

ব্যাংকের কর্মী ছাঁটাই না করার নির্দেশ

ব্যাংকের কর্মী ছাঁটাই না করার নির্দেশ

সৌরভের সাফ কথা, আইপিএলের কারণে বন্ধ হয়নি টেস্ট

সৌরভের সাফ কথা, আইপিএলের কারণে বন্ধ হয়নি টেস্ট

ময়মনসিংহে সয়াবিনের দাম লিটারে বেড়েছে ৭ টাকা

ময়মনসিংহে সয়াবিনের দাম লিটারে বেড়েছে ৭ টাকা

নৌপুলিশের ওপর হামলা, ৫ জেলে আটক

নৌপুলিশের ওপর হামলা, ৫ জেলে আটক

কোনও হুমকি সহ্য করা হবে না: ইরান

কোনও হুমকি সহ্য করা হবে না: ইরান

© 2021 Bangla Tribune