সৌদি সমর্থনে হুথিদের বিরুদ্ধে হামলা চালাবে না তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১৪আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৬

ইয়েমেনে হুথি বিদ্রোহীদের নতুন অগ্রগতির মুখে সৌদি আরবের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে সহায়তা দেওয়ার পরিকল্পনা করেছে তুরস্ক। তবে গত আগস্টে স্বাক্ষরিত ঐতিহাসিক ‘মক্কা চুক্তি’র আওতায় যৌথ পরিকল্পনা, সামরিক প্রশিক্ষণ ও গোয়েন্দা তথ্য বিনিময়ের মাধ্যমে এই সহায়তা সীমিত রাখা হবে এবং ইয়েমেন সংঘাতে সরাসরি কোনও লড়াইয়ে জড়াবে না আঙ্কারা।

তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের সমন্বয়ে গঠিত মক্কা চুক্তিতে কোনও এক দেশের ওপর সশস্ত্র আক্রমণকে সবার ওপর আক্রমণ হিসেবে গণ্য করার কথা বলা হলেও সরাসরি সামরিক হস্তক্ষেপে না গিয়ে মূলত প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপরই জোর দিচ্ছে আঙ্কারা। নাম প্রকাশে অনিচ্ছুক এক তুর্কি কর্মকর্তা জানান, আঙ্কারা সৌদি আরবে চুক্তিটির বাস্তবভিত্তিক সদর দফতর স্থাপন এবং যৌথ পরিকল্পনা ও প্রশিক্ষণ ব্যবস্থা গড়ে তোলার ওপর নজর দেবে।

সম্প্রতি হুথি বিদ্রোহীরা কৌশলগত শহর মোখা এবং লোহিত সাগরের হানিশ ও পেরিফ দ্বীপগুলোর নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ায় বাব আল-মান্দেব প্রণালিতে তাদের প্রভাব আরও বেড়েছে। বৈশ্বিক বাণিজ্যের ১২ শতাংশ এই প্রণালি দিয়ে পরিচালিত হয়। হুথিদের এই হামলার তীব্র নিন্দা জানালেও লড়াইয়ে অংশ নেওয়ার কোনও ইঙ্গিত দেয়নি তুরস্ক।

ইবনে খালদুন ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান ও আন্তর্জাতিক সম্পর্কের সহকারী অধ্যাপক গোকহান এরেলি বলেন, হুথিদের এই নিয়ন্ত্রণ সম্ভবত স্থায়ী নয় এবং ইয়েমেনের অন্যান্য অঞ্চলের মতো এই দখলও বেশ ভঙ্গুর। দীর্ঘদিন হুথিদের বিরুদ্ধে লড়াই করার পর রিয়াদও অনুধাবন করতে পেরেছে যে কেবল সামরিক উপায়ে এই সংকটের সমাধান সম্ভব নয়; যার ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে হুথিদের সঙ্গে একটি সংলাপ প্রক্রিয়াও চলমান রয়েছে।

এরেলি উল্লেখ করেন, সৌদি আরব হুথিদের হুমকির বিরুদ্ধে একটি সম্মিলিত ও আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে, যাতে তাদের একা এই পরিস্থিতি মোকাবিলা করতে না হয়। মক্কা চুক্তির মাধ্যমে তুরস্কের ভূমিকাও এই যৌথ প্রচেষ্টারই অংশ।

তবে সিরিয়ার মতো ইয়েমেনে সরাসরি সেনা পাঠানোর সম্ভাবনা উড়িয়ে দিয়ে অপর এক তুর্কি জাতীয় নিরাপত্তা কর্মকর্তা বলেন, এটি সিরিয়া নয়। সিরিয়া ছিল আমাদের স্থল সীমান্ত এবং সেখানে লজিস্টিকস সহজ ছিল। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান সংকটের মধ্যে তেহরানের সবচেয়ে শক্তিশালী প্রক্সি বাহিনীর বিরুদ্ধে আক্রমণ চালিয়ে ইরানকে ভুল বার্তা দিতে চায় না তুরস্ক।

এর পরিবর্তে আগস্ট মাসে সৌদি আরব কর্তৃক ঘোষিত লোহিত সাগর নৌ টাস্কফোর্সে যোগ দেওয়ার কথা জানিয়েছে আঙ্কারা। তবে সেখানে তুর্কি যুদ্ধজাহাজ পাঠানো হলেও হুথিদের ওপর কোনও হামলা চালানোর সম্ভাবনা নেই বলে ওই কর্মকর্তা স্পষ্ট করেন। তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত তুরস্কের বেসামরিক বা সামরিক জাহাজ কিংবা তুরস্কগামী পণ্যবাহী জাহাজ আক্রান্ত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আঙ্কারা কোনও আগ্রাসী পথ অনুসরণের সম্ভাবনা নেই।

মিডল ইস্ট ইনস্টিটিউটের অনাবাসিক স্কলার নাদওয়া আল-দাওসারি অবশ্য মনে করেন, হুথি হুমকি মোকাবিলার একমাত্র পথ হলো ইয়েমেনের সরকারি বাহিনীকে ভূখণ্ড পুনরুদ্ধারে সহায়তা করা। তবে এর জন্য সৌদি বিমান সুরক্ষার পাশাপাশি নিজেদের অবকাঠামোতে নতুন করে হুথি হামলার ঝুঁকিও তৈরি হতে পারে।

বর্তমানে এই ত্রিপক্ষীয় চুক্তিটি এখনও তুরস্কের সংসদে অনুমোদিত হয়নি। পাকিস্তানের মতো তুরস্কও চুক্তিটির যৌথ প্রতিরক্ষা ধারা সত্ত্বেও সরাসরি যুদ্ধে না জড়ানোয় এই মক্কা চুক্তির কার্যকারিতা ও বাস্তব মূল্য নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

সূত্র: আল মনিটর

/এএ/এমওএফ/
সম্পর্কিত
ইরান যুদ্ধে পেন্টাগনের হিসাবের চেয়েও বেশি মার্কিন সেনা নিহত
নিজ বাড়ি থেকে ইমরান খানের বোন আলীমা খান গ্রেফতার
ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া
সর্বশেষ খবর
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার