অ্যাপলের ক্যামেরাযুক্ত এয়ারপডসের প্রথম ঝলক ফাঁস

বাংলা ট্রিবিউন ডেস্ক  
২১ আগস্ট ২০২৬, ০৯:৩১ আপডেট : ২১ আগস্ট ২০২৬, ০৯:৩১

প্রযুক্তিপণ্য নিয়ে ফাঁসের ঘটনা নতুন নয়, তবে কোনও প্রতিষ্ঠানের নিজস্ব প্রচারণায় আসন্ন পণ্যের তথ্য প্রকাশ্যে চলে আসা তুলনামূলকভাবে বিরল। এবার তেমনই এক ঘটনায় নতুন করে আলোচনায় এসেছে অ্যাপল। গত ১৭ আগস্ট ম্যাকওএস তাহো ২৬.৭-এর রিলিজ ক্যান্ডিডেট সংস্করণ প্রকাশের পর এর ভেতরে থাকা একটি ডেমো ভিডিওতেই উঠে এসেছে দীর্ঘ প্রত্যাশিত ও আলোচিত ক্যামেরাযুক্ত এয়ারপডসের এখনপর্যন্ত পাওয়া সবচেয়ে স্পষ্ট প্রমাণ। ভিডিওটিতে ক্যামেরাযুক্ত এয়ারপডস ভিজুয়াল ইন্টেলিজেন্স ফিচারের সমন্বয়ে কীভাবে কাজ করবে, তার একটি ডেমো দেখানো হয়েছে।

ভিডিওতে দেখা যায়, একজন ব্যবহারকারীকে কানে এয়ারপডস পরে একটি বইয়ের দিকে তাকিয়ে থাকতে দেখা যায়। এরপর এয়ারপডসের ক্যামেরা বইটির দৃশ্য ধারণ করে এবং অ্যাপলের এআই সহকারী সিরি-ভিত্তিক ‘ভিজুয়াল ইন্টেলিজেন্স’ ফিচার সেই দৃশ্যের তথ্য বিশ্লেষণ করে। ভিডিওর ভয়েসওভারে বলা হয়, ব্যবহারকারী চাইলে আশপাশের কোনো দৃশ্য বা বস্তুর তথ্য পরে মনে রাখার জন্য ‘সেইভ’ করে রাখতে পারবেন। অর্থাৎ, ক্যামেরার মূল উদ্দেশ্য প্রচলিত অর্থে ছবি বা ভিডিও ধারণ করা নয়; বরং ব্যবহারকারীর চারপাশের দৃশ্য সম্পর্কে তথ্য সংগ্রহ করে সিরি ও এআই-নির্ভর বিভিন্ন কাজে সহায়তা করা।

ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, এয়ারপডসের ক্যামেরাগুলো লো-রেজল্যুশনের ভিজ্যুয়াল ডেটা সংগ্রহ করতে পারে, যা এআই প্রক্রিয়াকরণের কাজে ব্যবহার হবে। ফলে ব্যবহারকারী ফোন হাতে না নিয়েই কোনো বস্তু, বই, সাইনবোর্ড বা আশপাশের পরিবেশ সম্পর্কে সিরি-কে প্রশ্ন করতে পারবেন—ফিচারটি অনেকটা স্মার্ট গ্লাসের ভিজ্যুয়াল এআই সুবিধাকে এয়ারপডসে নিয়ে আসার মতো।

ডিজাইনের দিক থেকে ফাঁস হওয়া ভিডিওতে এয়ারপডসগুলো বর্তমান এয়ারপডস প্রো-এর অনুরূপ দেখালেও স্টেম কিছুটা মোটা বা লম্বা হতে পারে। ধারণা করা হচ্ছে, সেখানেই ক্যামেরা বা সংশ্লিষ্ট সেন্সরের অবস্থান দেখা যাবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাপলপ্রেমীদের মধ্যে ইতিমধ্যেই অফিসিয়াল এই তথ্যফাঁস নিয়ে তুমুল আলোচনা হচ্ছে।

এই প্রযুক্তি ঘিরে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো এর গোপনীয়তা। বিশেষ করে, আশপাশের মানুষ কখন ক্যামেরার মাধ্যমে কোনো দৃশ্য ধারণ করা হচ্ছে, তা কীভাবে তাদের জানানো হবে—এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে উঠতে পারে। ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, ক্যামেরা সক্রিয় থাকার বিষয়টি দৃশ্যমানভাবে জানান দিতে ‘অলওয়েজ-অন ক্যাপচার ইন্ডিকেটর’ ধরনের একটি সংকেত ব্যবহারের সম্ভাবনা রয়েছে।

তবে অ্যাপল এখনো ক্যামেরাযুক্ত এয়ারপডসের অস্তিত্ব, নাম, মূল্য কিংবা বাজারে উন্মোচনের সময়সূচি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। ফলে ডিভাইসটির সম্ভাব্য বাজারজাতকরণ নিয়েও অনিশ্চয়তা রয়েছে। বর্তমান গুঞ্জন অনুযায়ী, অ্যাপল ইন্টেলিজেন্স ও সিরি-সংক্রান্ত কাজের কারণে এই প্রকল্প পিছিয়ে ২০২৭ সালের শেষ দিকে যেতে পারে। সে ক্ষেত্রে আগামী সেপ্টেম্বরে আয়োজিত অ্যাপলের সম্ভাব্য ইভেন্টে ডিভাইসটি উন্মোচিত হবে—এমন সম্ভাবনাকে এই মুহূর্তে নিশ্চিতভাবে দেখার সুযোগ নেই।

/এম/
সম্পর্কিত
মানুষের মস্তিষ্ক স্ক্যান করে ছবি আঁকতে পারে এআই!
ছবি দেখেই অবস্থান শনাক্ত করতে পারে এআই, সতর্ক থাকবেন যেভাবে
ফেসবুক-ইনস্টাগ্রামে টিকটকের বিজ্ঞাপন নিষিদ্ধ করলো মেটা
সর্বশেষ খবর
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস
রবীন্দ্রনাথের ছবিতে কালি মাখতে গিয়ে রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব গ্রেফতার
রবীন্দ্রনাথের ছবিতে কালি মাখতে গিয়ে রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব গ্রেফতার
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় আটক ৩
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় আটক ৩
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল
সর্বাধিক পঠিত
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা
‘বাসায় যুদ্ধ করে’ জুবাইদা রহমান স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করেছেন: চিফ হুইপ
‘বাসায় যুদ্ধ করে’ জুবাইদা রহমান স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করেছেন: চিফ হুইপ