ব্রাজিলের নির্বাচনকে ভারতের বলে গুলিয়ে ফেললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
০৫ অক্টোবর ২০২৬, ১৪:৪০ আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ১৪:৪০

ব্রাজিলে যখন নতুন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট হচ্ছিলো, তখন দক্ষিণ আমেরিকার দেশটির সঙ্গে ভারতকে গুলিয়ে ফেলেছেন বলে মনে হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি ভারতের কথিত প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে লিখেছেন, যার ফল তার ভাষ্যমতে একই দিনে ঘোষণা করা হয়েছে।

ট্রাম্প লেখেন, আজ ভারতের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম রাউন্ডে ১২ কোটি ৫০ লাখ মানুষ ভোট দিয়েছে। ভোট শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই, একই দিনে ফল প্রকাশ হয়েছে।

তবে এই বক্তব্যে সমস্যা হলো, ভারতে আজ কোনও নির্বাচনই নেই, প্রেসিডেন্ট নির্বাচন তো দূরের কথা। তা ছাড়া ভারতের রাষ্ট্রপতি নির্বাচন সরাসরি হয় না, অর্থাৎ জনগণ সরাসরি রাষ্ট্রপতিকে বেছে নেয় না। নির্বাচিত প্রতিনিধিরা তাকে বেছে নেন।

ট্রাম্প সম্ভবত ভারতকে ব্রাজিলের সঙ্গে গুলিয়ে ফেলেছেন। রবিবার ব্রাজিলের গুরুত্বপূর্ণ প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা এবং তার আদর্শিক প্রতিপক্ষ সিনেটর ফ্লাভিও বলসোনারো কেউই সংখ্যাগরিষ্ঠ ভোট পাননি। ফলে নির্বাচন গড়িয়েছে দ্বিতীয় দফার ভোটে।

ব্রাজিলের নির্বাচনী আদালতের হিসাবে বলসোনারো পেয়েছেন ৫ কোটি ৬০ লাখের কিছু বেশি ভোট, আর লুলা পেয়েছেন ৫ কোটি ৩৬ লাখ। দ্বিতীয় দফার ভোট হবে ২৫ অক্টোবর। আগামী প্রেসিডেন্টের মেয়াদ শুরু হওয়ার কথা ২০২৭ সালের ৫ জানুয়ারি।

সূত্র: এনডিটিভি

/এসএইচএম/
সম্পর্কিত
মস্তিষ্কের রহস্য উন্মোচন করে চিকিৎসায় নোবেল পেলেন তিন বিজ্ঞানী
মাইন বিস্ফোরণের জন্য উত্তর কোরিয়াকে দায়ী করলো দ. কোরিয়া
ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লংমার্চ শুরু
সর্বশেষ খবর
 কমেডি সিনেমায় নারীদের হাসির পাত্র হিসেবে ব্যবহার করা হয়: ফাতিমা সানা শেখ
 কমেডি সিনেমায় নারীদের হাসির পাত্র হিসেবে ব্যবহার করা হয়: ফাতিমা সানা শেখ
ছাত্রলীগের সাবেক সা. সম্পাদক সিদ্দিকী নাজমুলের বিদেশ গমনে নিষেধাজ্ঞা
ছাত্রলীগের সাবেক সা. সম্পাদক সিদ্দিকী নাজমুলের বিদেশ গমনে নিষেধাজ্ঞা
কাওয়ালি, ধ্রুপদ না প্রবন্ধ-গীতি, কোথা থেকে এলো খেয়াল?
কাওয়ালি, ধ্রুপদ না প্রবন্ধ-গীতি, কোথা থেকে এলো খেয়াল?
২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৫৬
২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৫৬
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের