‘আমরা কর্মীদের অগ্রাধিকার দিই’ বলেই এক হাজার কর্মী ছাঁটাই করছে নেটফ্লিক্স

তথ্যপ্রযুক্তি ডেস্ক 
১৫ অক্টোবর ২০২৬, ১৫:৫৫ আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ১৫:৫৫

প্রবৃদ্ধির গতি কমে আসায় কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রতিষ্ঠানটি প্রায় ১ হাজার কর্মী ছাঁটাই করবে, যা তাদের মোট কর্মীর ৬ শতাংশ। বুধবার যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। এ বিষয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি যোগাযোগ করলেও তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি নেটফ্লিক্স।

যুক্তরাষ্ট্রের একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কর্মীদের উদ্দেশে পাঠানো এক অভ্যন্তরীণ বার্তায় নেটফ্লিক্সের সহপ্রধান নির্বাহী কর্মকর্তা টেড সারানডোস ও গ্রেগ পিটার্স লিখেছেন, ‘বিশ্বকে বিনোদন দেওয়ার’ লক্ষ্য উচ্চাভিলাষী। এ লক্ষ্য পূরণে কর্মী ও সম্পদের ব্যবহারের ক্ষেত্রে অগ্রাধিকার নির্ধারণে প্রতিষ্ঠানটিকে আরও সুশৃঙ্খল হতে হবে।

ভিডিও স্ট্রিমিং বাজারে শীর্ষস্থান সুদৃঢ় করলেও আগের মতো দ্রুত প্রবৃদ্ধি ধরে রাখতে পারছে না নেটফ্লিক্স। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির আয় আগের বছরের একই সময়ের তুলনায় ১৩ দশমিক ৪ শতাংশ বেড়েছে। প্রথম প্রান্তিকে এই প্রবৃদ্ধির হার ছিল ১৬ দশমিক ২ শতাংশ।

ক্যালিফোর্নিয়ার লস গ্যাটোসে অবস্থিত প্রতিষ্ঠানটি সদ্য শেষ হওয়া তৃতীয় প্রান্তিকে ১১ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে।

বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, টানা কয়েক বছর বৃদ্ধির পর নেটফ্লিক্সের প্ল্যাটফর্মে ব্যবহারকারীদের সময় কাটানোর পরিমাণও কমেছে। জুলাইয়ের শুরুতে ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়, কোনও সিরিজের প্রথম মৌসুমের পর সেটি দেখার গড় দর্শকসংখ্যা কমে যায়।

বাজার বিশ্লেষণা প্রতিষ্ঠান ইমার্কেটারের বিশ্লেষক রস বেনেসের মতে, নেটফ্লিক্সের কর্মী ছাঁটাইয়ের ঘটনা দেখাচ্ছে, শীর্ষস্থানীয় স্ট্রিমিং প্রতিষ্ঠানগুলোও স্থবিরতা ও আর্থিক সংকটের বাইরে নয়।

তিনি বলেন, নেটফ্লিক্স ক্রীড়াবিষয়ক কার্যক্রমে কর্মী বাড়ালেও আয় এখন গ্রাহকসংখ্যা বৃদ্ধির চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠায় প্রতিষ্ঠানটি ব্যয় কমাচ্ছে। চাপ বাড়তে থাকায় স্বল্প ব্যয়ের কনটেন্টের মাধ্যমে প্রবৃদ্ধি ফেরানোর চেষ্টা করতে পারে নেটফ্লিক্স।

এদিকে বছরের শুরু থেকে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম ১৫ শতাংশ কমেছে।

সূত্র: এনডিটিভি

/এএস/ 
সম্পর্কিত
কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে ইন্টারনেট গভর্ন্যান্স: শুরু ২১তম বাংলাদেশ ইন্টারনেট গভর্ন্যান্স ফোরাম
অ্যাকাউন্ট ছাড়াই হোয়াটসঅ্যাপে কল করার সুযোগ
১৪ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করলো ফ্লোরিডা
সর্বশেষ খবর
ডেপুটি স্পিকারের সঙ্গে টাওয়ার হ্যামলেটসের স্পিকারের সাক্ষাৎ
ডেপুটি স্পিকারের সঙ্গে টাওয়ার হ্যামলেটসের স্পিকারের সাক্ষাৎ
ঢাকায় চারজাতি নারী হ্যান্ডবল, বাংলাদেশের চোখ ফাইনালে 
ঢাকায় চারজাতি নারী হ্যান্ডবল, বাংলাদেশের চোখ ফাইনালে 
‘ফিল্মি স্টাইলে’ চলন্ত গাড়ি থেকে যেভাবে ক্রিকেটারদের ৮টি লাগেজ নিয়ে যায় তারা
‘ফিল্মি স্টাইলে’ চলন্ত গাড়ি থেকে যেভাবে ক্রিকেটারদের ৮টি লাগেজ নিয়ে যায় তারা
কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে ইন্টারনেট গভর্ন্যান্স: শুরু ২১তম বাংলাদেশ ইন্টারনেট গভর্ন্যান্স ফোরাম
কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে ইন্টারনেট গভর্ন্যান্স: শুরু ২১তম বাংলাদেশ ইন্টারনেট গভর্ন্যান্স ফোরাম
সর্বাধিক পঠিত
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
‘বাংলাদেশে আর কোনও মন্তব্য করতে চাই না, আমি দুঃখিত’
‘বাংলাদেশে আর কোনও মন্তব্য করতে চাই না, আমি দুঃখিত’
এক বাটি করে মরিচপানি খেয়ে দুর্গম পর্বতে ওঠা শুরু করেন সেনারা
লংমার্চের স্মৃতিচারণ এক বাটি করে মরিচপানি খেয়ে দুর্গম পর্বতে ওঠা শুরু করেন সেনারা