এক মাসে রাজস্ব আদায়ে রেকর্ড, সাড়ে ৮ হাজার কোটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ নভেম্বর ২০২৬, ১৯:৪০ আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ১৯:৪০

চলতি ২০২৬-২৭ অর্থবছরের অক্টোবর মাসে বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ), ভ্যাটে রেকর্ড পরিমাণ রাজস্ব আদায় হয়েছে। এই মাসে ৮ হাজার ৫২৬ কোটি ২৯ লাখ টাকা রাজস্ব আদায় করেছে সংস্থাটি, যা গত কয়েক মাসের মধ্যে সর্বোচ্চ। গত ২০২৫-২৬ অর্থবছরের একই মাসে রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ৬ হাজার ৩৪০ কোটি ৫৭ লাখ টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে অক্টোবর মাসে রাজস্ব আদায় বেড়েছে ২ হাজার ১৮৫ কোটি ৭২ লাখ টাকা। প্রবৃদ্ধি হয়েছে ৩৪ দশমিক ৪৭ শতাংশ।

সোমবার (১৬ নভেম্বর) এনবিআর সূত্রে এ তথ্য জানিয়েছে।

এলটিইউ, ভ্যাটের তথ্য অনুযায়ী, অক্টোবর মাসে রাজস্ব আদায়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হলেও নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। মাসটিতে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১০ হাজার ৬৮৮ কোটি ৫৩ লাখ টাকা। সে হিসাবে লক্ষ্যমাত্রার তুলনায় আদায় কম হয়েছে ২ হাজার ১৬২ কোটি ২৪ লাখ টাকা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি অর্থবছরের আগের মাসগুলোতে এলটিইউ, ভ্যাটের রাজস্ব আদায়ে ৩০ শতাংশের বেশি নেতিবাচক প্রবৃদ্ধি ছিল। এমন পরিস্থিতির মধ্যে অক্টোবর মাসে রাজস্ব আদায়ে বড় ধরনের প্রবৃদ্ধি কিছুটা স্বস্তি ফিরিয়েছে।

তথ্য পর্যালোচনায় দেখা যায়, গত কয়েক বছরের অক্টোবর মাসের তুলনায়ও চলতি অর্থবছরের অক্টোবর মাসে রাজস্ব আদায়ের পরিমাণ সর্বোচ্চ। ২০২২-২৩ অর্থবছরের অক্টোবর মাসে এলটিইউ, ভ্যাটের রাজস্ব আদায় হয়েছিল ৩ হাজার ৭৪৬ কোটি ২৫ লাখ টাকা। ২০২৩-২৪ অর্থবছরের একই মাসে আদায় হয় ৫ হাজার ২৫২ কোটি ৮১ লাখ টাকা। আর ২০২৪-২৫ অর্থবছরের অক্টোবরে আদায় হয়েছিল ৫ হাজার ৫৯১ কোটি ৩ লাখ টাকা।

অন্যদিকে, ২০২৫-২৬ অর্থবছরের অক্টোবর মাসে আদায় দাঁড়ায় ৬ হাজার ৩৪০ কোটি ৫৭ লাখ টাকা। ধারাবাহিকভাবে রাজস্ব আদায় বাড়তে বাড়তে চলতি ২০২৬-২৭ অর্থবছরের অক্টোবর মাসে তা ৮ হাজার ৫২৬ কোটি ২৯ লাখ টাকায় পৌঁছেছে।

তবে এক মাসের এই সাফল্যের পরও নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব আদায় কম থাকায় বাকি সময়ে আদায় বাড়ানোই এখন এলটিইউ, ভ্যাটের জন্য বড় চ্যালেঞ্জ।

 

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
ই-ভ্যাট সার্ভারে জটিলতা, রিটার্ন জমার সময় বাড়লো
আন্দোলনে অর্থায়নের অভিযোগ: ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ
বীমা কোম্পানিতে প্রথমবারের মতো চার সংস্থার যৌথ বিশেষ নিরীক্ষা
সর্বশেষ খবর
নতুন অপ্রয়োজনীয় প্রকল্পে বিদেশি ঋণ নয়, উচ্চ সুদের ঋণে সতর্ক সরকার
নতুন অপ্রয়োজনীয় প্রকল্পে বিদেশি ঋণ নয়, উচ্চ সুদের ঋণে সতর্ক সরকার
পাঠ্যসূচিতে খালেদা জিয়ার অবদান অন্তর্ভুক্তির দাবি বিএনপির এমপির
পাঠ্যসূচিতে খালেদা জিয়ার অবদান অন্তর্ভুক্তির দাবি বিএনপির এমপির
হাইটেক পার্কে বিনিয়োগকারীদের জন্য ১০ বছরের কর অবকাশ
হাইটেক পার্কে বিনিয়োগকারীদের জন্য ১০ বছরের কর অবকাশ
তিন হাজারেরও বেশি অচল প্রকল্পে আটকে আছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সাড়ে ৩৮ হাজার কোটি টাকা
তিন হাজারেরও বেশি অচল প্রকল্পে আটকে আছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সাড়ে ৩৮ হাজার কোটি টাকা
সর্বাধিক পঠিত
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’
সেনাবাহিনীর উচ্চপর্যায়ে রদবদল
সেনাবাহিনীর উচ্চপর্যায়ে রদবদল