সৌদি আরব ও কাতারে অতিরিক্ত দুটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। দেশ দুটির তেল ও গ্যাস স্থাপনা সুরক্ষায় এগুলো মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন কর্মকর্তারা ও একটি আঞ্চলিক সূত্র। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এ খবর জানিয়েছে।
শুক্রবার অ্যাক্সিওস এক প্রতিবেদনে জানিয়েছে, গত মাসেই এই প্রতিরক্ষা ব্যবস্থা দুটি পাঠানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র বড় ধরনের সামরিক অভিযান পুনরায় শুরু করলে সৌদি আরবের আকাশসীমা ব্যবহার করতে হবে ওয়াশিংটনকে। তবে রিয়াদ যদি মনে করে, এতে দেশটির জ্বালানি স্থাপনাগুলো ইরানের হামলার ঝুঁকিতে পড়বে, তাহলে সৌদি আরব যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ব্যবহারের অনুমতি নাও দিতে পারে।
এদিকে, এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন মার্কিন সেন্ট্রাল কমান্ডের এক মুখপাত্র।
মধ্যপ্রাচ্যে ৯ হাজার সেনা, তৃতীয় বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র