মস্তিষ্কের রহস্য উন্মোচন করে চিকিৎসায় নোবেল পেলেন তিন বিজ্ঞানী

আন্তর্জাতিক ডেস্ক 
০৫ অক্টোবর ২০২৬, ১৬:১৯ আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ১৮:১০

মস্তিষ্ক কীভাবে নির্দিষ্ট স্নায়ুকোষের কার্যক্রম চালু বা বন্ধ করে, সেই প্রক্রিয়া নিয়ে গবেষণার স্বীকৃতি হিসেবে এ বছর চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন তিন বিজ্ঞানী। তারা হলেন আমেরিকার ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের কার্ল ডেইসেরোথ (৫৪), জার্মানির হামবোল্ট ইউনিভার্সিটির পিটার হেগেমান (৭১) এবং জার্মানির উয়ুর্সবর্গ বিশ্ববিদ্যালয়ের জর্জ নাগেল (৭৩)। সোমবার (৫ অক্টোবর) স্টকহোমের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট থেকে এবারের চিকিৎসাবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

আলো-নিয়ন্ত্রিত আয়ন চ্যানেল এবং অপটোজেনেটিকস নিয়ে তাদের গবেষণার জন্য এই পুরস্কার দেওয়া হয়েছে। নোবেল কমিটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জানিয়েছে, তাদের উদ্ভাবিত পদ্ধতি এখন বিশ্বের বিভিন্ন গবেষণাগারে মস্তিষ্কের রহস্য উন্মোচনে ব্যবহৃত হচ্ছে।

চিকিৎসা কমিটির সেক্রেটারি থমাস পার্লম্যান সোমবার ফোনে তিন বিজয়ীর সাথেই যোগাযোগ করতে পেরেছেন বলে জানান।

স্টকহোমের ক্যারোলিনস্কা ইনস্টিটিউটে নাম ঘোষণার মধ্য দিয়ে এ বছরের নোবেল সপ্তাহ শুরু হলো। চলতি বছর নোবেল পুরস্কারের অর্থমূল্য নির্ধারণ করা হয়েছে ১ কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনা বা প্রায় ১২ লাখ মার্কিন ডলার। উল্লেখ্য, গত বছর চিকিৎসায় নোবেল পুরস্কার পেয়েছিলেন রোগ প্রতিরোধ ব্যবস্থা (ইমিউন সিস্টেম) নিয়ে গবেষণা করা তিন বিজ্ঞানী।

সোমবার চিকিৎসা ক্ষেত্রে পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে নোবেল সপ্তাহ শুরু হলো। এরপর মঙ্গলবার পদার্থবিজ্ঞান, বুধবার রসায়ন এবং বৃহস্পতিবার সাহিত্যের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। শুক্রবার শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার পর আগামী ১২ অক্টোবর অর্থনীতিতে নোবেল মেমোরিয়াল পুরস্কার বিজয়ী ঘোষণা করা হবে। কোনও ব্যক্তি, ছোট দল বা সংস্থার ক্ষেত্রে এ বছর পুরস্কারের এই আর্থিক পরিমাণ সমানভাবে প্রযোজ্য। 

সূত্র: নোবেল প্রাইজ, সিএনএন

/এএস/এমওএফ/ 
সম্পর্কিত
ইয়েমেনে রাশিয়ার ‘ডাবল গেম’
চলন্ত গাড়িতে ঝুললেন ৫০০ মিটার, শেষ পর্যন্ত পৌনে চার কোটির স্বর্ণ উদ্ধার করলেন পুলিশ কর্মকর্তা
চীনের সর্ববৃহৎ উভচর বিমানের সফল অগ্নিনির্বাপণ অভিযান
সর্বশেষ খবর
বাংলাদেশি ভেবে ২ ভারতীয়কে গুলি করে বাংলাদেশে ফেলে গেলো বিএসএফ
বাংলাদেশি ভেবে ২ ভারতীয়কে গুলি করে বাংলাদেশে ফেলে গেলো বিএসএফ
ইয়েমেনে রাশিয়ার ‘ডাবল গেম’
ইয়েমেনে রাশিয়ার ‘ডাবল গেম’
‘ডাচ-বাংলা ব্যাংক থেকে বলছি’, এক ফোনেই খালি হতে পারে অ্যাকাউন্ট
‘ডাচ-বাংলা ব্যাংক থেকে বলছি’, এক ফোনেই খালি হতে পারে অ্যাকাউন্ট
ফারজানা রূপা-মোজাম্মেল হকের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের আহ্বান অ্যামনেস্টির
ফারজানা রূপা-মোজাম্মেল হকের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের আহ্বান অ্যামনেস্টির
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের