আবাসন নীতিতে ধাক্কা, স্পেনে ২৯ নভেম্বর আগাম নির্বাচন

আন্তর্জাতিক ডেস্ক
০৫ অক্টোবর ২০২৬, ১৯:২৮ আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ১৯:২৮

স্পেনের পার্লামেন্টে আবাসন সহায়তা সংক্রান্ত প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ার পর আগামী ২৯ নভেম্বর আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। শুক্রবার পার্লামেন্টে এই আইন পাসে ব্যর্থ হন সানচেজ, যাকে ২০১৮ সাল থেকে ক্ষমতায় থাকা এই সমাজতান্ত্রিক প্রধানমন্ত্রীর সাম্প্রতিকতম রাজনৈতিক ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

 সোমবার এক টেলিভিশন ভাষণে সানচেজ বলেন, আরও কাজ করার জন্য আমাদের জনগণের সমর্থন নবায়ন ও সম্প্রসারিত করা প্রয়োজন। পার্লামেন্টে একটি বৃহৎ ও প্রগতিশীল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করাই তাঁর লক্ষ্য বলে জানান তিনি।

সানচেজের সংখ্যালঘু জোট সরকারের প্রস্তাবিত আবাসন নীতিতে ভাড়াটেদের চুক্তির স্বয়ংক্রিয় নবায়ন এবং অসহায় বাসিন্দাদের উচ্ছেদে কড়াকড়ির বিধান ছিল। তবে সানচেজ সরকারের ওপর নির্ভরশীল কাতালান বিচ্ছিন্নতাবাদী দল জুন্টস এই বিলের বিপক্ষে ভোট দেওয়ায় তা বাতিল হয়ে যায়। দলটির মতে, বিলটি তাড়াহুড়ো করে তৈরি এবং এটি আবাসন সংকটকে আরও বাড়িয়ে তুলত।

প্রস্তাব বাতিল হওয়ার পর আবাসন সংকট নিরসনের দাবিতে মাদ্রিদসহ বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেন। গত মাসে ৮৭ বছর বয়সী মারিকারমেন আবাসকাল নামে এক পেনশনভোগীকে মাদ্রিদের নিজ ফ্ল্যাট থেকে উচ্ছেদ করাকে কেন্দ্র করে এই সংকটের সূচনা হয়। বিনিয়োগকারী প্রতিষ্ঠান ফ্ল্যাটটির ভাড়া ২৭৫ শতাংশ বাড়াতে চাইলে তিনি উচ্ছেদের শিকার হন, যদিও পরবর্তীতে তীব্র প্রতিবাদের মুখে কম ভাড়ায় তাকে ফিরিয়ে আনতে বাধ্য হয় মালিকপক্ষ। গত এক দশকে স্পেনে গড় বাড়িভাড়া দ্বিগুণ ও গৃহক্রয় মূল্য প্রায় ৯০ শতাংশ বেড়েছে।

এদিকে অর্থনীতিকে চাঙ্গা রাখার ক্ষেত্রে সরকারের সাফল্যের কথা সানচেজ তুলে ধরলেও সাম্প্রতিক দুর্নীতি কেলেঙ্কারি ও অভিবাসন সংকট নিয়ে তীব্র সমালোচনার মুখে রয়েছেন তিনি। বিশেষ করে সেউটা সীমান্তে মরক্কো থেকে আসা হাজার হাজার অভিবাসীর আশ্রয় কেন্দ্র ঘিরে অসন্তোষ তৈরি হয়েছে। প্রধান বিরোধীদল পপুলার পার্টির (পিপি) প্রধান আলবার্তো নুনেজ ফেইজো শনিবার বলেন, দেশ আর সহ্য করতে পারছে না।

সাম্প্রতিক জনমত জরিপে বিরোধী দল পপুলার পার্টি (পিপি) সানচেজের সোশ্যালিস্টদের চেয়ে এগিয়ে রয়েছে। তবে সরকার গঠন করতে হলে তাদের কট্টর ডানপন্থি দল ভক্স-এর সহায়তার প্রয়োজন হতে পারে বলে জরিপে ইঙ্গিত পাওয়া গেছে।

সূত্র: এএফপি

/এএ/
সম্পর্কিত
মিনিটে ২৮ হাজার ফুট নিচে নেমে গেলো ব্রিটিশ এয়ারওয়েজের বিমান
হুথিদের কাছ থেকে মানদেবের কাছের শহর পুনরুদ্ধার করলো ইয়েমেনি বাহিনী
মহাপ্রলয় ঘনিয়ে এসেছে, আগের ভুয়া বয়ানের পর ফের নতুন তারিখ দিলেন দ. আফ্রিকার যাজক
সর্বশেষ খবর
মিনিটে ২৮ হাজার ফুট নিচে নেমে গেলো ব্রিটিশ এয়ারওয়েজের বিমান
মিনিটে ২৮ হাজার ফুট নিচে নেমে গেলো ব্রিটিশ এয়ারওয়েজের বিমান
বোমা হামলার হুমকি: ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন
বোমা হামলার হুমকি: ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন
৪৯ কোটি টাকার সরকারি টেন্ডার বর্জনের ঘোষণা
৪৯ কোটি টাকার সরকারি টেন্ডার বর্জনের ঘোষণা
তিন্দুতে পর্যটকবাহী জিপ খাদে, ২ পর্যটক নিহত
তিন্দুতে পর্যটকবাহী জিপ খাদে, ২ পর্যটক নিহত
সর্বাধিক পঠিত
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
স্কুলের ফি দিতে না পেরে ক্লাসের বাইরে দাঁড়িয়ে ছিলেন সালমান, স্মৃতিচারণ অভিনেতার
স্কুলের ফি দিতে না পেরে ক্লাসের বাইরে দাঁড়িয়ে ছিলেন সালমান, স্মৃতিচারণ অভিনেতার