কাতারে বাংলাদেশি কর্মীদের শ্রমবাজার ও সুরক্ষা বৃদ্ধিতে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

বাংলা ট্রিবিউন ডেস্ক 
১৯ আগস্ট ২০২৬, ১২:৩৩আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ১৩:২০

কাতারের দোহায় দেশটির শ্রমমন্ত্রী ড. আলী বিন সাইদ বিন সামিখ আল মারির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বৈঠকে দুই দেশের মধ্যে শ্রম সহযোগিতা জোরদার, কর্মীদের কল্যাণ ও সুরক্ষা নিশ্চিতকরণ এবং বাংলাদেশি দক্ষ ও আধা-দক্ষ কর্মীদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। 

বুধবার (১৯ আগস্ট) কাতারের দোহায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।   

বৈঠককালে কাতারের অর্থনৈতিক সমৃদ্ধি এবং চলমান উন্নয়ন কর্মকাণ্ডে বাংলাদেশি কর্মীদের অসামান্য ও কার্যকর অবদানের ভূয়সী প্রশংসা করেন কাতারি শ্রমমন্ত্রী ড. আল মারি। তিনি জানান, বাংলাদেশি শ্রমিকরা অত্যন্ত নিষ্ঠা ও দক্ষতার সাথে কাতারের বিভিন্ন খাতে অবদান রাখছেন। 

দুই মন্ত্রীই শ্রম ও জনশক্তি খাতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করতে এবং কৌশলগত সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে নিজ নিজ সরকারের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। 

/এসটি/ 
সম্পর্কিত
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
জ্বালানি সহযোগিতা জোরদারে কাতারের দুই মন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
দিল্লিতে নরেন্দ্র মোদি কী বলেছেন, জানালেন দীনেশ ত্রিবেদী
সর্বশেষ খবর
বাংলাদেশের অস্ট্রেলিয়া জয়কে আর্জেন্টিনার বিশ্বকাপ ম্যাচের সঙ্গে তুলনা সিমন্সের 
বাংলাদেশের অস্ট্রেলিয়া জয়কে আর্জেন্টিনার বিশ্বকাপ ম্যাচের সঙ্গে তুলনা সিমন্সের 
পাঁচ বিভাগে চালু হচ্ছে পূর্ণাঙ্গ শিশু হাসপাতাল 
পাঁচ বিভাগে চালু হচ্ছে পূর্ণাঙ্গ শিশু হাসপাতাল 
রাইট অর ‘রঙ’? 
রাইট অর ‘রঙ’? 
সহমর্মিতায় বদলে যাক পৃথিবী, আজ বিশ্ব মানবিকতা দিবস
সহমর্মিতায় বদলে যাক পৃথিবী, আজ বিশ্ব মানবিকতা দিবস
সর্বাধিক পঠিত
আস্ত খাসি না দেওয়ায় বর বললেন ‘তুই বিয়ে কর’, বিয়ে না দিয়ে বের করে দিলেন কনের বাবা
আস্ত খাসি না দেওয়ায় বর বললেন ‘তুই বিয়ে কর’, বিয়ে না দিয়ে বের করে দিলেন কনের বাবা
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
মহাসড়কে এআই ক্যামেরার অ্যাকশন শুরু, ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা
মহাসড়কে এআই ক্যামেরার অ্যাকশন শুরু, ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক
চেক ডিজঅনারের আরেক মামলায় গ্রেফতার দেখানো হলো মুজিব পরদেশীকে 
চেক ডিজঅনারের আরেক মামলায় গ্রেফতার দেখানো হলো মুজিব পরদেশীকে