হোটেলে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেফতার  

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৩ জুলাই ২০২৬, ১৫:৩৭আপডেট : ২৩ জুলাই ২০২৬, ১৬:৩৪

চট্টগ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর শাখার এক নেতাকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। 

বুধবার (২২ জুলাই) রাতে চট্টগ্রাম মহানগরীর হালিশহর বিডিআর মাঠ এলাকা থেকে পুলিশ ও র‍্যাব-৭ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। 

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপির পাঁচলাইশ জোনের সহকারী পুলিশ কমিশনার কাজী বিধান আবিদ। 

গ্রেফতারকৃত তরুণের নাম আফতাব মজুমদার জয় (২৮)। তিনি জাতীয় যুবশক্তির চট্টগ্রাম মহানগরের বন্দর এলাকার সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর কমিটির একজন কার্যকরী সদস্য। তার বিরুদ্ধে ১৯ বছর বয়সী এক বেসরকারি কলেজের ছাত্রী ধর্ষণের লিখিত অভিযোগ এনে মামলা দায়ের করেন।

মামলার বিবরণ ও এজাহার সূত্রে জানা যায়, কয়েক মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ওই কলেজছাত্রীর সঙ্গে আফতাবের পরিচয় হয়। একপর্যায়ে উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরই ধারাবাহিকতায় বিয়ের প্রলোভন ও আশ্বাস দিয়ে গত ১৪ জুলাই আফতাব ওই তরুণীকে নগরীর বহদ্দারহাট এলাকার একটি আবাসিক হোটেলে নিয়ে যান এবং সেখানে তাকে ধর্ষণ করেন। উক্ত অনাকাঙ্ক্ষিত ঘটনার পর আফতাব ওই তরুণীর সঙ্গে যাবতীয় যোগাযোগ বন্ধ করে দেন এবং স্থান পরিবর্তন করে আত্মগোপনে চলে যান।

পরে বাধ্য হয়ে ভুক্তভোগী তরুণী গত ১৯ জুলাই চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানায় আফতাব মজুমদার জয়কে একমাত্র আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। 

ঘটনাটি জানাজানি হওয়ার পর এনসিপির স্থানীয় নেতৃত্বের মাঝে তোলপাড় শুরু হয়। গ্রেফতার ও অভিযোগের বিষয়ে এনসিপি চট্টগ্রাম মহানগরের প্রচার বিষয়ক সম্পাদক রিদুয়ান হৃদয় বাংলা ট্রিবিউনকে বলেন, “আফতাব এনসিপির চট্টগ্রাম মহানগর কমিটির একজন সদস্য এবং তিনি বিবাহিত। তার বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগ দল অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। অভিযোগের প্রাথমিক তথ্য যাচাই-বাছাই করে দলীয় শৃঙ্খলাভঙ্গের কারণে তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রশাসনিক প্রক্রিয়া শুরু হয়েছে।”

পুলিশ ও র‍্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। 

/এসটি/ এমওএফ/
সম্পর্কিত
বন্দরের জাহাজ থেকে ১০ কোটি টাকার মাল লুট করলো কারা?
কয়েক হাজার কোটি টাকার পণ্য কনটেইনারের ভেতরেই নষ্ট
হরমুজ প্রণালিতে ১১৫ দিন আটকা, অবশেষে দেশে এলেন ‘বাংলার জয়যাত্রার’ ১৭ নাবিক 
সর্বশেষ খবর
দিনভর আলোচনায় রাষ্ট্রপতি: পদত্যাগ নাকি অপসারণ
দিনভর আলোচনায় রাষ্ট্রপতি: পদত্যাগ নাকি অপসারণ
আমাকে তিনবার বয়কট করা হয়েছে: রুনা লায়লা
আমাকে তিনবার বয়কট করা হয়েছে: রুনা লায়লা
গণভোট অবৈধ হলে বিএনপির সরকারও অবৈধ, তারেক রহমান অবৈধ প্রধানমন্ত্রী: সারজিস
গণভোট অবৈধ হলে বিএনপির সরকারও অবৈধ, তারেক রহমান অবৈধ প্রধানমন্ত্রী: সারজিস
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ঘিরে পদত্যাগের গল্প আর ‘ষড়যন্ত্রের ধোঁয়া’
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ঘিরে পদত্যাগের গল্প আর ‘ষড়যন্ত্রের ধোঁয়া’
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
বুথ পাহারা দেওয়া সেই এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে জেলা প্রশাসন  
বুথ পাহারা দেওয়া সেই এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে জেলা প্রশাসন