পুতিনের বুলেটপ্রুফ লিমুজিনে যা আছে

আন্তর্জাতিক ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০২৬, ১৯:১১আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬, ১৯:১১

১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার সঙ্গে এসেছে বিশেষ নিরাপত্তাবেষ্টিত বহর, যার অন্যতম আকর্ষণ রাশিয়ায় তৈরি সুরক্ষিত লিমুজিন ‘আরাস সেনাট’। বিদেশ সফরে পুতিন নিজের গাড়ি সঙ্গে নিয়েই চলাফেরা করেন।

চাকার ওপর দুর্গ হিসেবে পরিচিত আরাস সেনাট বিশ্বের অন্যতম সুরক্ষিত গাড়ি। রুশ প্রেসিডেন্টের গাড়িবহরে সাধারণত প্রায় দুই ডজন গাড়ি থাকে। তবে বিদেশ সফরে পুতিনের জন্য ব্যবহৃত হয় বুলেটপ্রুফ ও বিস্ফোরণ প্রতিরোধী এই লিমুজিন। গত বছর চীনে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনে পুতিনের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই গাড়িতে চড়েছিলেন।

আরাস সেনাট তৈরি করেছে রুশ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান আরাস মোটরস। রুশ রাষ্ট্রীয় গবেষণা প্রতিষ্ঠান নামি, সোলার্স জেএসসি এবং সংযুক্ত আরব আমিরাতের তাওয়াজুন হোল্ডিংয়ের যৌথ উদ্যোগে গাড়িটি তৈরি করা হয়েছে। ২০১৮ সালে বাজারে আসে সেনাট। রাশিয়ার সরকারি কাজে ব্যবহারের জন্য বিলাসবহুল ও সাঁজোয়া গাড়ি তৈরির কোরতেজ প্রকল্পের অংশ এটি।

গাড়িটির বেসামরিক সংস্করণও তৈরি করে রাশিয়া। বছরে সর্বোচ্চ ১২০টি গাড়ি উৎপাদন করা হয়, যার দাম প্রায় ১৮ মিলিয়ন রুবল বা ২ কোটি ৬৪ লাখ টাকা। পুতিনের আরাস সেনাটে রয়েছে ৪.৪ লিটারের টুইন-টার্বো ভি-৮ ইঞ্জিন ও হাইব্রিড ব্যবস্থা। এটি প্রায় ৫৯৮ হর্সপাওয়ার শক্তি এবং ৮৮০ নিউটন মিটার টর্ক উৎপাদন করে। গাড়িটিতে রয়েছে ৯-স্পিড স্বয়ংক্রিয় গিয়ারবক্স। এর দৈর্ঘ্য ৫ হাজার ৬৩০ মিলিমিটার, প্রস্থ ২ হাজার ও উচ্চতা ১ হাজার ৭০০ মিলিমিটার।

সাঁজোয়া গাড়িটিতে সক্রিয় ক্রুজ কন্ট্রোল, লেন ডিপার্চার ওয়ার্নিং, ইলেকট্রনিক ট্র্যাকশন কন্ট্রোল এবং উন্নত ব্রেকিং ব্যবস্থা রয়েছে। ভেতরে বিলাসবহুল চামড়া, কাঠের ট্রিম ও আধুনিক তথ্য ও বিনোদন ব্যবস্থা রয়েছে। চরম আবহাওয়ার মধ্যেও গাড়িটি চলার উপযোগী করে তৈরি করা হয়েছে।

সূত্র: এনডিটিভি 

/এসএইচএম/
সম্পর্কিত
ইরানি অস্ত্র ও পরামর্শে লোহিত সাগরের কৌশলগত শহর দখল হুথিদের
৭৮৯ কোটি ৭০ লাখ টাকার জালিয়াতি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীর কারাদণ্ড
লোহিত সাগরের কৌশলগত দ্বীপ দখল করলো ইয়েমেনের হুথিরা
সর্বশেষ খবর
ভেনিস চলচ্চিত্র উৎসবে গাজা নিয়ে নির্মিত ‘নাজা’ প্রশংসিত, ২৫ মিনিটের রেকর্ড স্ট্যান্ডিং ওভেশন
ভেনিস চলচ্চিত্র উৎসবে গাজা নিয়ে নির্মিত ‘নাজা’ প্রশংসিত, ২৫ মিনিটের রেকর্ড স্ট্যান্ডিং ওভেশন
ইরানি অস্ত্র ও পরামর্শে লোহিত সাগরের কৌশলগত শহর দখল হুথিদের
ইরানি অস্ত্র ও পরামর্শে লোহিত সাগরের কৌশলগত শহর দখল হুথিদের
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
দুর্গাপূজার আগে পর্দা বদলেই ঘরে আনুন নতুন সাজের ছোঁয়া
দুর্গাপূজার আগে পর্দা বদলেই ঘরে আনুন নতুন সাজের ছোঁয়া
সর্বাধিক পঠিত
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন