ভারতে ঝড় তুলেছে যে চীনা রোমান্টিক সি-ড্রামা

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৪৫আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪৬

প্রতি সপ্তাহে নতুন নতুন কন্টেন্টের ভিড়েও ভারতের নেটফ্লিক্সের শীর্ষ ৫ তালিকার জায়গা ছাড়তে নারাজ চীনের রোমান্টিক সি-ড্রামা ‘দ্য আর্লি স্প্রিং’। জিং বোরান ও সান চিয়ান অভিনীত এই সিরিজটি প্রচারের পর থেকেই নিজের অবস্থান শক্ত করে ধরে রেখেছে। কোনও চীনা নাটকের জন্য ভারতীয় বাজারে এমন সাফল্য বেশ বিরল।

আগে চীনা ড্রামার সাবটাইটেল বা পর্বের জন্য অনফিশিয়াল সাইটে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো ভারতীয় দর্শকদের। তবে এবার নেটফ্লিক্সে শুরু থেকেই সাবটাইটেলসহ একযোগে মুক্তি পায় সিরিজটি। ভারত ছাড়া বিশ্বজুড়েও এটি বেশ সাড়া ফেলেছে। ২৪ লাখ ভিউ ও ২ কোটি ১৫ লাখ ঘণ্টা দেখার রেকর্ড নিয়ে নেটফ্লিক্সের গ্লোবাল নন-ইংলিশ টিভি তালিকার ২ নম্বরে আত্মপ্রকাশ করে এই শো, স্থান করে নেয় ২২টি দেশের শীর্ষ ১০ তালিকায়।

কাগজে-কলমে গল্পটি খুব চেনা রূপান্তরের মনে হতে পারে। বেইজিংয়ের বিজ্ঞাপন জগতের ক্ষমতাধর ও অহংকারী ব্যক্তিত্ব লুয়ান নিয়ান (জিং বোরান)-এর সঙ্গে সম্পর্কে জড়ান পেশ জীবনে নতুন আসা সাধারণ তরুণী শ্যাং ঝিতাও বা ফ্লোরা (সান চিয়ান)। তাদের মধ্যে গড়ে ওঠে গোপন সম্পর্ক বা বর্তমানের পরিভাষায় ‘সিচুয়েশনশিপ’। তবে ছয় বছরের দীর্ঘ পথচলায় কীভাবে দুই চরিত্র ও তাদের সম্পর্ক রূপ বদলায়, তা ফুটিয়ে তোলা হয়েছে এতে।

গল্পে দেখা যায়, অফিসে দারুণ বক্তা হলেও ব্যক্তিগত অনুভূতির বিষয়ে চরম নীরব লুয়ান। আর ফ্লোরা নিজের অনুভূতি প্রকাশ করতে পারলেও নিজের নিরাপত্তাহীনতায় ভোগেন। মুখে কথা বলতে না পারলেও তাদের মধ্যকার দৈহিক ঘনিষ্ঠতাই যোগাযোগের মাধ্যম হয়ে ওঠে। তবে শুধুই রসায়ন দিয়ে সম্পর্কের জটিলতা সমাধান হয় না। দুজনের ভুল বোঝাবুঝি ও আবেগের নানা ঘাত-প্রতিঘাত গল্পটিকে আরও বাস্তবসম্মত করে তোলে। এখানে দেখানো হয়েছে, কাউকে ভালোবাসতে হলে নিজেকে একেবারে নিখুঁত হতে হয় না।

সিরিজটির মূল আকর্ষণ জিং বোরান ও সান চিয়ানের অভিনয় ও রসায়ন। চরিত্রটি ‘টক্সিক’ হতে পারে, এমন আশঙ্কায় অনেক অভিনেতা চরিত্রটি ফিরিয়ে দিলেও জিং বোরান তা দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। অন্যদিকে সান চিয়ান কেবল শক্তিশালী পুরুষের ওপর নির্ভরশীল চরিত্র হিসেবে না থেকে নিজের পেশাগত উচ্চাকাঙ্ক্ষা ও নিরাপত্তাহীনতাকে চমৎকারভাবে প্রকাশ করেছেন। প্রতিবেদনে জানা গেছে, অন্তরঙ্গ দৃশ্যগুলো সাবলীলভাবে ফুটিয়ে তুলতে এই প্রোডাকশনে ইনটিমেসি কোঅর্ডিনেটর ব্যবহার করা হয়েছে, যা চীনা ড্রামার ক্ষেত্রে বিরল হলেও অভিনেতাদের মধ্যে কাজ সহজ করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এই দুটি চরিত্র ‘রেড ফ্ল্যাগ’ নাকি ‘গ্রিন ফ্ল্যাগ’ তা নিয়ে চলছে জোর তর্ক। কেউ কেউ লুয়ানকে নিয়ন্ত্রণকামী বস হিসেবে দেখছেন, আবার কেউ ফ্লোরার আত্মরক্ষামূলক আচরণকে প্রশ্নবিদ্ধ করছেন। দর্শক ও অনুরাগী মহলে এই চরিত্রগুলোর জটিলতা নিয়েই তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।

ভারতে কোরিয়ান, জাপানি ও স্প্যানিশ ড্রামার পর চীনা ড্রামার জনপ্রিয়তা আগে থেকেই ছিল। তবে আগে দেখার সহজ মাধ্যম ছিল না। দ্য আর্লি স্প্রিং সেই বাধা দূর করেছে। অন্য যেকোনও জনপ্রিয় থ্রিলার বা ড্রামার মতোই এটি এখন দর্শকরা উপভোগ করছেন, যা ভারতীয় দর্শকদের ওটিটি দেখার অভ্যাসেও নতুন এক অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে।

সূত্র: ইন্ডিয়া টুডে

/এএ/
সম্পর্কিত
বিশ্ব কারখানায় শ্রমিকদের প্রয়োজন কি ফুরিয়ে যাচ্ছে?
বিশ্ব কারখানায় শ্রমিকদের প্রয়োজন কি ফুরিয়ে যাচ্ছে?
মুসলিম হওয়ায় দিলীপ কুমারকে ‘হে রাম’ বলতে বাধা দেয় সেন্সর বোর্ড, মধ্যস্থতা করেন নেহেরু
মুসলিম হওয়ায় দিলীপ কুমারকে ‘হে রাম’ বলতে বাধা দেয় সেন্সর বোর্ড, মধ্যস্থতা করেন নেহেরু
অধ্যাপনা ছেড়ে দিয়ে ব্যবসা করে বছরে সুভদ্রার আয় ৩ কোটি রুপি
অধ্যাপনা ছেড়ে দিয়ে ব্যবসা করে বছরে সুভদ্রার আয় ৩ কোটি রুপি
গাড়ির বনেটের ভেতর থেকে ৭ ফুট দীর্ঘ অজগর উদ্ধার
গাড়ির বনেটের ভেতর থেকে ৭ ফুট দীর্ঘ অজগর উদ্ধার
বিনোদন বিভাগের সর্বশেষ
মুসলিম হওয়ায় দিলীপ কুমারকে ‘হে রাম’ বলতে বাধা দেয় সেন্সর বোর্ড, মধ্যস্থতা করেন নেহেরু
মুসলিম হওয়ায় দিলীপ কুমারকে ‘হে রাম’ বলতে বাধা দেয় সেন্সর বোর্ড, মধ্যস্থতা করেন নেহেরু
রুশ হামলার মধ্যেই ইউক্রেনের বক্সিং ক্লাবে অ্যাঞ্জেলিনা জোলি, জানতেন না মালিক
রুশ হামলার মধ্যেই ইউক্রেনের বক্সিং ক্লাবে অ্যাঞ্জেলিনা জোলি, জানতেন না মালিক
উত্তম কুমারের জন্মশতবর্ষে ভারত সরকারের বিশেষ উদ্যোগ, আসছে রুপার স্মারক মুদ্রা
উত্তম কুমারের জন্মশতবর্ষে ভারত সরকারের বিশেষ উদ্যোগ, আসছে রুপার স্মারক মুদ্রা
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
অমিতাভের হটসিটে এবার জুয়াড়ি, কেবিসির অর্থে ঋণ শোধ করতে চান তিনি
অমিতাভের হটসিটে এবার জুয়াড়ি, কেবিসির অর্থে ঋণ শোধ করতে চান তিনি