দিল্লিতে শিক্ষা সচিব অপসারণ, অনশন ভাঙলেন সোনাম

আন্তর্জাতিক ডেস্ক
২৪ জুলাই ২০২৬, ১০:২৬আপডেট : ২৪ জুলাই ২০২৬, ১০:২৯

ভারতের নয়াদিল্লিতে শিক্ষার্থীদের প্রবল বিক্ষোভ-উত্তেজনায় অবশেষে শিক্ষা সচিবকে অপসারণ করা হয়েছে। বৃহস্পতিবার শিক্ষা সচিব বিনীত যোশিকে বদলি করে পঞ্চায়েত বিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। নতুন শিক্ষা সচিব করা হয়েছে নরেশ পাল গঙওয়ারকে, যিনি এর আগে কেন্দ্রীয় সরকারের মৎস, পশুপালন এবং দুগ্ধ উৎপাদন বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ছিলেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এই রদবদল ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ।

তবে শিক্ষামন্ত্রী জিতেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে অবস্থান নিয়ে এখনও শিক্ষার্থীরা আন্দোলন করে যাচ্ছেন।

ভারতের সমন্বিত মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষার (নিট) প্রশ্নপত্র ফাঁসের ঘটনার তদন্ত এবং কেন্দ্রীয় সরকারের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চেয়ে গত ৬ জুন থেকে রাজপথে আন্দোলনে নেমেছে ফেইসবুকভিত্তিক গ্রুপ ককরোচ জনতা পার্টি।

সিজেপির এই আন্দোলনের সঙ্গে ইতোমধ্যে সমর্থন জানিয়ে ২৮ জুন থেকে অনশনে বসেন ভারতের জলবায়ু ও পরিবেশ আন্দোলনকর্মী সোনাম ওয়াংচুক।

এদিকে শিক্ষা সচিবকে বদলির পর বৃহস্পতিবার রাতে অনশন ভেঙেছেন তিনি। বর্তমানে মেদান্ত হাসপতালে আছেন সোনম।

প্রশ্নপত্র ফাঁসের জেরে হতাশ হয়ে এ পর্যন্ত ভারতের বিভিন্ন রাজ্যে আত্মহত্যা করেছেন মেডিকেল কলেজে ভর্তি হতে ইচ্ছুক ১২ জন।

সূত্র : এনডিটিভি

/এনআই/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেমোদির আশ্বাসের পর কোন পথে দিল্লির ছাত্র আন্দোলন
আন্তর্জাতিক সংবাদমাধ্যমে রাষ্ট্রপতির পদত্যাগ
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টানা পঞ্চম দিন উত্তপ্ত লোকসভা
সর্বশেষ খবর
স্ত্রী মোহনাকে মারধরের মামলায় প্রিন্স মামুন কারাগারে
স্ত্রী মোহনাকে মারধরের মামলায় প্রিন্স মামুন কারাগারে
মতিঝিলে ‘বোমা’ বিস্ফোরণে যুবক আহত
মতিঝিলে ‘বোমা’ বিস্ফোরণে যুবক আহত
ইরান যুদ্ধে জড়ানো নিয়ে চীন-রাশিয়াকে ট্রাম্পের হুঁশিয়ারি
ইরান যুদ্ধে জড়ানো নিয়ে চীন-রাশিয়াকে ট্রাম্পের হুঁশিয়ারি
এমপি নজরুলের ভিডিওকাণ্ডে গ্রেফতার রাকিবুলকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ
এমপি নজরুলের ভিডিওকাণ্ডে গ্রেফতার রাকিবুলকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ
সর্বাধিক পঠিত
দৃষ্টান্ত স্থাপন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, দেখালেন নতুন পথ
দৃষ্টান্ত স্থাপন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, দেখালেন নতুন পথ
একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ
একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ
পরবর্তী রাষ্ট্রপতি কে, একজনের নাম উল্লেখ করে যা বললেন আসিফ নজরুল
পরবর্তী রাষ্ট্রপতি কে, একজনের নাম উল্লেখ করে যা বললেন আসিফ নজরুল
শিক্ষার্থীদের রেলপথ অবরোধে রেলওয়ের ৩৫ লাখ টাকার ক্ষতি
শিক্ষার্থীদের রেলপথ অবরোধে রেলওয়ের ৩৫ লাখ টাকার ক্ষতি
অবশেষে আলোচিত সেই প্রকৌশলী দম্পতিকে দুই সিটিতে বদলি
অবশেষে আলোচিত সেই প্রকৌশলী দম্পতিকে দুই সিটিতে বদলি