শাহজালালে দুই যাত্রীর লাগেজে মিললো ৩ লাখ টাকার বিদেশি মদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৩ আগস্ট ২০২৬, ০২:২৪আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ১১:৫৩

গোপন সংবাদের ভিত্তিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে দুই যাত্রীর ব্যাগেজ থেকে মোট ১৫ লিটার বিদেশি মদ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের (সিআইআইডি) সি-শিফটের সদস্যরা। জব্দ করা মদের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ টাকা।

বুধবার (১২ আগস্ট) দিল্লি থেকে ঢাকায় আসা এয়ার ইন্ডিয়ার এআই-২৩৭ ফ্লাইটের যাত্রীদের ওপর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ নজরদারি চালানো হয়।

শুল্ক গোয়েন্দা বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।

অভিযানের সময় যাত্রী প্রশান্ত লাল দাসের ব্যাগেজ তল্লাশি করে ১০ লিটার বিদেশি মদ এবং একই ফ্লাইটের যাত্রী জাহাঙ্গীর আলমের ব্যাগেজ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৫ লিটার মদ আটক করা হয়।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চোরাচালান ও অবৈধভাবে পণ্য আনার চেষ্টা প্রতিরোধে সিআইআইডির গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

/আইএ/এম/
সম্পর্কিত
শাহজালালে একদিনে চার ফ্লাইটে অভিযান, যাত্রীদের ব্যাগে পাওয়া গেলো যা
গুলিভর্তি ব্যাগ নিয়ে চেকিং পয়েন্ট পার হয়েছেন আশিয়ানের এমডি, শাস্তি পাচ্ছেন ২ অপারেটর
অনলাইন বেটিং ও জুয়া পরিচালনা চক্রের ৫ জন গ্রেফতার
সর্বশেষ খবর
গ্যাস সংকট দীর্ঘ হচ্ছে কেন, আরও কত দিন থাকবে
গ্যাস সংকট দীর্ঘ হচ্ছে কেন, আরও কত দিন থাকবে
একসঙ্গে ছাত্রদলের ৪ নেতার পদত্যাগ
একসঙ্গে ছাত্রদলের ৪ নেতার পদত্যাগ
শেখ মুজিব প্যারাডক্স
শেখ মুজিব প্যারাডক্স
আমির হামজার ওপর হামলা গণতান্ত্রিক পরিবেশের ওপর চরম আঘাত: জামায়াত
আমির হামজার ওপর হামলা গণতান্ত্রিক পরিবেশের ওপর চরম আঘাত: জামায়াত
সর্বাধিক পঠিত
বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্য কে এই ফরহাদ হালিম ডোনার
বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্য কে এই ফরহাদ হালিম ডোনার
আবার খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স
আবার খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স
আমার ওপর হামলা হয়েছে, আমি সরকারদলীয় এমপি হয়েও নিরাপদ নই
আমার ওপর হামলা হয়েছে, আমি সরকারদলীয় এমপি হয়েও নিরাপদ নই
খালেদা জিয়ার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী
খালেদা জিয়ার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী
যে সৈকত পরিণত হয় জনসমুদ্রে
যে সৈকত পরিণত হয় জনসমুদ্রে