বিস্ফোরণে আবারও কেঁপে উঠলো রিয়াদ বিমানবন্দর, আহত বহু

আন্তর্জাতিক ডেস্ক 
১০ অক্টোবর ২০২৬, ২১:৫৫ আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ২১:৫৫

সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে এক শক্তিশালী বিস্ফোরণে একাধিক ব্যক্তি আহত হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) এ ঘটনায় বিমানবন্দরের কয়েকটি অংশ থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হয়েছে। দুই প্রত্যক্ষদর্শী ও বিষয়টি সম্পর্কে অবগত দুই ব্যক্তি এ তথ্য জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এক প্রত্যক্ষদর্শী জানান, বিমানবন্দরের ভেতরে বিস্ফোরণের পর মেঝেতে একাধিক ব্যক্তিকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেছেন তিনি। এ সময় এক ডজনের বেশি অ্যাম্বুলেন্সকে বিমানবন্দরের দিকে ছুটে যেতে দেখা যায়।

বিমানবন্দরের ‘নিরাপত্তা পরিস্থিতির’ কারণে সেটি বন্ধ থাকায় সৌদি রাজধানীতে যাওয়া ও সেখান থেকে ছেড়ে যাওয়ার সব ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে কুয়েত এয়ারওয়েজ। এর আগে ইতিহাদ এয়ারওয়েজ ও কাতার এয়ারওয়েজও নিজ নিজ কেন্দ্রীয় বিমানবন্দর থেকে রিয়াদগামী একাধিক ফ্লাইট বাতিল করে। এসব বাতিলের কিছু সিদ্ধান্ত সোমবার পর্যন্ত কার্যকর থাকবে।

এর আগে বৃহস্পতিবার ও সপ্তাহের শুরুর দিকে হুথিদের হামলার কারণে কয়েকটি বিমান সংস্থা রিয়াদে ফ্লাইট চলাচল স্থগিত বা বাতিল করে। এমন পরিস্থিতির মধ্যেই সৌদি রাজধানীতে বড় ধরনের জ্বালানি ও বিনিয়োগ সম্মেলন আয়োজনের প্রস্তুতি চলছিলো।

তবে সম্মেলনগুলোর আয়োজকরা শনিবার জানিয়েছেন, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠানগুলো অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিয়েও আশ্বস্ত করার চেষ্টা করেছেন তারা।

চলতি মাসের শুরুতে সৌদি-সমর্থিত ইয়েমেন সরকার হুথিদের বিরুদ্ধে অভিযান শুরু করার পর গোষ্ঠীটি বিমান সংস্থাগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে। সৌদি আকাশসীমাকে সামরিক অভিযানের এলাকা হিসেবেও ঘোষণা করেছে তারা।

/এএস/ 
সম্পর্কিত
রিয়াদগামী দুই ফ্লাইট স্থগিত হলো কী কারণে
কী, কেন, কীভাবে ‘যন্তর মন্তর ২.০’ ঘিরে ধরপাকড়, বিক্ষোভ দমনে কতটা সফল মোদি সরকার?
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ভারতের আন্দোলনরত তরুণদের পাশে থাকার ঘোষণা নাহিদ ইসলামের
ভারতের আন্দোলনরত তরুণদের পাশে থাকার ঘোষণা নাহিদ ইসলামের
ছয় মাসের সাজা থেকে বাঁচতে ৫ বছর পলাতক, অবশেষে গ্রেফতার
ছয় মাসের সাজা থেকে বাঁচতে ৫ বছর পলাতক, অবশেষে গ্রেফতার
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
সর্বাধিক পঠিত
‘বাসায় যুদ্ধ করে’ জুবাইদা রহমান স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করেছেন: চিফ হুইপ
‘বাসায় যুদ্ধ করে’ জুবাইদা রহমান স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করেছেন: চিফ হুইপ
নোবেলজয়ী অ্যান কারসনের পাঁচটি কবিতা
নোবেলজয়ী অ্যান কারসনের পাঁচটি কবিতা
১০ হাজার কোটি টাকার ‘৩০০ ফিটের’ এ কী হাল
১০ হাজার কোটি টাকার ‘৩০০ ফিটের’ এ কী হাল
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল
শাবানা আজমি থেকে নাসিরউদ্দিন শাহ, ককরোচ জনতা পার্টির আন্দোলনে আর কারা
শাবানা আজমি থেকে নাসিরউদ্দিন শাহ, ককরোচ জনতা পার্টির আন্দোলনে আর কারা