১০ বছরে লাখো মানুষের মুখে হাসি ফোটালেন চাং

আন্তর্জাতিক ডেস্ক
১৪ জুলাই ২০২৬, ১০:০৩আপডেট : ১৪ জুলাই ২০২৬, ১০:০৩

শীতের এক কনকনে সকালে চীনের শানসি প্রদেশের ইয়ানহু জেলায় মন গলানো এক দৃশ্য দেখে থমকে দাঁড়িয়েছিলেন চাং ছাংছিন। তিনি দেখলেন, তীব্র শীতের মধ্যে এক পরিচ্ছন্নতাকর্মী ঠান্ডা পানি দিয়ে শক্ত ও হিমায়িত রুটি গিলে খাওয়ার আপ্রাণ চেষ্টা করছেন। সমাজের এই অপরিহার্য কর্মীদের মানবেতর দশা চাং-এর মনে গভীর রেখাপাত করে। সেই মুহূর্তেই তিনি সিদ্ধান্ত নেন, রাস্তার এসব পরিচ্ছন্নতাকর্মীদের জন্য প্রতিদিন অন্তত একবেলা গরম ও পুষ্টিকর সকালের নাস্তার ব্যবস্থা করবেন।

এই মানবিক তাড়না থেকেই ২০১৬ সালের নভেম্বরে শুরু হয় এক অনন্য জনকল্যাণমূলক প্রকল্প। তবে এর শুরুটা মোটেও সহজ ছিল না। শুরুতে মাত্র কয়েকজন স্বেচ্ছাসেবী নিয়ে যাত্রা শুরু করলেও চাং দমে যাননি। তিনি নিজে পরিচ্ছন্নতাকর্মী ও স্থানীয় বাসিন্দাদের কাছে গিয়ে এই উদ্যোগের গুরুত্ব বোঝাতে শুরু করেন। ধীরে ধীরে তার এই নিঃস্বার্থ প্রচেষ্টা মানুষের বিবেককে নাড়া দেয়। সমাজের বিভিন্ন স্তরের মানুষ, বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলো এই উদ্যোগে সহায়তার হাত বাড়িয়ে দেয়। চারপাশ থেকে আসতে শুরু করে চাল, ডাল ও সবজিসহ প্রয়োজনীয় নানা রসদ।

দেখতে দেখতে কেটে গেছে দীর্ঘ ১০টি বছর। এই এক দশকে চাং ছাংছিন এবং তার ভলান্টিয়ার অ্যাসোসিয়েশনের অর্জন সত্যিই চোখ কপালে তোলার মতো। বিগত ১০ বছরে এই সংগঠনটি ২ লাখ ৭০ হাজারেরও বেশি বিনামূল্যে গরম নাস্তা বিতরণ করেছে। মাত্র কয়েকজন সদস্য নিয়ে শুরু হওয়া এই অ্যাসোসিয়েশনে বর্তমানে নিবন্ধিত স্বেচ্ছাসেবীর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ২ হাজারে। এই উদ্যোগ অনুপ্রাণিত করেছে আরও হাজার হাজার সাধারণ নাগরিককে, যারা এখন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই সেবামূলক কাজে অংশ নিচ্ছেন। অ্যাসোসিয়েশনের একজন নিয়মিত স্বেচ্ছাসেবী বলেন, আমরা শুধু খাবার দিই না, আমরা তাদের জানাতে চাই যে সমাজ তাদের অবদানকে সম্মান করে।

পরিচ্ছন্নতাকর্মীদের সকালের নাস্তা দেওয়ার মাধ্যমে কাজ শুরু হলেও চাং-এর মানবিকতার পরিধি দিন দিন আরও বিস্তৃত হয়েছে। বর্তমানে তার এই স্বেচ্ছাসেবী সংগঠনটি দুস্থ ও দুঃস্ব পরিস্থিতিতে থাকা শিশুদের শিক্ষা ও মৌলিক অধিকার নিশ্চিত করার পাশাপাশি অসহায় ও প্রবীণ নাগরিকদের নিয়মিত দেখভাল ও সহায়তা করছে। ১০ বছর ধরে অক্লান্ত পরিশ্রমের পরও চাং ছাংছিন থামতে চান না।

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি দৃঢ় কণ্ঠে বলেন, আমরা এই কাজ চালিয়ে যাব। আমরা বিশ্বাস করি, স্বেচ্ছাসেবামূলক সেবা সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করার ক্ষেত্রে একটি শক্তিশালী চালিকাশক্তি হতে পারে।

সূত্র: সিএমজি

/এএ/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রে ধর্মীয় বিদ্বেষের শিকার মুসলিম যুবক, অবস্থা আশঙ্কাজনক
‘বেসামরিক অবকাঠামোয় মার্কিন হামলা যুদ্ধাপরাধ’
ইরানের ওপর ফের নৌ-অবরোধ, আলোচনায় না বসলে হামলার হুমকি ট্রাম্পের
সর্বশেষ খবর
আনসার ক্যাডার ছেড়ে প্রশাসন ও পুলিশে তিন কর্মকর্তা
আনসার ক্যাডার ছেড়ে প্রশাসন ও পুলিশে তিন কর্মকর্তা
স্ক্যালোনির সঙ্গে বন্ধুত্ব, ফাইনালে আর্জেন্টিনাকেই চান স্পেন কোচ!
স্ক্যালোনির সঙ্গে বন্ধুত্ব, ফাইনালে আর্জেন্টিনাকেই চান স্পেন কোচ!
প্রতিবছর অন্তত একটি গাছ লাগাতে শিশুদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
প্রতিবছর অন্তত একটি গাছ লাগাতে শিশুদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
শিক্ষার্থীদের ‘লং মার্চ’: সতর্ক অবস্থানে আইনশৃঙ্ক্ষলা বাহিনী
শিক্ষার্থীদের ‘লং মার্চ’: সতর্ক অবস্থানে আইনশৃঙ্ক্ষলা বাহিনী
সর্বাধিক পঠিত
সরকারের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, শেখ হাসিনাকে স্বাগত জানাই: জি এম কাদের
সরকারের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, শেখ হাসিনাকে স্বাগত জানাই: জি এম কাদের
২ মাসের শিশুর ভিডিও ভাইরাল, স্ত্রীর অপরাধে স্বামী-বাবা গ্রেফতার, কী ঘটেছিল
২ মাসের শিশুর ভিডিও ভাইরাল, স্ত্রীর অপরাধে স্বামী-বাবা গ্রেফতার, কী ঘটেছিল
ইসরায়েলে সরাসরি তেল রফতানি বন্ধ করেছে ব্রাজিল
ইসরায়েলে সরাসরি তেল রফতানি বন্ধ করেছে ব্রাজিল
আতঙ্কের নাম ডেভিড ইমন, কেন ধরতে পারছে না পুলিশ
আতঙ্কের নাম ডেভিড ইমন, কেন ধরতে পারছে না পুলিশ
গুনে গুনে ঘুষ নিয়ে ফাইলে স্বাক্ষর করেন তিনি, বলেন ‘আমার কাছে কারও বেইল নাই’
গুনে গুনে ঘুষ নিয়ে ফাইলে স্বাক্ষর করেন তিনি, বলেন ‘আমার কাছে কারও বেইল নাই’