শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে কী বললেন জবি প্রক্টর

জবি প্রতিনিধি
২৮ জুলাই ২০২৬, ২০:৫৮ আপডেট : ২৮ জুলাই ২০২৬, ২০:৫৯

ফ্যাসিস্ট শেখ হাসিনাকে উদ্দেশ্য করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রক্টর অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, ‘‘বাংলাদেশ আপনার লাশ পর্যন্ত গ্রহণ করবে না। এই বাংলাদেশের মানুষ শেখ হাসিনার লাশও বাংলাদেশের মাটিতে গ্রহণ করবে না।”

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাস ও এর আশপাশে কোনও ধরনের কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন।

তিনি বলেন, ‘‘জগন্নাথবাসী এই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একজনকেও সহ্য করবে না।”

মঙ্গলবার (২৮ জুলাই) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে জাতীয় ছাত্রশক্তি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান: স্ফুলিঙ্গ থেকে চলমান বিপ্লব’ শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা তুলে ধরে প্রক্টর নাসির উদ্দিন বলেন, ‘‘বিপ্লব এখনও শেষ হয়নি। সেই স্পিরিট আমাদের ধরে রাখতে হবে।”

তিনি দাবি করেন, দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত কিছু সংগঠন নতুন করে সাংগঠনিক তৎপরতার চেষ্টা করছে। এ প্রসঙ্গে তিনি বলেন, “আজকাল বিভিন্ন জায়গায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলো মাঝে মাঝে ব্যানার নিয়ে দুই মিনিটের জন্য দাঁড়ায় এবং বলে তাদের আন্দোলন চলমান। আমি বলতে চাই, এই জগন্নাথের আশেপাশে যদি এ ধরনের কিছু হয়, একজনও যেতে পারবে না, যতজনই আসুক না কেন।”

প্রক্টর আরও বলেন, ‘‘যারা এখনও নিষিদ্ধ রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন, তাদের উচিত অতীতের ভুল থেকে শিক্ষা নেওয়া।’’

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করে তিনি বলেন, ‘‘তাদের আত্মত্যাগের মধ্য দিয়েই দেশের রাজনৈতিক বাস্তবতায় পরিবর্তন এসেছে। সেই আত্মত্যাগের চেতনা ধারণ করে বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।’’

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শারমীন।

এছাড়া অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) ভিপি মোঃ রিয়াজুল ইসলাম, জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান, সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের পরিবারের সদস্য, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

/এনআই/
সম্পর্কিত
আওয়ামী লীগকে ‘পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল’ বললেন স্পিকার
মাহফিলের অনুমতি না পেয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ আমির হামজার, বললেন ‘হাসিনার সময়ও এমন হতো’
ডেমরায় আগুনে পুড়লো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাস
সর্বশেষ খবর
ওপেনএআইয়ের সভাকক্ষে আড়ি পাতার যন্ত্র, যুক্তরাষ্ট্রে সৌদি নাগরিক গ্রেফতার
ওপেনএআইয়ের সভাকক্ষে আড়ি পাতার যন্ত্র, যুক্তরাষ্ট্রে সৌদি নাগরিক গ্রেফতার
রাজকন্যা হওয়ার মোহে আটকে যাচ্ছে মন? কী এই ‘প্রিন্সেস সিনড্রোম’
রাজকন্যা হওয়ার মোহে আটকে যাচ্ছে মন? কী এই ‘প্রিন্সেস সিনড্রোম’
প্রজননস্বাস্থ্যের বাইরেও নারীদের স্বাস্থ্য নিয়ে ভাবনা
প্রজননস্বাস্থ্যের বাইরেও নারীদের স্বাস্থ্য নিয়ে ভাবনা
বাংলাদেশে জন্মেছি, এখানেই আমাদের থাকতে হবে: প্রধানমন্ত্রী
বাংলাদেশে জন্মেছি, এখানেই আমাদের থাকতে হবে: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত