বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে স্পেনের কোচের মেয়াদ বেড়েছে

স্পোর্টস ডেস্ক
২১ আগস্ট ২০২৬, ১৬:৩৬ আপডেট : ২১ আগস্ট ২০২৬, ১৬:৩৬

আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ জেতা স্পেনের কোচের মেয়াদ আরও বাড়ছে।  বিশ্বকাপ শিরোপা এনে দেওয়ার পর কোচ লুইস দে লা ফুয়েন্তেকে বড় পুরষ্কার দিতে যাচ্ছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)।

পর্তুগাল ও মরক্কোর সঙ্গে যৌথভাবে ২০৩০ বিশ্বকাপ আয়োজন করবে স্পেন। নিজ দেশে হতে যাওয়া বিশ্বকাপ পর্যন্ত দে লা ফুয়েন্তেকে ডাগআউটে রেখে দিতে তার চুক্তির মেয়াদ বাড়ানোর প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু করেছে দেশের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা।

৬৫ বছর বয়সী এই স্প্যানিশ কোচের বর্তমান চুক্তির মেয়াদ রয়েছে ২০২৮ সাল পর্যন্ত।

তবে আরএফইএফ সভাপতি রাফায়েল লুজান রেডিও নাসিওনাল ডি এস্পানিয়াকে (আরএনই) দেওয়া এক সাক্ষাৎকারে চুক্তির মেয়াদ ২০৩০ সাল পর্যন্ত বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

দে লা ফুয়েন্তের প্রতি আস্থা প্রকাশ করে আরএফইএফ সভাপতি রাফায়েল লুজান বলেন, ‘আমার মনে হয় লুইস এটা পাওয়ার যোগ্য এবং আমরা এটা নিয়েই কাজ করছি। তার চুক্তিটি ২০২৮ সাল পর্যন্ত আছে। তবে আমরা এখন থেকেই কাজ শুরু করেছি যেন এটি ২০৩০ সাল বা তার কাছাকাছি সময় পর্যন্ত বাড়িয়ে নেওয়া যায়। ২০৩০ এর বিশ্বমঞ্চে তার থাকাটা অত্যন্ত জরুরি।’

সভাপতি লুজান আরও যোগ করেন, ‘তার বিনয়ী আচরণ এবং কঠোর পরিশ্রমের ক্ষমতাই আমাদের এই ঐতিহাসিক সাফল্যের মুখে দাঁড় করিয়েছে। যার পেছনে ছিল স্প্যানিশ জাতীয় দলের এক অবিস্মরণীয় খেলোয়াড়।’

/টিএ/এনআই/
সম্পর্কিত
 ৮৮০ মিলিয়ন ইউরোর একাদশে আর্জেন্টিনা-ব্রাজিল-ইকুয়েডরের দাপট
বিশ্বকাপে সবচেয়ে বেশি অনলাইন আক্রমণের শিকার আর্জেন্টিনা!
মেসির বিদায়ের পর আর্জেন্টিনায় নতুন লিওনেলের উত্থান
সর্বশেষ খবর
স্থানীয় নির্বাচনে প্রভাব বা প্রশাসনিক হস্তক্ষেপ বরদাশত করা হবে না: চিফ হুইপ
স্থানীয় নির্বাচনে প্রভাব বা প্রশাসনিক হস্তক্ষেপ বরদাশত করা হবে না: চিফ হুইপ
আরও ১০০ উপজেলায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি, আসছে নতুন কর্মসূচি
আরও ১০০ উপজেলায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি, আসছে নতুন কর্মসূচি
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
স্কুলছাত্রী ধর্ষণ ও হত্যা, কক্সবাজার থেকে হোটেল কর্মচারী রাজু আটক
স্কুলছাত্রী ধর্ষণ ও হত্যা, কক্সবাজার থেকে হোটেল কর্মচারী রাজু আটক
সর্বাধিক পঠিত
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
ঢাকায় এত হাতে ভাজা মুড়ি আসে কোথা থেকে, জানেন?
ঢাকায় এত হাতে ভাজা মুড়ি আসে কোথা থেকে, জানেন?
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও
এবার বন্ধ জেদ্দা বিমানবন্দর, বিপাকে বাংলাদেশ বিমানের ফ্লাইট
এবার বন্ধ জেদ্দা বিমানবন্দর, বিপাকে বাংলাদেশ বিমানের ফ্লাইট
ভুলত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চেয়ে রাজনীতি ছাড়লেন ছাত্রদল নেতা
ভুলত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চেয়ে রাজনীতি ছাড়লেন ছাত্রদল নেতা