এটাই কি ‘শতাব্দীর সেরা বিবাহবিচ্ছেদ’

আন্তর্জাতিক ডেস্ক
২৪ জুলাই ২০২৬, ১৯:৫৫আপডেট : ২৪ জুলাই ২০২৬, ২১:০৩

দক্ষিণ কোরিয়ার শীর্ষ করপোরেট প্রতিষ্ঠান এসকে গ্রুপের চেয়ারম্যান চে তায়ে-ওয়ানকে তার সাবেক স্ত্রী রো সো-ইয়ংকে ৯৪৪ বিলিয়ন ওন (প্রায় ৬৪ কোটি ৪ লাখ মার্কিন ডলার) পরিশোধের নির্দেশ দিয়েছে দেশটির একটি আদালত। স্থানীয় গণমাধ্যমে ‘শতাব্দীর সেরা বিবাহবিচ্ছেদ’ নামে পরিচিতি পাওয়া এই মামলার রায়টি চূড়ান্ত হওয়ার অপেক্ষায় রয়েছে। অবশ্য ২০২৪ সালে প্রাথমিক রায়ে তাকে ১.৩৮ ট্রিলিয়ন ওন পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছিল, যা থেকে এই অর্থ কিছুটা কম।

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের কন্যা রো সো-ইয়ংয়ের সঙ্গে ৩৫ বছরের বৈবাহিক সম্পর্কের ইতি ঘটেছিল এক দশক আগে। চে তায়ে-ওয়ানের অন্য এক নারীর গর্ভে সন্তান জন্ম নেওয়ার তথ্য প্রকাশ পাওয়ার পর তাদের দাম্পত্যে ফাটল ধরে। এ রায়ের পর চে তায়ে-ওয়ানের আইনজীবীরা জানান, বিবাহবিচ্ছেদের দীর্ঘ প্রক্রিয়ায় সাধারণ মানুষের মধ্যে যে উদ্বেগ তৈরি হয়েছে, সে জন্য চেয়ারম্যান চে দুঃখ প্রকাশ করেছেন। রায়ের কপি পর্যালোচনা করে আমরা নির্দিষ্ট প্রতিক্রিয়া জানাবো।

দক্ষিণ কোরিয়ার অর্থনীতি নিয়ন্ত্রণকারী অন্যতম বৃহৎ পারিবারিক গোষ্ঠী হিসেবে পরিচিত এসকে গ্রুপ। স্যামসাংয়ের পরেই এটি দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক গোষ্ঠী। চিপ প্রস্তুতকারক প্রতিষ্ঠান এসকে হাইনিক্স-এর বদৌলতে বর্তমানে এআই প্রযুক্তির বৈশ্বিক বাজারে এসকে গ্রুপ একটি অন্যতম নাম। গত মে মাসে দক্ষিণ কোরিয়ার শেয়ারবাজারে প্রতিষ্ঠানটির মূল্য ১ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যায় এবং সম্প্রতি নিউ ইয়র্ক শেয়ারবাজারে ২৬.৫ বিলিয়ন ডলার সংগ্রহের মাধ্যমে ইতিহাস গড়েছে তারা।

এর আগে ২০২৪ সালের বিচারে রো সো-ইয়ংয়ের আইনজীবী দল যুক্তি দিয়েছিল যে, চে তায়ে-ওয়ানের ব্যবসায়িক সাফল্যে তার সাবেক শ্বশুরের বড় ভূমিকা ছিল। ১৯৮৮ থেকে ১৯৯৩ পর্যন্ত দেশটির প্রেসিডেন্টের দায়িত্বে থাকা রো তায়ে-উ ১৯৯১ সালে চে-কে তার বিশেষ তহবিল থেকে ৩০ বিলিয়ন ওন দিয়েছিলেন। তবে গত বছর দেশটির সুপ্রিম কোর্ট সেই রায় বাতিল করে জানিয়ে দেয় যে, ওই তহবিল অবৈধ উপায়ে অর্জিত হওয়ায় তা দম্পতির যৌথ সম্পদের অংশ হিসেবে বিবেচিত হবে না। মামলাটি পুরো দক্ষিণ কোরিয়াজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

সূত্র: বিবিসি

/এএ/এমওএফ/
সম্পর্কিত
নেতানিয়াহুর সঙ্গে মঙ্গলবার বৈঠকে বসছেন ট্রাম্প
একটি পুরো দেশের চেয়েও বড় বিশ্বের এই বৃহত্তম বিমানবন্দর
ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির পারমাণবিক চুক্তি বাতিল: ট্রাম্প
সর্বশেষ খবর
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে নিযুক্ত ২ কর্মকর্তাকে নিয়ে যা বললেন জয়সওয়াল
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে নিযুক্ত ২ কর্মকর্তাকে নিয়ে যা বললেন জয়সওয়াল
মা-বাবা কেন সন্তানদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিতে চান না?
মা-বাবা কেন সন্তানদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিতে চান না?
কেন কখনও চুল বাঁধেন না কুকুরেয়া? নেপথ্যে আবেগঘন সত্য
কেন কখনও চুল বাঁধেন না কুকুরেয়া? নেপথ্যে আবেগঘন সত্য
প্যাট্রিশিয়া লকউড পেলেন ‘গ্যাব হাডসন পুরস্কার’
প্যাট্রিশিয়া লকউড পেলেন ‘গ্যাব হাডসন পুরস্কার’
সর্বাধিক পঠিত
পরবর্তী রাষ্ট্রপতি কে, একজনের নাম উল্লেখ করে যা বললেন আসিফ নজরুল
পরবর্তী রাষ্ট্রপতি কে, একজনের নাম উল্লেখ করে যা বললেন আসিফ নজরুল
অবশেষে আলোচিত সেই প্রকৌশলী দম্পতিকে দুই সিটিতে বদলি
অবশেষে আলোচিত সেই প্রকৌশলী দম্পতিকে দুই সিটিতে বদলি
প্রেমিকার জন্য স্পেনের রাজকন্যাকে কি প্রত্যাখ্যান করেছেন গাভি
প্রেমিকার জন্য স্পেনের রাজকন্যাকে কি প্রত্যাখ্যান করেছেন গাভি
সাবেক রাষ্ট্রপতি হিসেবে যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন
সাবেক রাষ্ট্রপতি হিসেবে যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন
সংগৃহীত নামগুলো থেকেই একজন রাষ্ট্রপতি হবেন: বিএনপি নেত্রী
সংগৃহীত নামগুলো থেকেই একজন রাষ্ট্রপতি হবেন: বিএনপি নেত্রী