অ্যাকাউন্ট ছাড়াই হোয়াটসঅ্যাপে কল করার সুযোগ

তথ্যপ্রযুক্তি ডেস্ক
১৫ অক্টোবর ২০২৬, ১৭:০১ আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ১৭:০১

বিশ্বজুড়ে ব্যাপকভাবে ব্যবহৃত বার্তা আদান-প্রদানের মাধ্যম হোয়াটসঅ্যাপ না থাকলেও এখন থেকে এ অ্যাপের মাধ্যমে কল করার সুবিধা মিলবে। মেটার মালিকানাধীন জনপ্রিয় এই প্ল্যাটফর্মটি ‘গেস্ট কলিং’ নামে একটি নতুন বৈশিষ্ট্য চালু করেছে, যার মাধ্যমে অ্যাকাউন্ট বা অ্যাপ ছাড়া ব্যক্তিকেও যেকোনও কলের সঙ্গে যুক্ত করা যাবে।

হোয়াটসঅ্যাপ তাদের এক ব্লগ পোস্টে জানিয়েছে, নতুন এই সুবিধাটি পর্যায়ক্রমে ব্যবহারকারীদের জন্য চালু করা হচ্ছে। সুবিধাটি সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যাবে এবং আগের মতোই ‘এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড’ নিরাপত্তায় সময়সীমা ছাড়াই কথা বলা যাবে। ফলে অফিসের বৈঠক, অনলাইন ক্লাস কিংবা পরিচয় গোপন রেখে যোগাযোগের ক্ষেত্রে এটি অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে।

যেভাবে কাজ করবে গেস্ট কলিং

গেস্ট কল শুরু করতে ব্যবহারকারীকে হোয়াটসঅ্যাপের ‘কলস’ ট্যাবে গিয়ে ‘+’ আইকনে চেপে একটি কল লিংক তৈরি করে শেয়ার করতে হবে। যার কাছে লিংকটি পাঠানো হবে, তিনি কম্পিউটারের ব্রাউজারে সেই লিংক খুলে নিজের নাম লিখে অ্যাকাউন্ট বা সাইন-আপ করা ছাড়াই কলে যুক্ত হওয়ার অনুরোধ পাঠাতে পারবেন।

তবে লিংকে চাপ দিলেই স্বয়ংক্রিয়ভাবে মিটিংয়ে প্রবেশ করা যাবে না। অতিথিকে প্রথমে ‘ওয়েটিং রুমে’ অপেক্ষা করতে হবে এবং আয়োজক বা হোস্ট অনুমতি দিলেই তিনি যুক্ত হতে পারবেন। আয়োজক চাইলে যেকোনও মুহূর্তে অতিথিকে কল থেকে সরিয়ে দিতে পারবেন। একজন হোস্টসহ সর্বোচ্চ ৩২ জন সদস্য এক বা একাধিক ব্যক্তির এই দলে যুক্ত হতে পারবেন। অ্যাকাউন্ট না থাকা সত্ত্বেও আমন্ত্রিত অতিথি স্ক্রিন শেয়ার, ইমোজি রিঅ্যাকশন ও হ্যান্ড রেইজ এর মতো ফিচার ব্যবহার করতে পারবেন। তবে অতিথিরা অন্যদের ফোন নম্বর দেখতে, বার্তা পাঠাতে কিংবা নতুন কাউকে যুক্ত করতে পারবেন না।

এর পাশাপাশি মেটা জানিয়েছে, এ বছরের শেষ নাগাদ গুগল ক্যালেন্ডার ও মাইক্রোসফট আউটলুক যুক্ত করার পরিকল্পনা রয়েছে হোয়াটসঅ্যাপের। ফলে ক্যালেন্ডার আমন্ত্রণের সঙ্গেই হোয়াটসঅ্যাপের কল লিংক যুক্ত করা সম্ভব হবে।

/এএ/
সম্পর্কিত
ওপেনএআইয়ের ডাটা সেন্টার প্রধানের দায়িত্বে কে এই ভারতীয় উদয় রুদ্ররাজু
কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে ইন্টারনেট গভর্ন্যান্স: শুরু ২১তম বাংলাদেশ ইন্টারনেট গভর্ন্যান্স ফোরাম
১৪ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করলো ফ্লোরিডা
সর্বশেষ খবর
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘অধ্যক্ষ সম্মিলন’ ২৮ নভেম্বর, প্রধান অতিথি তারেক রহমান
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘অধ্যক্ষ সম্মিলন’ ২৮ নভেম্বর, প্রধান অতিথি তারেক রহমান
এবার মদিনায় ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা, প্রতিহত করলো সৌদি জোট
এবার মদিনায় ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা, প্রতিহত করলো সৌদি জোট
সেগুনবাগিচায় দেয়ালের গ্রা‌ফি‌তি পাহারায় পু‌লি‌শ
সেগুনবাগিচায় দেয়ালের গ্রা‌ফি‌তি পাহারায় পু‌লি‌শ
ইস্টার্ন ব্যাংকের সাবেক চেয়ারম্যান শওকত আলীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টের রুল
ইস্টার্ন ব্যাংকের সাবেক চেয়ারম্যান শওকত আলীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টের রুল
সর্বাধিক পঠিত
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
‘বাংলাদেশে আর কোনও মন্তব্য করতে চাই না, আমি দুঃখিত’
‘বাংলাদেশে আর কোনও মন্তব্য করতে চাই না, আমি দুঃখিত’
বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের ভূগর্ভস্থ ৪ স্টেশনে ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসে
বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের ভূগর্ভস্থ ৪ স্টেশনে ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসে