নতুন ডাইনিং অভিজ্ঞতা চান? ঘুরে আসতে পারেন ভেগান রেস্টুরেন্টে

জীবনযাপন ডেস্ক
২৩ জুলাই ২০২৬, ১৪:৫১আপডেট : ২৩ জুলাই ২০২৬, ১৪:৫৪

আপনি যদি নতুন কোনও ডাইনিং অভিজ্ঞতা খুঁজে থাকেন বা স্বাস্থ্যকর খাবারের দিকে ঝুঁকতে চান, তাহলে ভেগান বা ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট হতে পারে দারুণ একটি পছন্দ। এখানে শুধু খাবারের স্বাদই নয়, স্বাস্থ্য ও পরিবেশের প্রতিও সমান গুরুত্ব দেওয়া হয়।

স্বাস্থ্যকর খাবারের প্রতি আগ্রহ বাড়ার সঙ্গে সঙ্গে জনপ্রিয় হয়ে উঠছে এই ভেগান ও ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট। তবে সব ভেগান বা ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট এক ধরনের নয়। খাবারের ধরন ও প্রাণিজ উপাদান ব্যবহারের ভিত্তিতে এগুলোকে সাধারণত চারটি ভাগে ভাগ করা হয়।

আজকের আলোচনায় আমরা জানবো ভেগান রেস্টুরেন্ট কী, কত ধরনের ভেগান রেস্টুরেন্ট আছে এবং সেগুলোর পার্থক্য কী-

ভেগান ও ভেজিটেরিয়ান রেস্টুরেন্টের ধরন

১. পিউর ভেগান (Pure Vegan)
এ ধরনের রেস্টুরেন্টে কোনও ধরনের প্রাণিজ উপাদান ব্যবহার করা হয় না। মাংস, মাছ, ডিম, দুধ, মধুসহ সব ধরনের প্রাণিজ খাদ্য সম্পূর্ণ নিষিদ্ধ।

২. ওভো ভেজিটেরিয়ান (Ovo Vegetarian)
এ ধরনের রেস্টুরেন্টে ডিম দিয়ে তৈরি খাবার পরিবেশন করা হয়, তবে দুধ বা দুগ্ধজাত কোনও উপাদান ব্যবহার করা হয় না।

৩. ল্যাকটো ভেজিটেরিয়ান (Lacto Vegetarian)
এখানে দুধ ও দুধজাত খাবার রাখা হয়, কিন্তু ডিম ব্যবহার করা হয় না। যারা ডিম খান না কিন্তু দুধজাত খাবার গ্রহণ করেন, তাদের জন্য এটি উপযোগী।

৪. ল্যাকটো-ওভো ভেজিটেরিয়ান (Lacto-Ovo Vegetarian)
এ ধরনের রেস্টুরেন্টে সবজি ও উদ্ভিদভিত্তিক খাবারের পাশাপাশি ডিম ও দুধজাত খাবারও পরিবেশন করা হয়। নিরামিষভোজীদের মধ্যে এটি সবচেয়ে প্রচলিত ধরনের রেস্টুরেন্ট।

একসময় ভেগান রেস্টুরেন্ট মানেই অনেকের কাছে ছিল শুধু সালাদ বা নিরামিষ খাবারের সীমিত আয়োজন। কিন্তু সময় বদলেছে। এখন ভেগান রেস্টুরেন্ট মানে সুস্বাদু, বৈচিত্র্যময় ও পুষ্টিকর খাবারের এমন এক জগৎ, যেখানে প্রাণিজ উপাদানের ব্যবহার কমিয়ে বা বাদ দিয়ে স্বাস্থ্য, স্বাদ এবং পরিবেশ—তিনটিরই যত্ন নেওয়া হয়।

শুধু নিরামিষভোজীদের জন্য নয়, স্বাস্থ্যসচেতন মানুষ, নতুন স্বাদের সন্ধানী কিংবা পরিবেশবান্ধব জীবনযাপনে আগ্রহীদের কাছেও ভেগান ও ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। তাহলে আর দেরি কেন? পরিবার বা বন্ধু অথবা আপনজনকে নিয়ে ঘুরে আসুন ভেগান রেস্টুরেন্ট থেকে।

/এমএএল/
সম্পর্কিত
সমুদ্রের হাওয়ায় সামুদ্রিক স্বাদের খোঁজে ফ্রান্সে
যেখানে খাবারের সঙ্গে মেশে ইতিহাস
শুধু খাবেন না, বিউটি বোর্ডিংয়ে গেলে যা জেনে আসবেন
সর্বশেষ খবর
এক যুগ পর স্ত্রী হত্যা মামলায় খালাস পেলেন স্বামী
এক যুগ পর স্ত্রী হত্যা মামলায় খালাস পেলেন স্বামী
রাজধানীতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার
রাজধানীতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার
সংসদের অধিবেশন ডেকেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
সংসদের অধিবেশন ডেকেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
পল্লবীতে বিএনপি কর্মীকে হত্যাচেষ্টা, গ্রেফতার ৫
পল্লবীতে বিএনপি কর্মীকে হত্যাচেষ্টা, গ্রেফতার ৫
সর্বাধিক পঠিত
সমুদ্রের ৫০০০ মিটার গভীর থেকে তেল-গ্যাস উত্তোলন শুরু চীনের
সমুদ্রের ৫০০০ মিটার গভীর থেকে তেল-গ্যাস উত্তোলন শুরু চীনের
এমপির গলায় রামদা ধরে বাড়িসহ সব সম্পত্তি লিখে নিলো কারা?
এমপির গলায় রামদা ধরে বাড়িসহ সব সম্পত্তি লিখে নিলো কারা?
এনটিআরসিএ বাতিল হলে সরকার পতনের ডাক দেওয়া হবে: রাবি শিবির সভাপতি 
এনটিআরসিএ বাতিল হলে সরকার পতনের ডাক দেওয়া হবে: রাবি শিবির সভাপতি 
শাবনূরের বার্তা, ডন গ্রেফতার: সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড়
শাবনূরের বার্তা, ডন গ্রেফতার: সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড়
ব্যাংক খাতে এস আলমের ফেরার পথ চিরতরে বন্ধ হলো
ব্যাংক খাতে এস আলমের ফেরার পথ চিরতরে বন্ধ হলো