সাশ্রয়ী ও নিরাপদ হজ নিশ্চিতে যেসব উদ্যোগের কথা জানালেন মন্ত্রী 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০২ আগস্ট ২০২৬, ০০:৩৪ আপডেট : ০২ আগস্ট ২০২৬, ০০:৩৪

সরকার সাশ্রয়ী, নিরাপদ ও স্বচ্ছ হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। একই সঙ্গে হজ এজেন্সিগুলোর যৌক্তিক কমিশন বৃদ্ধির বিষয়েও সরকার ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

শনিবার (১ আগস্ট) সন্ধ্যা ৭টায় রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হজ্জ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) আয়োজিত তিন দিনব্যাপী ‘জাতীয় হজ ও ওমরাহ ফেয়ার’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মন্ত্রী বলেন, “হজ আমাদের ধর্মপ্রাণ মুসলমানদের জন্য আত্মশুদ্ধির এক মহান যাত্রা। এই পবিত্র ইবাদতের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেককে সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। অন্যায় করলে মহান আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে— এ বিষয়টি আমাদের সবসময় স্মরণ রাখতে হবে।”  

তিনি আরও বলেন, “হজ এজেন্সিগুলোর কমিশন বৃদ্ধির জন্য আমরা কাজ করবো। অতীতে বিমান টিকিটের অস্বাভাবিক মূল্য নির্ধারণের মাধ্যমে সম্মানিত হজযাত্রীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করা হয়েছে। আমরা দায়িত্ব গ্রহণের পর সেই সিন্ডিকেট ভেঙে দিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সাশ্রয়ী ও নিরাপদ হজ নিশ্চিত করতে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে।”  

আফরোজা খানম বলেন, “ক্ষমতায় আসার মাত্র পাঁচ মাসের মধ্যে আমরা হজযাত্রীদের বিমান টিকিটের খরচ ৩৬ হাজার ৮০০ টাকা কমাতে সক্ষম হয়েছি। পাশাপাশি সৌদি সরকারের আরোপিত বিমান টিকিট-সংক্রান্ত কর কমানোর লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছি।”  

বক্তব্যের শেষে মন্ত্রী বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতিগুলো সফলভাবে বাস্তবায়নের জন্য উপস্থিত সকলের কাছে দোয়া কামনা করেন। 

এর আগে সমাপনী অনুষ্ঠানের শুরুতে সাবেক মন্ত্রী হারুণার রশিদ মুন্নুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে হজ্জ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) নেতারাসহ হজ ও ওমরাহ-সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক হজপ্রত্যাশী ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন।  

/আইএ/এসটি/ 
সম্পর্কিত
আমরাও চাই সিন্ডিকেট বলে যেন কোনও শব্দই না থাকে: খাদ্যমন্ত্রী
আগামী শুক্র-শনিবার ব্যাংক খোলা রাখার অনুরোধ
মন্ত্রণালয়ে আরেকটু বোঝার পরই সিদ্ধান্ত নেবো কীভাবে দুর্নীতি সরানো যায়: খাদ্যমন্ত্রী
সর্বশেষ খবর
জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ: এক জেলা আ.লীগের সভাপতিসহ ৩০ নেতাকর্মী আটক
জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ: এক জেলা আ.লীগের সভাপতিসহ ৩০ নেতাকর্মী আটক
শ্রীময়ী রীতা রানীকে মারধরের অভিযোগ: ফেসবুকে ছড়ানো তথ্য নিয়ে যা জানালো ডিএমপি
শ্রীময়ী রীতা রানীকে মারধরের অভিযোগ: ফেসবুকে ছড়ানো তথ্য নিয়ে যা জানালো ডিএমপি
নিউজিল্যান্ড ট্যুরে ঢাকার সাফ থেকে খেলোয়াড় নিচ্ছে ভারত!
নিউজিল্যান্ড ট্যুরে ঢাকার সাফ থেকে খেলোয়াড় নিচ্ছে ভারত!
তানজিন তিশার সদস্যপদ স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ
তানজিন তিশার সদস্যপদ স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রের মুনাফায় সংসার চলে যাদের, তাদের জন্য সুখবর নাকি দুঃসংবাদ?
সঞ্চয়পত্রের মুনাফায় সংসার চলে যাদের, তাদের জন্য সুখবর নাকি দুঃসংবাদ?
প্রথমদিন সেন্টমার্টিনে ৮৩৭ পর্যটক, যেতে খরচ লাগে কত
প্রথমদিন সেন্টমার্টিনে ৮৩৭ পর্যটক, যেতে খরচ লাগে কত
গাজীপুর সাফারি পার্কে জন্ম নিয়েছে নীলগাইয়ের চার শাবক
গাজীপুর সাফারি পার্কে জন্ম নিয়েছে নীলগাইয়ের চার শাবক
প্রতিদ্বন্দ্বী নাকি সহকর্মী, একসঙ্গে কয়টি সিনেমা করেছেন মৌসুমী-শাবনূর
প্রতিদ্বন্দ্বী নাকি সহকর্মী, একসঙ্গে কয়টি সিনেমা করেছেন মৌসুমী-শাবনূর
কেন ভারতের এই গ্রামটিকে বলা হয় ‘মিলিয়নিয়ার ভিলেজ’
কেন ভারতের এই গ্রামটিকে বলা হয় ‘মিলিয়নিয়ার ভিলেজ’