মার্কিন ভোটারদের উদ্দেশে কেন খোলা চিঠি লিখলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৫৮ আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৬

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের প্রায় পাঁচ সপ্তাহ আগে মার্কিন ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে ২৫ পৃষ্ঠার একটি খোলা চিঠি পাঠিয়েছে ইরানের বিপ্লবী গার্ডস বাহিনী (আইআরজিসি)। চিঠিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি প্রত্যাখ্যান করা, ইসরায়েলকে দেওয়া সমর্থন ও বিদেশি যুদ্ধের বিরোধিতা করা এবং নীতির পরিবর্তন ঘটিয়ে শান্তিপূর্ণ সহাবস্থানের প্রস্তাব গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

চিঠিতে অভিযোগ করা হয়, ট্রাম্প ইরানের পারমাণবিক কর্মসূচির শান্তিপূর্ণ রূপ এবং পারস্য উপসাগরের তেল রফতানিতে তেহরানের অবরোধের কার্যকারিতার বিষয়টি লুকিয়ে রাখছেন।

এ বিষয়ে আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেব্বি সাংবাদিকদের জানান, নির্বাচনের আগে এই চিঠি মার্কিন প্রশাসনের আচরণে প্রভাব ফেলবে বলে তিনি আশা করছেন না, তবে ভোটাররা এই বার্তা শুনতে পাবেন। তিনি বলেন, মার্কিন জনগণ অনেক ঘটনা সম্পর্কে জানেন না। আমরা বিশ্বাস করি, তারা যদি বিস্তারিত জানতেন, তবে তারা ভিন্নভাবে চিন্তা করতেন এবং অন্য সিদ্ধান্ত নিতেন।

ভোটাভুটির মতামত জরিপে ট্রাম্পের রিপাবলিকান পার্টি ডেমোক্র্যাটদের চাপে থাকা অবস্থায়, ট্রাম্প অন্যতম কারণ হিসেবে ইরানকে কখনও পারমাণবিক অস্ত্র তৈরি করতে না দেওয়ার কথা উল্লেখ করেছেন। গত সপ্তাহে জাতিসংঘ সাধারণ পরিষদে ট্রাম্প জানান, তিনি চাইলে ইসলামিক রিপাবলিককে ‘ধূলিসাৎ’ করতে পারেন।

এর জবাবে মোহেব্বি বলেন, শত্রুরা (যুক্তরাষ্ট্র) ভালো করেই জানে যে ইরান পারমাণবিক অস্ত্রের পেছনে ছুটছে না। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা এবং সেনাবাহিনীর সদস্যদের জীবন এমন এক ব্যক্তির হাতে তুলে দেওয়া হয়েছে, যিনি শুধু এক অভ্যাসে পরিণত মিথ্যাবাদীই নন, বরং অতিমাত্রায় লোভী একজন মানুষ, যার জীবনের একমাত্র উদ্দেশ্য বিপুল সম্পদ গড়ে তোলা।

এ ছাড়া মার্কিন সামরিক বাহিনী কিছু তেল ট্যাঙ্কার পারস্য উপসাগর থেকে বের করতে পারায় হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ কমে গেছে, যুক্তরাষ্ট্রের এমন দাবিকে চ্যালেঞ্জ জানান মোহেব্বি। তিনি বলেন, অত্যধিক খরচ, ঝামেলা ও উচ্চ ঝুঁকি নিয়ে মার্কিনিরা অন্ধকারের সুযোগে যদি ১০০ বা ২০০ ব্যারেল তেল রফতানির জন্য হরমুজ প্রণালি দিয়ে ছোট একটি জাহাজ গলিয়ে নিয়ে যেতে পারে, তার মানে এই নয় যে প্রণালিটি খোলা রয়েছে।

তবে কেপলার-এর তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর মাসে হরমুজ প্রণালি দিয়ে তেল রফতানি কিছুটা পুনরুদ্ধার হয়েছে, যা দৈনিক প্রায় ১ কোটি ব্যারেলে পৌঁছাতে চলেছে। এটি যুদ্ধ-পূর্ববর্তী সময়ের অর্ধেকের কাছাকাছি।

সূত্র: রয়টার্স

/এএ/এমওএফ/
সম্পর্কিত
গ্রেনফেল টাওয়ার ট্র্যাজেডি পুলিশের নথিপত্র প্রসিকিউশনে, মৌলভীবাজারের হোসনার পরিবার কি বিচার পাবে?
যুক্তরাষ্ট্রের জবাব পেয়েছে ইরান, সমঝোতার আভাস পেজেশকিয়ানের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
পুলিশের নথিপত্র প্রসিকিউশনে, মৌলভীবাজারের হোসনার পরিবার কি বিচার পাবে?
গ্রেনফেল টাওয়ার ট্র্যাজেডি পুলিশের নথিপত্র প্রসিকিউশনে, মৌলভীবাজারের হোসনার পরিবার কি বিচার পাবে?
গিলের ডাবল সেঞ্চুরিতে রান তাড়ায় ভারতের ইতিহাস
গিলের ডাবল সেঞ্চুরিতে রান তাড়ায় ভারতের ইতিহাস
নারী ক্রিকেট দলের নতুন কোচ ডেভিড হেম্প
নারী ক্রিকেট দলের নতুন কোচ ডেভিড হেম্প
‘ফ্যাসিবাদ ও মুজিববাদের পাহারা বন্ধ করুন’, ঢাবি প্রশাসনকে ডাকসু নেতা
‘ফ্যাসিবাদ ও মুজিববাদের পাহারা বন্ধ করুন’, ঢাবি প্রশাসনকে ডাকসু নেতা
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত