যুক্তরাষ্ট্রকে বুঝতে হবে চাপে কাজ হবে না: ইরানি পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
২৮ আগস্ট ২০২৬, ১৫:৩২ আপডেট : ২৮ আগস্ট ২০২৬, ১৫:৩২

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, কূটনৈতিক প্রক্রিয়া আবারও সঠিক পথে ফিরিয়ে আনা অসম্ভব নয়। তবে তার আগে যুক্তরাষ্ট্রকে একটি সহজ সত্য বুঝতে হবে যে চাপ সৃষ্টি করে কোনও কাজ হবে না।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে আরাঘচি জানান, তিনি কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানির সঙ্গে সৃজনশীল আলোচনা করেছেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ওয়াশিংটনের উচিত আস্থা অর্জন করা, সম্মানজনকভাবে কথা বলা, আমাদের অধিকারকে স্বীকৃতি দেওয়া এবং নিজেদের প্রতিশ্রুতিগুলো মেনে চলা।

গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে তেহরানসহ ইরানের বিভিন্ন শহরে হামলা চালায়। জবাবে ইরানও ইসরায়েল এবং অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটি ও লক্ষ্যবস্তুগুলোতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালায়। পরবর্তীতে ১৮ জুন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধ শেষ করতে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এই চুক্তির অধীন চুক্তি বাস্তবায়নে ৬০ দিনের মধ্যে চূড়ান্ত সমঝোতা বৈঠকে বসার কথা থাকলেও, বিগত মাসে উভয় দেশের মধ্যে চরম উত্তেজনা বৃদ্ধির কারণে সেই আলোচনার ভবিষ্যৎ এখন অনিশ্চিত হয়ে পড়েছে।

 

/এএ/
সম্পর্কিত
অবৈধ বসবাসের অভিযোগে ২৭ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভারতীয় পুলিশ
লন্ডনে বাংলাদেশি বংশোদ্ভূত কিশোরীকে হত্যা, দেশত্যাগের সময় সৎবাবা গ্রেফতার
অতীত ভুলে ভবিষ্যতের দিকে এগোনোর সিদ্ধান্ত হয়েছে: পাকিস্তানে স্পিকার হাফিজ উদ্দিন
সর্বশেষ খবর
টিকটকে প্রেম, যশোরে এসে বিয়ে করলেন মালয়েশিয়ান তরুণী
টিকটকে প্রেম, যশোরে এসে বিয়ে করলেন মালয়েশিয়ান তরুণী
ঈদের আগেই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ইটিসি চালুর তাগিদ
ঈদের আগেই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ইটিসি চালুর তাগিদ
আ.লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ ও আশ্রয়: বিএনপির এমপির ছেলেকে শোকজ
আ.লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ ও আশ্রয়: বিএনপির এমপির ছেলেকে শোকজ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ, দীর্ঘ যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ, দীর্ঘ যানজট
সর্বাধিক পঠিত
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো