শিরোপা জেতা হয়নি, তবু নিজ শহরে উষ্ণ সংবর্ধনা পেলেন লিসান্দ্রো

স্পোর্টস ডেস্ক
২৭ জুলাই ২০২৬, ১৬:৫৭আপডেট : ২৭ জুলাই ২০২৬, ১৬:৫৭

টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ করতে পারেনি আর্জেন্টিনা। তবে তাতে ফুটবলারদের প্রতি সমর্থকদের ভালোবাসায় এতটুকু ভাটা পড়েনি। তারই প্রমাণ মিলেছে আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজের নিজ শহর গুয়ালেগুয়েতে, যেখানে ফিরে তিনি পেয়েছেন উষ্ণ গণসংবর্ধনা।

বিশ্বকাপ শেষে নিজ শহরে ফিরেই হাজারো সমর্থকের ভালোবাসায় সিক্ত হন লিসান্দ্রো। গণসংবর্ধনা অনুষ্ঠানে মঞ্চে উঠে উপস্থিত সবার শুভেচ্ছা গ্রহণ করেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই তারকা। পরে সমর্থকদের সঙ্গে করমর্দন, আলিঙ্গন, ছবি তোলা এবং অটোগ্রাফ দেওয়ার মধ্য দিয়ে সময় কাটান তিনি।

সংবর্ধনার পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে শৈশবের শহরে ফিরে আসার অনুভূতির কথা জানান লিসান্দ্রো। ‘নিজের শিকড়ে ফিরে আসা, যাদের সঙ্গে বড় হয়েছি তাদের সঙ্গে এই সময়টা ভাগ করে নেওয়া—এর চেয়ে বড় অনুভূতি আর কিছু হতে পারে না। আমার জন্য এটি ভীষণ তৃপ্তিদায়ক এবং সত্যিই খুব বিশেষ একটি মুহূর্ত।’

বিশ্বকাপের রোমাঞ্চকর দিনগুলো এখনও যেন অবাস্তব মনে হয় এই ডিফেন্ডারের কাছে। প্রিয়জনদের মাঝে ফিরে সেই অনুভূতির কথাও তুলে ধরেন তিনি, ‘অবিশ্বাস্য লাগে, সত্যিই মনে হয় যেন কিছুই ঘটেনি। তবে আমি বিশ্বাস করি, জীবনে বড় স্বপ্ন দেখতে হবে, সেই স্বপ্নের পেছনে ছুটতে হবে এবং নিজের ওপর বিশ্বাস রাখতে হবে। আত্মবিশ্বাস নিয়ে দৃঢ়ভাবে এগিয়ে যেতে হবে।’

সংবর্ধনা অনুষ্ঠানে লিসান্দ্রোকে এন্ত্রে রিওস প্রদেশের গুয়ালেগুয়ের সম্মানসূচক নাগরিক ঘোষণা করা হয়। ভোর থেকেই হাজারো মানুষ তাকে স্বাগত জানাতে অপেক্ষায় ছিলেন। শিশু থেকে শুরু করে পুরো পরিবারসহ অনেকেই আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সি গায়ে ও জাতীয় পতাকা হাতে অনুষ্ঠানে যোগ দেন।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বিশ্বকাপ ফাইনালের আক্ষেপও ঝরে লিসান্দ্রোর কণ্ঠে। আবেগাপ্লুত হয়ে তিনি বলেন, ‘চ্যাম্পিয়ন হওয়ার পরও আমি এখানে এসেছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এবার আমরা সেটি আবার করতে পারিনি।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
গৌরবময় ক্যারিয়ারের ইতি টানলেন বিশ্বকাপ ফাইনালের রেফারি
বিশ্বকাপ ইস্যুতে ইনফান্তিনোর বার্তা, ‘মিথ্যা গুজব ছড়ানো বন্ধ করুন’ 
আর্জেন্টাইন কোচের গলা ধাক্কার ঘটনায় ওলমো, ‘তিনি মিথ্যা বলছেন’
সর্বশেষ খবর
বিদেশি শিক্ষার্থীর হারিয়ে যাওয়া স্মার্টফোন উদ্ধার করে ফিরিয়ে দিলো সিআইডি
বিদেশি শিক্ষার্থীর হারিয়ে যাওয়া স্মার্টফোন উদ্ধার করে ফিরিয়ে দিলো সিআইডি
বিএনপি নেতার কার্যালয়ে পেটানো হচ্ছিল যুবককে, নিষেধ করায় মারধরে দাদার মৃত্যু
বিএনপি নেতার কার্যালয়ে পেটানো হচ্ছিল যুবককে, নিষেধ করায় মারধরে দাদার মৃত্যু
যমুনা ব্যাংকের ২৫তম বার্ষিক সাধারণ সভা
যমুনা ব্যাংকের ২৫তম বার্ষিক সাধারণ সভা
গৌরবময় ক্যারিয়ারের ইতি টানলেন বিশ্বকাপ ফাইনালের রেফারি
গৌরবময় ক্যারিয়ারের ইতি টানলেন বিশ্বকাপ ফাইনালের রেফারি
সর্বাধিক পঠিত
উদ্বোধনের ১২ দিনেই ধসে পড়লো ৪৭০০ কোটির এক্সপ্রেসওয়ে
উদ্বোধনের ১২ দিনেই ধসে পড়লো ৪৭০০ কোটির এক্সপ্রেসওয়ে
প্রধান শিক্ষিকার রিল ভিডিও ভাইরালের পর বিতর্ক, তদন্তে শিক্ষা বিভাগ
প্রধান শিক্ষিকার রিল ভিডিও ভাইরালের পর বিতর্ক, তদন্তে শিক্ষা বিভাগ
বাংলাদেশি দম্পতিকে পিটিয়ে গ্রেফতার ভারতীয় চিকিৎসক
বাংলাদেশি দম্পতিকে পিটিয়ে গ্রেফতার ভারতীয় চিকিৎসক
নির্বাচন অফিসে পরীক্ষা ছাড়াই ১৪৩ জনকে নিয়োগ, নির্বাচন কর্মকর্তা বরখাস্ত
নির্বাচন অফিসে পরীক্ষা ছাড়াই ১৪৩ জনকে নিয়োগ, নির্বাচন কর্মকর্তা বরখাস্ত
একসঙ্গে ছাত্রদলের ৪ নেতার পদত্যাগ
একসঙ্গে ছাত্রদলের ৪ নেতার পদত্যাগ