রাজস্ব ফাঁকি ধরতে এপিআইয়ে তথ্য মিলিয়ে এআই বিশ্লেষণের উদ্যোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ নভেম্বর ২০২৬, ১৯:৫৫ আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ১৯:৫৫

রাজস্ব ফাঁকি শনাক্ত ও করজাল সম্প্রসারণে বিভিন্ন সরকারি সংস্থার তথ্যভান্ডারের সঙ্গে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্যপ্রযুক্তি ব্যবস্থার সংযোগ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। ব্যাংক, জাতীয় পরিচয়পত্র, ভূমি মন্ত্রণালয়, পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের সঙ্গে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (এপিআই) সংযোগ সম্পন্ন হলে করদাতাদের বিনিয়োগ ও বিদেশ ভ্রমণের তথ্য স্বয়ংক্রিয়ভাবে সংগ্রহ করে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে বিশ্লেষণ করা হবে। এর মাধ্যমে কর ফাঁকি শনাক্তের পরিকল্পনা রয়েছে সরকারের।

সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের ষষ্ঠ দিনের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রোকেয়া বেগমের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান।

অর্থমন্ত্রী জানান, রাজস্ব আহরণ বাড়াতে কাস্টমস ও আয়কর—উভয় ক্ষেত্রেই বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। কাস্টমসের ক্ষেত্রে কর অব্যাহতি কমানো, পোস্ট ক্লিয়ারেন্স অডিট, বকেয়া ও অনিষ্পন্ন চালান থেকে রাজস্ব আদায় এবং বন্ডেড ওয়্যারহাউসের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, বন্ড সুবিধার অপব্যবহার, পণ্যের অবৈধ অপসারণ ও শুল্ক-কর ফাঁকি ঠেকাতে আমদানি করা কাঁচামালের ব্যবহার, মজুত ও রফতানির তথ্য নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বিলাসবহুল ও মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর পণ্যের ক্ষেত্রে শুল্ক-কর হার বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।

শুল্ক ফাঁকি শনাক্তে ঝুঁকি ব্যবস্থাপনা জোরদার করা হচ্ছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, আমদানি-রফতানি পণ্যের ঝুঁকি বিশ্লেষণ করে সন্দেহজনক চালান শনাক্ত এবং প্রয়োজন অনুযায়ী কায়িক পরীক্ষা করা হচ্ছে। কাস্টমস স্টেশন, স্থলবন্দর, সমুদ্রবন্দর ও বিমানবন্দরে গোয়েন্দা কার্যক্রম, বিশেষ অভিযান ও তল্লাশি চালানো হচ্ছে। এ ছাড়া আসাইকুডা ওয়ার্ল্ডভিত্তিক কাস্টমস কার্যক্রম, ই-পেমেন্ট, ই-ফাইলিং এবং স্বয়ংক্রিয় ঝুঁকি ব্যবস্থাপনা সম্প্রসারণের উদ্যোগ রয়েছে।

আয়কর আদায় বাড়াতে উৎসে কর কর্তন ও সরকারি কোষাগারে জমার বিষয়টি নিয়মিত তদারকি করা হচ্ছে। এ জন্য এনবিআর একটি সহায়তা কমিটি গঠন করেছে। উৎসে করের রিটার্ন অডিটও করা হচ্ছে। এ ছাড়া বকেয়া কর আদায়ে উচ্চ আদালতে চলমান রাজস্ব-সংশ্লিষ্ট মামলা দ্রুত নিষ্পত্তির জন্য কমিটি গঠন করা হয়েছে। বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমেও মামলা নিষ্পত্তি করে রাজস্ব আদায় করা হচ্ছে।

অর্থমন্ত্রী জানান, কর ফাঁকি উদঘাটনে সিআইসি, আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট, কর পরিদর্শন পরিদপ্তর এবং কর অঞ্চলগুলোর নিজস্ব গোয়েন্দা ও তদন্ত সেলের মাধ্যমে কার্যক্রম চলছে। এনবিআরের টাস্কফোর্স অগ্রিম কর, বকেয়া কর, উৎসে কর, অডিট ও রিটার্ন প্রক্রিয়াসহ বিভিন্ন খাতের রাজস্ব আদায় তদারকি করছে।

করজাল সম্প্রসারণে আয়কর আইন, ২০২৩-এর ২৬৪ ধারা অনুযায়ী ৪০ ধরনের সেবা গ্রহণের ক্ষেত্রে রিটার্ন দাখিলের প্রমাণপত্র (পিএসআর) এবং ১২ ধরনের সেবার ক্ষেত্রে টিআইএন-সংবলিত সিস্টেম জেনারেটেড প্রত্যয়নপত্র বাধ্যতামূলক করা হয়েছে। এ বিধান বাস্তবায়নে সরকারি-বেসরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং এনবিআর তা তদারকি করছে।

বর্তমানে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি), বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও সঞ্চয় অধিদপ্তরের সঙ্গে ই-টিআইএন এবং ই-রিটার্ন ব্যবস্থার এপিআই সংযোগ রয়েছে। ব্যাংক, জাতীয় পরিচয়পত্র, ভূমি মন্ত্রণালয়, পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের সঙ্গে এ সংযোগ স্থাপনের প্রক্রিয়া চলছে।

এ ছাড়া অভ্যন্তরীণ রাজস্ব আহরণ কার্যক্রম ডিজিটাল ও স্বয়ংক্রিয় করতে ‘স্ট্রেংদেনিং ডোমেস্টিক রেভিনিউ মোবিলাইজেশন প্রজেক্ট’ বাস্তবায়ন করা হচ্ছে। ২০২৫ সালের ১ জুলাই শুরু হওয়া প্রকল্পটির মেয়াদ ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত।

অর্থমন্ত্রী বলেন, বর্তমানে ই-টিআইএন ব্যবস্থায় অনলাইনে তাৎক্ষণিকভাবে কর নিবন্ধন দেওয়া হচ্ছে। ব্যক্তিশ্রেণির করদাতাদের রিটার্ন দাখিল, প্রাপ্তিস্বীকার ও আয়কর প্রত্যয়নপত্র ই-রিটার্ন ব্যবস্থায় অনলাইনে দেওয়া হচ্ছে। উৎসে কর কর্তন ও জমার জন্য ই-টিডিএস ব্যবস্থা চালু রয়েছে। বর্তমানে প্রায় ১৪ হাজার উৎসে কর কর্তনকারী কর্তৃপক্ষ এ ব্যবস্থায় নিয়মিত কার্যক্রম পরিচালনা করছে। রিটার্নের সঙ্গে প্রদেয় কর অনলাইন ব্যাংকিং ও মোবাইল আর্থিক সেবার মাধ্যমে এ-চালানে সরকারি কোষাগারে জমা দেওয়া যাচ্ছে।

করযোগ্য আয় থাকা সত্ত্বেও যারা রিটার্ন দাখিল করেন না, তাদের শনাক্তে আয়কর আইন, ২০২৩-এর ১৯৫ ধারা অনুযায়ী স্পট কর নির্ধারণ করা হচ্ছে। ব্যবসায়িক কেন্দ্র, বাজার ও শপিং মলে সরেজমিনে গিয়ে এ কার্যক্রম পরিচালনা করছে আয়কর কর্তৃপক্ষ।

/এসএমএ/ইউএস/
সম্পর্কিত
সমস্যাগ্রস্ত ৮ বিমা কোম্পানির ২২ হাজার গ্রাহককে ৮৪ কোটি টাকা দাবি পরিশোধ
অবৈধ সিম ঠেকাতে ফেস ভেরিফিকেশন চালুর উদ্যোগ, এক এনআইডিতে সর্বোচ্চ ৫ সিম
নতুন অপ্রয়োজনীয় প্রকল্পে বিদেশি ঋণ নয়, উচ্চ সুদের ঋণে সতর্ক সরকার
সর্বশেষ খবর
একই প্রতিষ্ঠানে সেন্ড মানির চার্জ অভিন্ন নয়, প্রতিযোগিতার ভিত্তিতে নির্ধারণের নির্দেশনা
একই প্রতিষ্ঠানে সেন্ড মানির চার্জ অভিন্ন নয়, প্রতিযোগিতার ভিত্তিতে নির্ধারণের নির্দেশনা
আইসিটি খাতে পাঁচ বছরে ৫২ হাজার তরুণকে প্রশিক্ষণের পরিকল্পনা
আইসিটি খাতে পাঁচ বছরে ৫২ হাজার তরুণকে প্রশিক্ষণের পরিকল্পনা
সমস্যাগ্রস্ত ৮ বিমা কোম্পানির ২২ হাজার গ্রাহককে ৮৪ কোটি টাকা দাবি পরিশোধ
সমস্যাগ্রস্ত ৮ বিমা কোম্পানির ২২ হাজার গ্রাহককে ৮৪ কোটি টাকা দাবি পরিশোধ
অবৈধ সিম ঠেকাতে ফেস ভেরিফিকেশন চালুর উদ্যোগ, এক এনআইডিতে সর্বোচ্চ ৫ সিম
অবৈধ সিম ঠেকাতে ফেস ভেরিফিকেশন চালুর উদ্যোগ, এক এনআইডিতে সর্বোচ্চ ৫ সিম
সর্বাধিক পঠিত
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’
সেনাবাহিনীর উচ্চপর্যায়ে রদবদল
সেনাবাহিনীর উচ্চপর্যায়ে রদবদল