উসকানি ও অপপ্রচার বন্ধে ফিলিপাইনকে চীনের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক
২৪ জুলাই ২০২৬, ২০:৩৯আপডেট : ২৪ জুলাই ২০২৬, ২০:৩৯

দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ জলসীমায় ফিলিপাইনকে অবিলম্বে সব ধরনের উসকানি ও অপপ্রচার বন্ধ করার পরামর্শ দিয়েছে চীন। শুক্রবার বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান এ কথা জানান।

ফিলিপাইনের জাহাজগুলোর চীনের হুয়াংইয়ান দ্বীপের জলসীমায় উসকানির জবাবে মুখপাত্র জানান, চীনা কোস্ট গার্ড ইতোমধ্যে ঘটনার সত্যতা ব্যাখ্যা করেছে। হুয়াংইয়ান দ্বীপ চীনের ভূখণ্ড। ফিলিপাইনের সংশ্লিষ্ট জাহাজগুলি ইচ্ছাকৃতভাবে প্রথমে সংঘর্ষ উসকে দিয়েছে।

লিন চিয়ান বলেন, চীন নিজস্ব অধিকার ও নিরাপত্তা রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে, যা সম্পূর্ণ আইনসম্মত ও যুক্তিসঙ্গত। সেখানকার অপারেশন পেশাদার ও নিয়মিত ছিল এবং এতে কোনও দোষ নেই।

তিনি অভিযোগ করে বলেন, ফিলিপাইন আবারও সাংবাদিকদের অধিকার লঙ্ঘনকারী কার্যক্রমে অংশগ্রহণের ব্যবস্থা করেছে, ইচ্ছাকৃতভাবে উসকানি ও সমস্যা সৃষ্টি করেছে এবং তা প্রচারের সুযোগ নিয়েছে, যা কৃত্রিমভাবে সামুদ্রিক উত্তেজনা সৃষ্টি করেছে।

এটি প্রমাণ করে যে, ফিলিপাইন দক্ষিণ চীন সাগরের শান্তি ও স্থিতিশীলতা ধ্বংসকারী ও সমস্যা সৃষ্টিকারী বলে উল্লেখ করেন লিন চিয়ান।

সূত্র: সিএমজি

/এএ/
সম্পর্কিত
বন্যায় সুড়ঙ্গ থেকে ৯ দিন পর যেভাবে বেঁচে ফিরল নেপালি যুবক 
চাইনিজ তাইপেকে উড়িয়ে বাংলাদেশ সপ্তম
২৪ ঘণ্টার ভারত সফরে নিরাপত্তার চাদরে মোড়ানো শি জিনপিং
সর্বশেষ খবর
এক যুগ অপেক্ষার পর পাহাড়জুড়ে নীলের উৎসব
এক যুগ অপেক্ষার পর পাহাড়জুড়ে নীলের উৎসব
বন্যায় সুড়ঙ্গ থেকে ৯ দিন পর যেভাবে বেঁচে ফিরল নেপালি যুবক 
বন্যায় সুড়ঙ্গ থেকে ৯ দিন পর যেভাবে বেঁচে ফিরল নেপালি যুবক 
চাইনিজ তাইপেকে উড়িয়ে বাংলাদেশ সপ্তম
চাইনিজ তাইপেকে উড়িয়ে বাংলাদেশ সপ্তম
ভিক্ষুকে অস্ত্রের মুখে জিম্মি করে বৌদ্ধবিহারে ডাকাতি, বলে গেলো ‌‘চুপ করে বসে থাকেন’
ভিক্ষুকে অস্ত্রের মুখে জিম্মি করে বৌদ্ধবিহারে ডাকাতি, বলে গেলো ‌‘চুপ করে বসে থাকেন’
সর্বাধিক পঠিত
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
জ্যান্ত সাপকেও দিতে হলো অডিশন 
জ্যান্ত সাপকেও দিতে হলো অডিশন 
পুতিনের বুলেটপ্রুফ লিমুজিনে যা আছে
পুতিনের বুলেটপ্রুফ লিমুজিনে যা আছে