আমাদের দেশে শিশুদের চেয়ে গরুই বেশি নিরাপদ: মেহবুবা মুফতি

আন্তর্জাতিক ডেস্ক
২৩ জুলাই ২০২৬, ২৩:২৭আপডেট : ২৩ জুলাই ২০২৬, ২৩:২৭

পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে ককরোচ জনতা পার্টির (সিজেপির) চলমান আন্দোলনে সমর্থন জানিয়েছেন জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী এবং পিপলস ডেমোক্র্যাটিক পার্টির (পিডিপি) সভাপতি মেহবুবা মুফতি। বৃহস্পতিবার তিনি এই আন্দোলনকে দেশের সংবিধান, গণতন্ত্র ও তরুণ প্রজন্মের ভবিষ্যৎ রক্ষার লড়াই বলে অভিহিত করেন।

নয়াদিল্লির যন্তর মন্তরে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে মেহবুবা বলেন, পরীক্ষা তাদের। কিন্তু আসল পরীক্ষা আমাদের।

নিট পরীক্ষার প্রশ্নফাঁসে জবাবদিহি এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে গত মাস থেকে অনশন ও অবস্থান কর্মসূচি পালন করছে সিজেপি।

মেহবুবা বলেন, গত ১২ বছরে দেশে ভাগ করো শাসন করো রাজনীতি, দুর্নীতি, প্রশ্নফাঁস ও নারী নির্যাতনের ঘটনা বেড়েছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আজ আমাদের দেশে শিশুদের চেয়ে গরুই বেশি নিরাপদ।

কেন্দ্রীয় সরকার ও বিচারবিভাগের সমালোচনা করে তিনি বলেন, এতদিন ধরে আন্দোলন চলা সত্ত্বেও শিক্ষার্থীদের সমস্যার সমাধান হয়নি। বিচারবিভাগ বলছে তাদের সময় নেই। তরুণ সমাজ সোচ্চার না হলে দেশ ১৯৪৭ সালের আগের চেয়েও খারাপ অবস্থায় পৌঁছাবে।

অনেক পরিবার জমি-জমা বেচে বা লাখ লাখ টাকা খরচ করে সন্তানকে পড়াশোনা করায় উল্লেখ করে মেহবুবা সতর্ক করেন, শিক্ষার্থীদের ক্ষোভ সমাধান না করলে পরিণতি মারাত্মক হতে পারে। সংবিধান রক্ষা না করা গেলে পুরো দেশকেই উন্মুক্ত কারাগারে পরিণত করা হতে পারে।

তীব্র গরমের মধ্যে শিক্ষার্থীদের দাবি উপেক্ষা করায় সরকারের ওপর ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, তরুণদের শক্তিই সবচেয়ে বড় শক্তি। এই অহংকার বেশি দিন টিকবে না।

সূত্র: ইন্ডিয়া টুডে

/এএ/
সম্পর্কিত
ইরান যুদ্ধে জড়ানো নিয়ে চীন-রাশিয়াকে ট্রাম্পের হুঁশিয়ারি
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
কী, কেন, কীভাবেমোদির আশ্বাসের পর কোন পথে দিল্লির ছাত্র আন্দোলন
সর্বশেষ খবর
স্ত্রী মোহনাকে মারধরের মামলায় প্রিন্স মামুন কারাগারে
স্ত্রী মোহনাকে মারধরের মামলায় প্রিন্স মামুন কারাগারে
মতিঝিলে ‘বোমা’ বিস্ফোরণে যুবক আহত
মতিঝিলে ‘বোমা’ বিস্ফোরণে যুবক আহত
ইরান যুদ্ধে জড়ানো নিয়ে চীন-রাশিয়াকে ট্রাম্পের হুঁশিয়ারি
ইরান যুদ্ধে জড়ানো নিয়ে চীন-রাশিয়াকে ট্রাম্পের হুঁশিয়ারি
এমপি নজরুলের ভিডিওকাণ্ডে গ্রেফতার রাকিবুলকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ
এমপি নজরুলের ভিডিওকাণ্ডে গ্রেফতার রাকিবুলকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ
সর্বাধিক পঠিত
দৃষ্টান্ত স্থাপন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, দেখালেন নতুন পথ
দৃষ্টান্ত স্থাপন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, দেখালেন নতুন পথ
একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ
একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ
পরবর্তী রাষ্ট্রপতি কে, একজনের নাম উল্লেখ করে যা বললেন আসিফ নজরুল
পরবর্তী রাষ্ট্রপতি কে, একজনের নাম উল্লেখ করে যা বললেন আসিফ নজরুল
শিক্ষার্থীদের রেলপথ অবরোধে রেলওয়ের ৩৫ লাখ টাকার ক্ষতি
শিক্ষার্থীদের রেলপথ অবরোধে রেলওয়ের ৩৫ লাখ টাকার ক্ষতি
অবশেষে আলোচিত সেই প্রকৌশলী দম্পতিকে দুই সিটিতে বদলি
অবশেষে আলোচিত সেই প্রকৌশলী দম্পতিকে দুই সিটিতে বদলি