মধ্যপ্রাচ্যে ৯ হাজার সেনা, তৃতীয় বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক 
০২ অক্টোবর ২০২৬, ০৮:৪২ আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ১০:০৭

ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে মধ্যপ্রাচ্যে প্রায় ৯ হাজার নাবিক ও মেরিন সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। যুদ্ধজাহাজের বহর নিয়ে এই সামরিক মোতায়েনের ফলে অক্টোবরের শেষ দিকে বা নভেম্বরে মধ্যপ্রাচ্যে একসঙ্গে তিনটি মার্কিন বিমানবাহী রণতরী থাকতে পারে। একই সময়ে ইরানে নতুন করে হামলার সম্ভাবনাও উড়িয়ে দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার মার্কিন কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে দেশটির প্রধান কয়েকটি সংবাদমাধ্যম। সংবেদনশীল সামরিক অভিযান নিয়ে আলোচনা করার কারণে নাম প্রকাশ না করার শর্তে কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছেন।

নতুন করে এই সেনা ও যুদ্ধজাহাজ মোতায়েন মধ্যপ্রাচ্য ও আরব সাগরে মার্কিন নৌবাহিনীর অন্যতম বড় সামরিক সমাবেশ হিসেবে দেখা হচ্ছে। ২০০৩ সালে ইরাকে মার্কিন আগ্রাসনের পর এ ধরনের বড় নৌ-সমাবেশ খুব কমই দেখা গেছে।

মধ্যপ্রাচ্যের উদ্দেশে যাত্রা করা জাহাজগুলোর বহরে ৭ হাজারের বেশি নাবিক এবং প্রায় ২ হাজার মেরিন সেনা রয়েছে। এর মধ্যে রয়েছে ইউএসএস থিওডোর রুজভেল্ট বিমানবাহী রণতরীকে কেন্দ্র করে গঠিত ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ এবং ইউএসএস মার্কিন আইল্যান্ড অ্যাম্ফিবিয়াস রেডিনেস গ্রুপ।

এই মোতায়েনের ফলে অক্টোবরের শেষ নাগাদ ওই অঞ্চলে তিনটি মার্কিন বিমানবাহী রণতরী অবস্থান করতে পারে। 

এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আট মাস ধরে চলা সংঘাত অবসানের কূটনৈতিক প্রচেষ্টা থমকে আছে। দুই দেশই সর্বাত্মক আঞ্চলিক যুদ্ধ এড়াতে চাওয়ার কথা বললেও পরস্পরের বিরুদ্ধে অভিযোগ ও হুমকি অব্যাহত রয়েছে।

সূত্র: গালফ নিউজ

/এএস/ 
টাইমলাইন: ইরান-ইসরায়েল উত্তেজনা
০২ অক্টোবর ২০২৬, ১০:০৪
০২ অক্টোবর ২০২৬, ০৮:৪২
মধ্যপ্রাচ্যে ৯ হাজার সেনা, তৃতীয় বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬
২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬
সম্পর্কিত
ফেসবুক-ইউটিউব থেকে দ্রুত আয়ের কার্যকর উপায়, আপনিও পারবেন
মহাকাশের যে শব্দের রহস্য আজও অজানা, এটি কি মহাজাগতিক ঘটনা?
ফের বাড়লো তেলের দাম
সর্বশেষ খবর

ডরসেটের উপকূলে পথে পথে ইতিহাসের বিস্ময়
ডরসেটের উপকূলে পথে পথে ইতিহাসের বিস্ময়
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম
সর্বাধিক পঠিত
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির
এমপিকে পদত্যাগের নির্দেশের প্রতিক্রিয়ায় যা বললেন আসিফ মাহমুদ
এমপিকে পদত্যাগের নির্দেশের প্রতিক্রিয়ায় যা বললেন আসিফ মাহমুদ