নাশতা করে শিশুসন্তানকে রেস্তোরাঁয় ফেলে গেলো বিদেশি পরিবার

কুমিল্লা প্রতিনিধি
২৭ জুন ২০২৬, ১৫:১৩আপডেট : ২৭ জুন ২০২৬, ১৭:২৪

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড মোস্তফাপুর এলাকার জাইতুন রেস্তোরাঁয় সকালে নাশতা করার পর ভুলে শিশুসন্তান ফেলে গেছেন বলে ধারণা করছে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ। এ বিষয়ে সদর দক্ষিণ থানায় জানানো হয়েছে বলে জানান রেস্টুরেন্টের স্বত্বাধিকারী লুৎফুর রহমান রিপন।

শনিবার (২৭ জুন) সকাল সাড়ে ৮টায় পদুয়ার বাজার বিশ্বরোড মোস্তফাপুর জাইতুন রেস্তোরাঁয় এ ঘটনা ঘটে।

রেস্টুরেন্টের সিসিটিভি ফুটেজে দেখা যায়, বিদেশি পরিবারটি প্রায় ১৫ জন সদস্য নিয়ে দুটি গাড়িতে করে এসে জাইতুন রেস্তোরাঁয় বসে নাশতা করছেন। এ সময় তারা গল্প-আড্ডায় মেতে ছিলেন। যাওয়ার সময় ভুলক্রমে বাচ্চাটিকে রেস্টুরেন্টের ভেতরে ফেলেই চলে যায় পরিবারটি।

জাইতুন রেস্তোরাঁর স্বত্বাধিকারী লুৎফুর রহমান রিপন বলেন, আমরা এ বিষয়ে সদর দক্ষিণ থানায় অবহিত করেছি। বাচ্চাটি বর্তমানে আমাদের রেস্টুরেন্টে আছে। পরিবারটিকে ফিরে পেতে সবার সহযোগিতা চাইছি।‌ বাচ্চাটির বয়স দেড় থেকে দুই বছর। সে কোনও কথা বলে না এবং নাম বলতে পারে না।

এ বিষয়ে সদর দক্ষিণ থানার ওসি রকিকুল ইসলামকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।‌

/এফআর/
সম্পর্কিত
রেস্তোরাঁয় রেখে যাওয়া শিশুটি পাকিস্তানি, কী ঘটেছিল জানালেন বাবা-মা
রেস্তোরাঁয় হামলা-লুটপাট কোনোভাবেই মেনে নেওয়া যায় না: মালিক সমিতি
রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা
সর্বশেষ খবর
পাচার হওয়া ৩০ লাখ কোটি টাকা দেশে ফেরত আনার দাবি
পাচার হওয়া ৩০ লাখ কোটি টাকা দেশে ফেরত আনার দাবি
তাজিয়া মিছিলে বিষ ছড়ানোর অভিযোগ, ১৪ হাজার ৯০০ ক্যাপসুল জব্দ
তাজিয়া মিছিলে বিষ ছড়ানোর অভিযোগ, ১৪ হাজার ৯০০ ক্যাপসুল জব্দ
সরকারি নিয়ম না মেনে নগদ টাকায় রেণুপোনা বিক্রি করছ বিএফআরআই
সরকারি নিয়ম না মেনে নগদ টাকায় রেণুপোনা বিক্রি করছ বিএফআরআই
‘ডাল-ভাতের বাজেট করে বিরিয়ানি খাওয়া যায় না’
‘ডাল-ভাতের বাজেট করে বিরিয়ানি খাওয়া যায় না’
সর্বাধিক পঠিত
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: কারা খাবে না ক্যাপসুল, কারা খেতে পারবে?
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: কারা খাবে না ক্যাপসুল, কারা খেতে পারবে?
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
ইজারা দেওয়া হবে রেলওয়ে পশ্চিমাঞ্চলের ১১ ট্রেন
ইজারা দেওয়া হবে রেলওয়ে পশ্চিমাঞ্চলের ১১ ট্রেন
তীব্র গরমেও কেন এসি ব্যবহার করতে পারছে না ইউরোপ
তীব্র গরমেও কেন এসি ব্যবহার করতে পারছে না ইউরোপ
তুরাগ নদ থেকে কিশোরের মরদেহ উদ্ধার
তুরাগ নদ থেকে কিশোরের মরদেহ উদ্ধার