৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৩ আগস্ট ২০২৬, ১৫:৩৭আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ১৮:০৯

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আগামী বুধবার (৫ আগস্ট) সারা দেশে সরকারি সাধারণ ছুটি পালিত হবে। গত বছর থেকে দিনটি সরকারি ছুটির তালিকায় যুক্ত হয়েছে। এ উপলক্ষে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ছুটি থাকবে।

তবে সরকারি ছুটি হলেও সবাই অবকাশের সুযোগ পাচ্ছেন না। জরুরি ও জনসেবামূলক প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত ডিউটি রোস্টার অনুযায়ী যথারীতি দায়িত্ব পালন করতে হবে।

জরুরি সেবার আওতায় রয়েছে হাসপাতাল ও জরুরি স্বাস্থ্যসেবা, আইনশৃঙ্খলা বাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিদ্যুৎ, গ্যাস ও পানি সরবরাহকারী প্রতিষ্ঠান, সমুদ্র ও স্থলবন্দর, বিমানবন্দর, বাংলাদেশ রেলওয়ে, সড়ক গণপরিবহন, কারাগার, দুর্যোগ ব্যবস্থাপনা-সংশ্লিষ্ট সেবাসহ অন্যান্য জরুরি সরকারি পরিষেবা।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, এ বছর ৫ আগস্ট বুধবার পড়েছে। ফলে সরকারি চাকরিজীবীদের কেউ যদি পরদিন বৃহস্পতিবার (৬ আগস্ট) একদিনের নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি নেন, তাহলে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিনের অবকাশ কাটানোর সুযোগ পাবেন।

অন্যদিকে, বেসরকারি খাতের ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, পোশাক কারখানা ও অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠানে ৫ আগস্ট ছুটি থাকবে কিনা, সে বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো সরকারের নির্দেশনা ও নিজস্ব নীতিমালা অনুযায়ী সিদ্ধান্ত নেবে।

গত বছর ৫ আগস্ট পোশাক কারখানাগুলোতেও ছুটি ঘোষণা করা হয়েছিল। সে সময় বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) এক বিজ্ঞপ্তিতে জানায়, সরকার ঘোষিত সাধারণ ছুটির সঙ্গে সংহতি প্রকাশ এবং ওই দিনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ বছর এখন পর্যন্ত এ বিষয়ে বিজিএমইএ’র পক্ষ থেকে কোনও সিদ্ধান্ত জানানো হয়নি।

/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
টিকিট সিন্ডিকেট দমনে আইএটিএ’র কারিগরি সহযোগিতা চাইলো সরকার
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আশাবাদী চীন: রাষ্ট্রদূত 
ফ্যাসিস্টের ফটোকপি বিএনপি সরকার: জামায়াত আমির
সর্বশেষ খবর
‘দেশটাকে খোকলা করে লুটেরা গোষ্ঠী লুটেই যাচ্ছে’
‘দেশটাকে খোকলা করে লুটেরা গোষ্ঠী লুটেই যাচ্ছে’
চুক্তি অথবা আত্মসমর্পণ, ইরানকে ক্ষুব্ধ ট্রাম্পের হুমকি
চুক্তি অথবা আত্মসমর্পণ, ইরানকে ক্ষুব্ধ ট্রাম্পের হুমকি
আমাকে ক্ষমা করে দিয়েন, আজকের পর আর কোনও দলের রাজনীতি করবো না
আমাকে ক্ষমা করে দিয়েন, আজকের পর আর কোনও দলের রাজনীতি করবো না
বাংলাদেশ-কোরিয়া সিইপিএ অর্থনৈতিক সম্পর্কে নতুন দিগন্ত খুলবে: বাণিজ্যমন্ত্রী 
বাংলাদেশ-কোরিয়া সিইপিএ অর্থনৈতিক সম্পর্কে নতুন দিগন্ত খুলবে: বাণিজ্যমন্ত্রী 
সর্বাধিক পঠিত
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
দুবাইয়ে ভিজিট ভিসা স্পনসর করতে কত বেতন লাগবে
দুবাইয়ে ভিজিট ভিসা স্পনসর করতে কত বেতন লাগবে
কেন বাড়িঘর ফেলে চলে যাচ্ছেন টেকনাফের মানুষ, জনপ্রতিনিধিরাও আতঙ্কে
কেন বাড়িঘর ফেলে চলে যাচ্ছেন টেকনাফের মানুষ, জনপ্রতিনিধিরাও আতঙ্কে
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
বিনামূল্যে ১৪ দিনের ট্যুরিস্ট ভিসা চালু করছে ওমান
বিনামূল্যে ১৪ দিনের ট্যুরিস্ট ভিসা চালু করছে ওমান