হোয়াইট হাউস ছাড়লেন শি, বৈঠককে ‘দুর্দান্ত’ বললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২৬, ২৩:৫৭ আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ২৩:৫৭

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে হোয়াইট হাউসের ওয়েস্ট উইং ত্যাগ করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বেলা আনুমানিক ১টা ৩০ মিনিটে তাদের এই বৈঠক শেষ হয়।

বৈঠক শেষে ট্রাম্প ও শি জিনপিং একসঙ্গে বাইরে বেরিয়ে আসেন এবং কয়েক মুহূর্ত কথা বলেন। এরপর শি জিনপিং তার নির্ধারিত গাড়িতে উঠে পড়েন, যার সামনের দুই পাশে যুক্তরাষ্ট্র ও চীনের পতাকা টানানো ছিল। এ সময় উপস্থিত সাংবাদিকেরা বৈঠকের বিষয়ে প্রশ্ন করলে ডোনাল্ড ট্রাম্প বলেন, ভালো বৈঠক হয়েছে।

পরে ভবনটির ভেতরে প্রবেশের সময় তিনি আবারও বলেন, দুর্দান্ত বৈঠক হয়েছে, ধন্যবাদ। শি জিনপিংয়ের গাড়িটি রওনা হওয়ার পর চীনা প্রতিনিধিদলের বাকি সদস্যরা একটি কালো ভ্যানে চেপে স্থান ত্যাগ করেন।

হোয়াইট হাউসে অবস্থানকালে প্রেসিডেন্ট ট্রাম্প চীনা প্রেসিডেন্টকে সাউথ লনে নির্মিত নতুন হেলিপ্যাড ঘুরে দেখান এবং মার্কিন প্রেসিডেন্টের ব্যবহৃত মেরিন ওয়ান হেলিকপ্টারের ভেতরের অংশ প্রদর্শন করেন। ট্রাম্প শি জিনপিংকে হেলিপ্যাডের দিকে নিয়ে যান, যেখানে তারা অনুবাদকের মাধ্যমে সেখানে ব্যবহৃত গ্রানাইট পাথরের দিকে নির্দেশ করে কথা বলেন। এই বিষয়ে ট্রাম্প মন্তব্য করেন, অন্যান্য বিষয়ের পাশাপাশি তিনি (শি জিনপিং) পাথরের ব্যাপারে একজন বিশেষজ্ঞ এবং তিনি মানসম্পন্ন গ্রানাইট পছন্দ করেন।

হেলিপ্যাডের পর ট্রাম্প চীনা প্রেসিডেন্টকে কয়েক মিনিটের জন্য মেরিন ওয়ানের ভেতরে নিয়ে যান। পরে তিনি সেখানে নির্মাণাধীন একটি বলরুমের দিকেও শি জিনপিংয়ের দৃষ্টি আকর্ষণ করেন।

তবে দ্বিপক্ষীয় এই একান্ত বৈঠকে তাইওয়ান, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কিংবা চীনে ২০ বছরের কারাদণ্ডে দণ্ডিত হংকংয়ের সাবেক মিডিয়া টাইকুন জিমি লাই সংক্রান্ত বিষয়ে কোনও আলোচনা হয়েছে কি না, সাংবাদিকদের এমন সুনির্দিষ্ট প্রশ্ন ট্রাম্প কৌশলে এড়িয়ে যান।

সূত্র: সিএনএন

/এএ/
সম্পর্কিত
যুদ্ধবিরতির আশায় কমল তেলের দাম
সিকিমে ভারী বৃষ্টিতে ভূমিধস, পরিস্থিতি ‘গুরুতর’
বন্যার ক্ষতি কাটাতে ঋণ নয়, অনুদান চায় নেপাল
সর্বশেষ খবর
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
কারাগারে ভয়াবহ নির্যাতনের অভিযোগ গাজী সালাউদ্দিনের
কারাগারে ভয়াবহ নির্যাতনের অভিযোগ গাজী সালাউদ্দিনের
যুদ্ধবিরতির আশায় কমল তেলের দাম
যুদ্ধবিরতির আশায় কমল তেলের দাম
সিকিমে ভারী বৃষ্টিতে ভূমিধস, পরিস্থিতি ‘গুরুতর’
সিকিমে ভারী বৃষ্টিতে ভূমিধস, পরিস্থিতি ‘গুরুতর’
সর্বাধিক পঠিত
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
‘রসুনের নগরী’ হিসেবে পরিচিত যে শহরটি
‘রসুনের নগরী’ হিসেবে পরিচিত যে শহরটি
নতুন করে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে আউটসোর্সিং সেবা নেওয়া যাবে না
নতুন করে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে আউটসোর্সিং সেবা নেওয়া যাবে না