ঢাকা-চট্টগ্রাম লংমার্চ বাস্তবায়নে জামায়াতের বৈঠক 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৭ আগস্ট ২০২৬, ১৭:১৩আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ১৯:৫৫

গত ৬ আগস্ট ১১ দলীয় ঐক্যের পূর্ব ঘোষণা অনুযায়ী গণভোটের রায় বাস্তবায়ন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশব্যাপী চারটি লংমার্চের কর্মসূচি ঘোষণা করেছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী। কর্মসূচি অনুযায়ী আগামী ৫ সেপ্টেম্বর শনিবার ঢাকা থেকে চট্টগ্রাম, ১৯ সেপ্টেম্বর শনিবার ঢাকা থেকে রংপুর, ১০ অক্টোবর শনিবার ঢাকা থেকে খুলনা এবং ২৪ অক্টোবর শনিবার ঢাকা থেকে সিলেটে লংমার্চ অনুষ্ঠিত হবে। এর মধ্যে চট্টগ্রাম, রংপুর ও খুলনার লংমার্চ সড়কপথে এবং সিলেটের লংমার্চ রেলপথে অনুষ্ঠিত হবে। লংমার্চ কর্মসূচি শেষে আগামী ১৪ নভেম্বর ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।  

এই কর্মসূচি উপলক্ষে সোমবার (১৭ আগস্ট) জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ারের সভাপতিত্বে ‘লংমার্চ বাস্তবায়ন কমিটির’ বৈঠক অনুষ্ঠিত হয়। 

বৈঠকে লংমার্চগুলো শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন কমিটি গঠন এবং দায়িত্ব বণ্টন করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট এলাকার সর্বস্তরের জনশক্তি ও দেশবাসীর প্রতি লংমার্চ কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করার জন্য উদাত্ত আহ্বান জানানো হয়। 

বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান, ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম ও মাওলানা মুহাম্মাদ শাহজাহান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মো. সেলিম উদ্দিন।  

এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মো. রেজাউল করিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের প্রতিনিধি মাওলানা আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমির মো. ফখরুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক মো. নজরুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান আতিক এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা। 

/এএইচএস/এসটি/এমওএফ/ 
সম্পর্কিত
অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট, চ্যালেঞ্জের মুখে সরকার
প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, জামায়াতের আরেক নেতা বহিষ্কার
সরকার ছয় মাসে কাঙ্ক্ষিত অগ্রগতি দেখাতে পারেনি: জামায়াত
সর্বশেষ খবর
লন্ডনে বাংলাদেশি মাছুমকে কেন হত্যা?
লন্ডনে বাংলাদেশি মাছুমকে কেন হত্যা?
গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানসহ  ৬ দাবিতে শাহবাগে সমাবেশ
গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানসহ  ৬ দাবিতে শাহবাগে সমাবেশ
সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফীক নাওয়াজ মারা গেছেন
সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফীক নাওয়াজ মারা গেছেন
অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট, চ্যালেঞ্জের মুখে সরকার
অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট, চ্যালেঞ্জের মুখে সরকার
সর্বাধিক পঠিত
মৃত্যুদণ্ডে ফাঁসির বদলে ইনজেকশনের আবেদন, সুপ্রিম কোর্টের ‘না’
মৃত্যুদণ্ডে ফাঁসির বদলে ইনজেকশনের আবেদন, সুপ্রিম কোর্টের ‘না’
ব্যাংকের বাইরে টাকা জমানোর নতুন সুযোগ, ১০ শতাংশ বরাদ্দ শুধু ব্যক্তিদের 
ব্যাংকের বাইরে টাকা জমানোর নতুন সুযোগ, ১০ শতাংশ বরাদ্দ শুধু ব্যক্তিদের 
আস্ত খাসি না দেওয়ায় বর বললেন ‘তুই বিয়ে কর’, বিয়ে না দিয়ে বের করে দিলেন কনের বাবা
আস্ত খাসি না দেওয়ায় বর বললেন ‘তুই বিয়ে কর’, বিয়ে না দিয়ে বের করে দিলেন কনের বাবা
চার দেশের বাংলাদেশি প্রবাসীদের সতর্ক করলো দূতাবাস 
চার দেশের বাংলাদেশি প্রবাসীদের সতর্ক করলো দূতাবাস 
প্রেম নাকি পরিবারের পছন্দে বিয়ে—কোনটিতে ভালোবাসা বেশি? গবেষণায় চমকপ্রদ তথ্য
প্রেম নাকি পরিবারের পছন্দে বিয়ে—কোনটিতে ভালোবাসা বেশি? গবেষণায় চমকপ্রদ তথ্য